রবিবার, ৩০ অগাস্ট ২০২৬, ০৮:৩৩ অপরাহ্ন
শিরোনাম :
সন্তোষ ইসলামী বিশ্ববিদ্যালয় হাই স্কুলে ফুটবল চ্যাম্পিয়নশিপের উদ্বোধন বিএনপি’তে কোনো মাদক ব্যবসায়ীর ঠাঁই নেই: গয়েশ্বর চন্দ্র রায় বিশ্বের নিকৃষ্টতম অপরাধগুলোর মধ্যে গুম সবচেয়ে ভয়ংকর অপরাধ: প্রধানমন্ত্রী কাপাসিয়ায় জাহিদ নিখোঁজের তিনদিন পর লাশ মিলল নদীতে কালীগঞ্জে শ্বশুরকে কুড়ালের কোপে হত্যা, থানায় এসে আত্মসমর্পণ জামাইয়ের রাজধানীর বর্জ্য থেকে বিদ্যুৎ উৎপাদন করবে চীন, ২৫ টাকা দরে কিনবে সরকার : শাহে আলম জাতীয় কবি কাজী নজরুল ইসলামের ৫০তম মৃত্যুবার্ষিকী আজ মানদণ্ড পূরণে ব্যর্থ হওয়ায় বম্বে সুইটসের মসলা এবং বাঘাবাড়ি ঘিসহ ১০টি পণ্য বাজার থেকে প্রত্যাহারের নির্দেশ গাজীপুরে অবসরপ্রাপ্ত শিক্ষক সাইয়েদুর রহমানের ইন্তেকাল মহানবীর (সা) আদর্শ অনুসরণ করে শান্তিপূর্ণ বাংলাদেশ গড়ার আহ্বান প্রধানমন্ত্রীর

কাপাসিয়ায় শিবিরের উদ্যোগে শিশু-কিশোরদের নিয়ে ব্যতিক্রমী আয়োজন

  • আপডেট টাইম : মঙ্গলবার, ২ জুন, ২০২৬
  • ৩২ ভিজিটর

গাজীপুর (কাপাসিয়া) প্রতিনিধি: বাংলাদেশ ইসলামী ছাত্রশিবির টোক ইউনিয়ন এর ৫ নং ওয়ার্ড কর্তৃক আয়োজিত শিশু কিশোরদের খেলাধুলা সম্পন্ন হয়েছে। উক্ত অনুষ্ঠানে মোট ৫ টি খেলা অনুষ্ঠিত হয়।  যেখানে নয়াসাঙ্গুন জুনিয়র ফুটবল একাদশ বনাম সুলতানপুর জুনিয়র ফুটবল একাদশ। উক্ত খেলায় নয়াসাঙ্গুন জুনিয়র ফুটবল একাদশ ৩-০ গোলে বিজয়ী হয়। তাছাড়া কিশোরদের মধ্যে নয়াসাঙ্গুন বনাম সুলতানপুর ফুটবল একাদশের মধ্যে অনুষ্ঠিত খেলায় সুলতানপুর ২-১ গোলে বিজয়ী হয়। তাছাড়াও শিশু ও কিশোরদের মধ্যে অনুষ্ঠিত হয়েছে অন্ধের হাঁড়িভাঙ্গা খেলা।

বিশেষ আকর্ষণ ছিল, অতিথিদের মধ্যে অন্ধের হাঁড়িভাঙ্গা খেলা। সিয়াম হোসেন রাকিবের সঞ্চালনায় উক্ত খেলায় প্রধান অতিথি ছিলেন বাংলাদেশ ইসলামী ছাত্রশিবির কাপাসিয়া উত্তর থানা শাখার সভাপতি আব্দুল্লাহ আল মারুফ, বিশেষ মেহমান হিসেবে উপস্থিত ছিলেন বাংলাদেশ ইসলামী ছাত্রশিবির গাজীপুর জেলা শাখার সাবেক সভাপতি মু. খায়রুল আনাম, ভাওয়াল বদরে আলম সরকারি কলেজ শাখা ছাত্রশিবির এর সাবেক সভাপতি আকতার হোসেন।
টোক ইউনিয়ন ছাত্রশিবির এর সভাপতির সভাপতিত্বে উক্ত খেলা অনুষ্ঠিত হয়। বিশেষ অতিথি হিসেবে আরো উপস্থিত ছিলেন বিশিষ্ট ব্যবসায়ী হেলাল উদ্দিন। উক্ত খেলায় বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের ছাত্ররা উপস্থিত ছিল।

অনুগ্রহ করে এই পোস্টটি আপনার সোশ্যাল মিডিয়ায় শেয়ার করুন।

Comments are closed.

এই বিভাগের আরও খবর