বৃহস্পতিবার, ২৮ মে ২০২৬, ০১:০৪ পূর্বাহ্ন
শিরোনাম :
ঈদুল আযহা উপলক্ষে কালীগঞ্জে অসহায়দের মাঝে নগদ অর্থ বিতরণ পশ্চিমবঙ্গের মুসলমানদের গরু খাওয়া বন্ধ এটা কতটা রাজনৈতিক, আর কতটা অমানবিক? আদ-দ্বীন হাসপাতালের সেই ওয়ার্ড দ্রুতই সিলগালার ঘোষণা যুদ্ধবিধ্বস্ত গাজায় আজ ঈদুল আজহা, নেই কোরবানি, নেই আনন্দ কালিগঞ্জে পবিত্র ঈদুল আজহা উপলক্ষে মাননীয় এমপি মহোদয়ের ঈদ উপহার বিতরণ কালীগঞ্জ বাইক রাইডার্সের উদ্বোধন ও অফিসিয়াল টি-শার্ট লঞ্চ অনুষ্ঠিত মুনশুরপুর মদিনাতুল মুনাওয়ারা মাদ্রাসা’র উদ্যেগে ইসলামি সংস্কৃতিক ও পুরস্কার বিতরণী অনুষ্ঠান কালীগঞ্জে কিশোরী ধর্ষণ: পাঁচ মাসের অন্তঃসত্ত্বা, অভিযুক্ত গ্রেপ্তার ঈদে নিরাপত্তা ও মহাসড়ক তদারকিতে কঠোর অবস্থানে সরকার: স্বরাষ্ট্রমন্ত্রী গাজীপুরে জাতীয় কবি কাজী নজরুল ইসলামের ১২৭তম জন্মবার্ষিকী উদযাপন

কালীগঞ্জ বাইক রাইডার্সের উদ্বোধন ও অফিসিয়াল টি-শার্ট লঞ্চ অনুষ্ঠিত

  • আপডেট টাইম : মঙ্গলবার, ২৬ মে, ২০২৬
  • ১২ ভিজিটর

কালীগঞ্জ (গাজীপুর) প্রতিনিধি: গাজীপুরের কালীগঞ্জ এলাকার বাইকপ্রেমীদের একত্রিত করতে, নিরাপত্তা সচেতনতা বাড়াতে এবং বিভিন্ন সামাজিক কাজের উদ্দেশ্যে “কালীগঞ্জ বাইক রাইডার্স” এর শুভ উদ্বোধন ও অফিসিয়াল টি-শার্ট লঞ্চ অনুষ্ঠিত হয়েছে।

মঙ্গলবার (২৬ মে) বিকালে উপজেলা কেন্দ্রীয় শহীদ মিনার চত্বরে তরুণদের মধ্যে নিরাপদ মোটরসাইকেল চালনায় সচেতনতা বৃদ্ধি, সড়ক নিরাপত্তা বিষয়ে ইতিবাচক বার্তা পৌঁছে দেওয়া এবং একটি শৃঙ্খলাপূর্ণ, দায়িত্বশীল ও সৌহার্দ্যপূর্ণ বাইকিং কমিউনিটি গড়ে তোলার লক্ষ্যে “কালীগঞ্জ বাইক রাইডার্স” এর শুভ উদ্বোধন ও অফিসিয়াল টি-শার্ট লঞ্চ অনুষ্ঠিত হয়।

আয়োজকরা জানান, বাইকিং যেন এখন মানুষের ফ্যাশনে পরিণত হয়েছে। পূর্বেও বাইক রাইডিং জনপ্রিয়তা পেলেও বর্তমানে এর সংখ্যা দিন দিন বেড়েই চলেছে। কেউ বা শখে, কেউ কাজে অথবা বিভিন্ন প্রয়োজনে, বাইক হয়ে উঠছে একটি বন্ধুর নাম। আর এখন সোস্যাল মিডিয়াতে রয়েছে বিভিন্ন বাইকিং গ্রুপ, যার মাধ্যমে দেশের বিভিন্ন প্রান্ত থেকে বাইকাররা একটা পরিবারের মত তৈরী করছে। আর এসব ফেসবুক কমিউনিটি থেকে আয়োজন করা হয় বিভিন্ন ট্যুর আর অবশ্যই সেটি বাইক ট্যুর। বাইক ট্যুর বাইকারদের অন্যতম ভাল লাগার একটা জিনিস আর সেটা যদি গ্রুপ রাইড হয় তাহলে তো কথাই নাই। আর গ্রুপ ট্যুর মানেই আলাদা মজা কিন্তু রয়েছে নানাবিধ প্রতিবন্ধকতা। যদিও সেটা খুব বড় সমস্যা না তবে এসব ছোট কিছু সমস্যা থেকে হতে পারে বড় ধরনের দুর্ঘটনা। গ্রুপ রাইডিং এ কিছু রুলস আছে যা মেনে চললেই আশা করি সেসব দুর্ঘটনা থেকে সেইফ থাকা যাবে। গ্রুপ রাইডিং এ অনেক রকম রাইডার থাকে কেউ হয়তো নতুন, কেউ বা হাইওয়েতে প্রথম তাই তাদের উদ্দেশ্যে তাদের জন্য গ্রুপ রাইডিং রুলস খুবই জরুরী কেননা মুহূর্তের মধ্যে সব আনন্দ শেষ করে দিতে পারে একটি দুর্ঘটনা।

পরিশেষে মোহাম্মদ হাসান আমিন নয়ন, মো. নুরুল আমিন বাবু, মোহাম্মদ জাকারিয়া, মো. আবুল কালাম, মো. শাহেদুর রহমান ফাহিমকে এডমিন এবং মো. কামরান হাসান ইমরুজ, মো. নীলয় খান সজিব, মো. জাহিদুল ইসলাম হিমেল, মো. মেহেদী হাসান সাকিব ও মো. শাহাদাত হোসেনকে মডারেটর করে বাইক রাইডার্স গ্রুপের উদ্বোধনী ঘোষণা করেন কালীগঞ্জ থানার অফিসার ইনচার্জ (তদন্ত) মো. আশরাফুল ইসলাম। এ সময় অর্ধশতাধিক বাইকার, বিভিন্ন সামাজিক ও সাংস্কৃতিক সংগঠনের নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।

অনুগ্রহ করে এই পোস্টটি আপনার সোশ্যাল মিডিয়ায় শেয়ার করুন।

Comments are closed.

এই বিভাগের আরও খবর