মঙ্গলবার, ১১ অগাস্ট ২০২৬, ০৫:১৭ অপরাহ্ন
শিরোনাম :
কাপাসিয়ায় আইনশৃঙ্খলা কমিটির সভা, মাদক নিয়ন্ত্রণে সম্মিলিত উদ্যোগের আহ্বান দেশের সব বোর্ডের এসএসসির ফল প্রকাশ, পাসের হার ৬২.২৫ বাউবিতে ‘স্কুল অব ল’ এর উদ্যােগে বিজেএস পরীক্ষা প্রস্তুতির ওয়েবিনার অনুষ্ঠিত ফটিকছড়িতে তারেক রহমানকে ঘিরে জনতার ঢল, বাবুনগরীর সঙ্গে সৌজন্য সাক্ষাৎ পর্যটন খাতে জিডিপির অবদান ৭ শতাংশে নিতে চায় সরকার : আফরোজা খানম সড়ক দুর্ঘটনায় আহত সাংবাদিক শেখ রাজিব হাসানের মৃত্যু বিদ্যুৎ খাতকে অস্থির করতে একটি চক্র বেশ সক্রিয় : প্রধানমন্ত্রী গাজীপুরে রোটারি ক্লাব অব ভাওয়ালের ১৪তম অভিষেক অনুষ্ঠিত ১৪ দেশের প্রতিরক্ষা জোটের প্রধান কমান্ডার নিয়োগ সেই গণভবনই এখন ‘জুলাই জাদুঘর’

বিশ্বনাট্য দিবস উপলক্ষ্যে গাজীপুর সাংস্কৃতিক ঐক্যের বর্ণাঢ্য শোভাযাত্রা

  • আপডেট টাইম : শুক্রবার, ২৭ মার্চ, ২০২৬
  • ৬৫১ ভিজিটর

গোলাম মোস্তাফা খান : বিপ্লব স্পন্দিত বুকে গর্বিত বাংলাদেশ – শ্লোগানকে সামনে রেখে গাজীপুর সাংস্কৃতিক ঐক্যের উদ্যোগে গাজীপুর শহরে বর্ণাঢ্য শোভাযাত্রা অনুষ্ঠিত হয়েছে। বিশ্বনাট্য দিবস উদযাপন উপলক্ষে শুক্রবার সকালে জেলা শহরে এ শোভাযাত্রা অনুষ্ঠিত হয়।

গাজীপুর  রেড ক্রিসেন্ট সোসাইটির সামনে থেকে বর্ণাঢ্য শোভাযাত্রাটি গাজীপুর শহর প্রদক্ষিণ করে। শোভাযাত্রায়  নেতৃত্ব দেন  পহেলা বৈশাখ নাট্য উৎসবের আহবায়ক আশরাফ টুলু এবং সদস্য সচিব মেহনাজ সরকার  শিল্পী। বর্ণাঢ্য রেলিটি গাজীপুর শহর প্রদক্ষিণ করে জেলা প্রশাসক কার্যালয়ের সামনে এসে শেষ হয়। এতে জেলার বিভিন্ন সাংস্কৃতিক সংগঠনের কর্মীরা ও শিশু শিল্পীরা বিভিন্ন রঙিন প্লেকার্ড বহন করে । এসময় আবহমান বাংলার নানা ঐতিহ্য তুলে ধরেন সাংস্কুতিক কর্মীরা। শোভাযাত্রার অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন, দশ দিগন্ত সাহিত্য ও সাংস্কৃতিক কেন্দ্রের সভাপতি অধ্যাপক শফিকুল ইসলাম , কেন্দ্রের প্রধান সমন্বয়কারী ও কোণাবাড়ী বিশ্ববিদ্যালয় কলেজের অধ্যাপক মনিরুজ্জামান, সাংস্কৃতিক ব্যক্তিত্ব ও গাজীপুর বিজনেস ম্যানেজমেন্ট কলেজের প্রিন্সিপাল হুমায়ুন কবির, পুজা উদযাপন কমিটি গাজীপুর মহানগর শাখার আহবায়ক ও কালিমন্দিরের সাধারন সম্পাদক বাপ্পী দে, সাংবাদিক ও সাংস্কৃতিক সংগঠক সৈয়দ লিটন, অভিনেতা ও মুকাভিনয় শিল্পী শহিদুল হাসান শামীম, নৃত্যশিল্পী আশরাফি ফরিদ, দশ দিগন্ত সাহিত্য ও সাংস্কৃতিক কেন্দ্রের মহাসচীব বোরহান অরণ্য, নাট্যকার বিল্লাল হোসেন, মঞ্চমুখের প্রতিষ্ঠাতা খন্দকার রফিক, সাংস্কৃতিক কর্মী খোরশেদ আলম রুবেল, টিভি ও চলচ্চিত্র অভিনেত্রী হাসিমুন সহ গাজীপুরের বিভিন্ন সাংস্কৃতিক সংগঠনের নেতৃবৃন্দ।

 

অনুগ্রহ করে এই পোস্টটি আপনার সোশ্যাল মিডিয়ায় শেয়ার করুন।

Comments are closed.

এই বিভাগের আরও খবর