বৃহস্পতিবার, ২৮ মে ২০২৬, ০১:০৩ পূর্বাহ্ন
শিরোনাম :
ঈদুল আযহা উপলক্ষে কালীগঞ্জে অসহায়দের মাঝে নগদ অর্থ বিতরণ পশ্চিমবঙ্গের মুসলমানদের গরু খাওয়া বন্ধ এটা কতটা রাজনৈতিক, আর কতটা অমানবিক? আদ-দ্বীন হাসপাতালের সেই ওয়ার্ড দ্রুতই সিলগালার ঘোষণা যুদ্ধবিধ্বস্ত গাজায় আজ ঈদুল আজহা, নেই কোরবানি, নেই আনন্দ কালিগঞ্জে পবিত্র ঈদুল আজহা উপলক্ষে মাননীয় এমপি মহোদয়ের ঈদ উপহার বিতরণ কালীগঞ্জ বাইক রাইডার্সের উদ্বোধন ও অফিসিয়াল টি-শার্ট লঞ্চ অনুষ্ঠিত মুনশুরপুর মদিনাতুল মুনাওয়ারা মাদ্রাসা’র উদ্যেগে ইসলামি সংস্কৃতিক ও পুরস্কার বিতরণী অনুষ্ঠান কালীগঞ্জে কিশোরী ধর্ষণ: পাঁচ মাসের অন্তঃসত্ত্বা, অভিযুক্ত গ্রেপ্তার ঈদে নিরাপত্তা ও মহাসড়ক তদারকিতে কঠোর অবস্থানে সরকার: স্বরাষ্ট্রমন্ত্রী গাজীপুরে জাতীয় কবি কাজী নজরুল ইসলামের ১২৭তম জন্মবার্ষিকী উদযাপন

ঈদুল আযহা উপলক্ষে কালীগঞ্জে অসহায়দের মাঝে নগদ অর্থ বিতরণ

  • আপডেট টাইম : বুধবার, ২৭ মে, ২০২৬
  • ৩৫ ভিজিটর

কালীগঞ্জ (গাজীপুর) প্রতিনিধি: বিএনপি চেয়ারম্যান ও প্রধানমন্ত্রী তারেক রহমান সারা দেশের ন্যায় গাজীপুর-৫ আসনের দুস্থ, অসহায় ও দরিদ্র জনগণের কথা ভেবে ঈদ উপহার হিসেবে আর্থিক অনুদান প্রদান করায় প্রধানমন্ত্রীর প্রতি আন্তরিক ধন্যবাদ ও কৃতজ্ঞতা জানাই। সরকারিভাবে দুস্থদের মাঝে ঈদ উপহার হিসেবে নগদ অর্থ পাওয়া যায়, এটি ইতোপূর্বে সাধারণ মানুষের কাছে অজানাই ছিল। সরকারের স্বচ্ছতা ও জনবান্ধব নীতির কারণেই আজ স্থানীয় প্রশাসনের মাধ্যমে এই সহায়তা সরাসরি জনগণের দোরগোড়ায় পৌঁছে যাচ্ছে। সরকারি সকল সুযোগ-সুবিধা জনগণের কাছে শতভাগ পৌঁছে দিতে দলমত নির্বিশেষে সকলের আন্তরিক সহযোগিতা কামনা করেন তিনি। প্রধানমন্ত্রীর ত্রাণ ও কল্যাণ তহবিল থেকে পবিত্র ঈদুল আযহা উপলক্ষে বরাদ্দকৃত ঈদ উপহার হিসেবে ১০ লাখ টাকা বিতরণকালে গাজীপুর-৫ আসনের সংসদ সদস্য আলহাজ্ব এ কে এম ফজলুল হক মিলন এ সব বলেন।

উপজেলা নির্বাহী কর্মকর্তার কার্যালয় সূত্রে জানা গেছে, বিএনপি চেয়ারম্যান ও প্রধানমন্ত্রীর ত্রাণ ও কল্যাণ তহবিল থেকে সারা দেশের ন্যায় গাজীপুর-৫ আসনের নির্বাচনী এলাকার দুস্থ, অসহায় ও দরিদ্র জনগণের মাঝে বিতরণেল জন্য ১০ লাখ টাকা বরাদ্দ প্রদান করেন। বুধবার (২৭ মে) দুপুরে কালীগঞ্জ সরকারি ডাকবাংলোয় গাজীপুর-৫ আসনের সংসদ সদস্য আলহাজ্ব এ কে এম ফজলুল হক মিলন উপস্থিত থেকে কালীগঞ্জ পৌরসভা, উপজেলার ৭টি ও গাজীপুর সদর উপজেলার ১টি ইউনিয়ন এবং গাজীপুর সিটি কর্পোরেশনের ৩টি ওয়ার্ডের ২৫০ জন দুস্থ, অসহায় ও দরিদ্র প্রত্যেক সুবিধাভোগীকে ৪ হাজার টাকা করে নগদ ১০ লাখ টাকা ঈদ উপহার হিসেবে প্রদান করেন।

এ সময় অন্যান্যের মাঝে কালীগঞ্জ থানার অফিসার ইনচার্জ (ওসি) মো. জাকির হোসেন, উপজেলা বিএনপির সদস্য সচিব মো. খালেকুজ্জামান বাবলু, কালীগঞ্জ পৌরসভার সাবেক মেয়র মো. লুৎফুর রহমান, উপজেলা বিএনপির আহবায়ক কমিটির সদস্য সোলেমান আলম, মো. ফরিদ আহমেদ মৃধা, পৌর বিএনপির সদস্য সচিব ইব্রাহিম প্রধান, জামালপুর ইউনিয়ন বিএনপির সভাপতি আলহাজ্ব মো. হারুন অর রশিদ দেওয়ান, বাহাদুরশাদী ইউনিয়ন বিএনপির সভাপতি আলহাজ্ব এসএম জয়নাল আবেদীন, তুমলিয়া ইউনিয়ন বিএনপির সভাপতি আলহাজ্ব মো. সিরাজ উদ্দিন, বক্তারপুর ইউনিয়ন বিএনপির সভাপতি মো. রফিজুল ইসলাম দর্জি সহ উপজেলা ও বিভিন্ন ইউনিয়ন বিএনপি ও সহযোগী সংগঠনের নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।

অনুগ্রহ করে এই পোস্টটি আপনার সোশ্যাল মিডিয়ায় শেয়ার করুন।

Comments are closed.

এই বিভাগের আরও খবর