শুক্রবার, ১৬ অক্টোবর ২০২৬, ১০:৪৩ পূর্বাহ্ন
শিরোনাম :
ইয়েমেনে প্রেসিডেন্ট প্রাসাদে হুথিদের হামলা : নিহত ৫, আহত ১৬ স্বপ্ন বাস্তবায়নে লক্ষ্য নির্ধারণ ও কঠোর পরিশ্রম জরুরি: হাবিবুর রশিদ বঙ্গভবনে রাষ্ট্রপতির সঙ্গে কাদের গনি চৌধুরীর সৌজন্য সাক্ষাৎ কালীগঞ্জে দুর্গাপূজার নিরাপত্তায় আনসার-ভিডিপিকে এমপি মিলনের দিকনির্দেশনা নরনিংদীতে বাবার হাতে ছেলে খুন নেপথ্যে মাদক পলিথিন ও প্লাস্টিকের বিস্তার ঠেকাতে অভিযান জোরদার ফ্যাসিবাদী শাসনে সবকিছু ধ্বংস হয়ে গেছে: রাষ্ট্রপতি মির্জা ফখরুল ইসলাম আলমগীর ব্যাংককে জি-২০ সম্মেলনে অর্থমন্ত্রীদের বৈঠক শুরু আজ মসজিদে অনৈতিক কাজের দায়ে মক্কায় দুই বাংলাদেশির মৃত্যুদণ্ড কার্যকর কালীগঞ্জে মাদকবিরোধী মিনি ফুটবল টুর্নামেন্ট অনুষ্ঠিত

বিষ্ণুপুর পিকেএম মাধ্যমিক বিদ্যালয়ে নবগঠিত এডহক কমিটির পরিচিতি সভা অনুষ্ঠিত

  • আপডেট টাইম : বৃহস্পতিবার, ১১ জুন, ২০২৬
  • ৬৯ ভিজিটর

এস এম মঈন, সাতক্ষীরা প্রতিনিধি: সাতক্ষীরার কালিগঞ্জ উপজেলার বিষ্ণুপুর প্রাণকৃষ্ণ মেমোরিয়াল (পিকেএম) মাধ্যমিক বিদ্যালয়ের নবগঠিত এডহক কমিটির পরিচিতি সভা অনুষ্ঠিত হয়েছে।

বৃহস্পতিবার (১১ জুন) দুপুরে বিদ্যালয়ের মিলনায়তনে প্রধান শিক্ষক অজয় কুমার মণ্ডলের সভাপতিত্বে ও সিনিয়র শিক্ষক ইব্রাহীম বাহারীর সঞ্চালনায় সভার শুরুতে পবিত্র কোরআন তেলাওয়াত ও গীতা পাঠের মাধ্যমে অনুষ্ঠানটির সূচনা হয় পরে নবগঠিত কমিটির সভাপতি, সদস্য সহ অতিথিবৃন্দকে ফুলেল শুভেচ্ছার মাধ্যমে বরণ করে নেন শিক্ষক-শিক্ষার্থীরা।

নবগঠিত কমিটিরপরিচিতি শেষে আলোচনা সভায় এডহক কমিটির সভাপতি কাটুনিয়া রাজবাড়ি কলেজের সহকারী অধ্যাপক ড. মিজানুর রহমান বিদ্যালয়ের শিক্ষার মানোন্নয়ন, শৃঙ্খলা রক্ষা এবং অবকাঠামোগত উন্নয়নে কাজ করার প্রত্যয় ব্যক্ত করেন। তিনি শিক্ষকদের আরও আন্তরিকভাবে পাঠদান এবং অভিভাবকদের শিক্ষার্থীদের শিক্ষা কার্যক্রমে অধিক সম্পৃক্ত হওয়ার আহ্বান জানান।

বিশেষ অতিথির বক্তব্যে সাতক্ষীরা জেলা শিক্ষক সমিতির সাধারণ সম্পাদক গাজী মিজানুর রহমান বিদ্যালয়ে সিসি ক্যামেরা স্থাপন ও শিক্ষক-শিক্ষার্থীদের পরিচয়পত্র (আইডি কার্ড) প্রবর্তনের ওপর গুরুত্বারোপ করেন। আমন্ত্রিত অতিথি হিসেবে অনুষ্ঠানটিতে বক্তব্য দেন কাটুনিয়া রাজবাড়ী কলেজের সহকারী অধ্যাপক এস কে তাজুল ইসলাম, কালিগঞ্জ সাংবাদিক ফোরামের সাধারণ সম্পাদক শিক্ষক মো. আফজাল হোসেন, শিক্ষক রাজেশ্যাম, শিক্ষানুরাগী বিশ্বজিৎ সরদার, অভিভাবক প্রতিনিধি সুশান্ত সরদার, সমাজসেবক শেখ আবু আসলাম লাল্টু, শিক্ষানুরাগী শহিদুল ইসলাম পাড় ও গাজী আমিনুর রহমানসহ স্থানীয় গণ্যমান্য ব্যক্তিরা।

অনুষ্ঠানে শিক্ষক, শিক্ষার্থী সহ বিভিন্ন পর্যায়ের গুণীজন উপস্থিত ছিলেন।

অনুগ্রহ করে এই পোস্টটি আপনার সোশ্যাল মিডিয়ায় শেয়ার করুন।

Comments are closed.

এই বিভাগের আরও খবর