শুক্রবার, ১৬ অক্টোবর ২০২৬, ১২:৪৪ অপরাহ্ন
শিরোনাম :
ইয়েমেনে প্রেসিডেন্ট প্রাসাদে হুথিদের হামলা : নিহত ৫, আহত ১৬ স্বপ্ন বাস্তবায়নে লক্ষ্য নির্ধারণ ও কঠোর পরিশ্রম জরুরি: হাবিবুর রশিদ বঙ্গভবনে রাষ্ট্রপতির সঙ্গে কাদের গনি চৌধুরীর সৌজন্য সাক্ষাৎ কালীগঞ্জে দুর্গাপূজার নিরাপত্তায় আনসার-ভিডিপিকে এমপি মিলনের দিকনির্দেশনা নরনিংদীতে বাবার হাতে ছেলে খুন নেপথ্যে মাদক পলিথিন ও প্লাস্টিকের বিস্তার ঠেকাতে অভিযান জোরদার ফ্যাসিবাদী শাসনে সবকিছু ধ্বংস হয়ে গেছে: রাষ্ট্রপতি মির্জা ফখরুল ইসলাম আলমগীর ব্যাংককে জি-২০ সম্মেলনে অর্থমন্ত্রীদের বৈঠক শুরু আজ মসজিদে অনৈতিক কাজের দায়ে মক্কায় দুই বাংলাদেশির মৃত্যুদণ্ড কার্যকর কালীগঞ্জে মাদকবিরোধী মিনি ফুটবল টুর্নামেন্ট অনুষ্ঠিত

কালীগঞ্জে কিশোরী ধর্ষণ: পাঁচ মাসের অন্তঃসত্ত্বা, অভিযুক্ত গ্রেপ্তার

  • আপডেট টাইম : মঙ্গলবার, ২৬ মে, ২০২৬
  • ৪৬ ভিজিটর

কালীগঞ্জ (গাজীপুর) প্রতিনিধি: গাজীপুরের কালীগঞ্জে ১৩ বছর বয়সী এক কিশোরীকে দীর্ঘদিন ধরে ধর্ষণের ফলে কিশোরীটি পাঁচ মাসের অন্তঃসত্ত্বা হয়ে পড়েছে। ঘটনা জানাজানি হলে স্থানীয় লোকজন অভিযুক্তকে আটক করে গণপিটুনি দিয়ে পুলিশে সোপর্দ করেন।

গ্রেপ্তারকৃত আসামী কালীগঞ্জ পৌরসভার বালীগাঁও এলাকার মৃত ওহাব আলীর ছেলে আব্দুর রহিম (৬০)। তিনি পেশায় পূর্বে রিকশাচালক ছিলেন, একটি প্রতিষ্ঠানের কেয়ারটেকার হিসেবে দায়িত্ব পালন করতেন, বিগত ১৫ দিন পূর্বে তার অনৈতিক কর্মকান্ডের জন্য সে চাকরিচূত্য হয়ে এখন বেকার।

পুলিশ ও স্থানীয়রা জানায়, নীলফামারীর মো. মোর্শেদুল ইসলামের স্ত্রী তিনজন কন্যা সন্তান নিয়ে উপজেলা সাব-রেজিস্ট্রি অফিসের পেছনে বালীগাঁও এলাকায় আমিনুল ইসলামের বাড়িতে ভাড়া থেকে থেকে হা-মীম গ্রুপে চাকরি করেন। গত বছরের ৪ নভেম্বর রাতে ভুক্তভোগীর মা কারখানায় রাতের ডিউটিতে গেলে অভিযুক্ত রহিম তাদের বাসায় প্রবেশ করেন। রহিম কিশোরীকে প্রলোভন ও ভয়ভীতি দেখিয়ে ধর্ষণ করেন। ঘটনা প্রকাশ করলে হত্যার হুমকি দিয়ে এরপর থেকে বারবার একইভাবে ধর্ষণ করে আসছিলেন তিনি। একপর্যায়ে কিশোরীর শারীরিক পরিবর্তন স্থানীয়দের নজরে আসে। জিজ্ঞাসাবাদে সে আব্দুর রহিমের নাম প্রকাশ করে।

সোমবার সন্ধ্যার পর স্থানীয়রা অভিযুক্তকে আটক করে গণপিটুনি দেন। গণপিটুনির মুখে অভিযুক্ত ঘটনার সত্যতা স্বীকার করেন। পরে স্থানীয়রা তাকে পুলিশে সোপর্দ করেন। এ ঘটনায় ভুক্তভোগী কিশোরীর মা বাদী হয়ে কালীগঞ্জ থানায় মামলা করেন, যার নম্বর ২৮ (৫) ২৬ ধর্ষণ মামলা দায়ের করেছেন।

কালীগঞ্জ থানার অফিসার ইনচার্জ (ওসি) মো. জাকির হোসেন বলেন, অভিযুক্ত রহিম গণপিটুনিতে আহত হলে তাকে প্রাথমিক চিকিৎসা দিয়ে আদালতে পাঠানো হয়েছে। ভুক্তভোগী কিশোরীকে স্বাস্থ্য পরীক্ষার জন্য হাসপাতালে পাঠানো হয়েছে। এ বিষয়ে যথাযথ আইনি ব্যবস্থা নেওয়া হবে।

অনুগ্রহ করে এই পোস্টটি আপনার সোশ্যাল মিডিয়ায় শেয়ার করুন।

Comments are closed.

এই বিভাগের আরও খবর