রবিবার, ৩০ অগাস্ট ২০২৬, ০৮:২৫ অপরাহ্ন
শিরোনাম :
সন্তোষ ইসলামী বিশ্ববিদ্যালয় হাই স্কুলে ফুটবল চ্যাম্পিয়নশিপের উদ্বোধন বিএনপি’তে কোনো মাদক ব্যবসায়ীর ঠাঁই নেই: গয়েশ্বর চন্দ্র রায় বিশ্বের নিকৃষ্টতম অপরাধগুলোর মধ্যে গুম সবচেয়ে ভয়ংকর অপরাধ: প্রধানমন্ত্রী কাপাসিয়ায় জাহিদ নিখোঁজের তিনদিন পর লাশ মিলল নদীতে কালীগঞ্জে শ্বশুরকে কুড়ালের কোপে হত্যা, থানায় এসে আত্মসমর্পণ জামাইয়ের রাজধানীর বর্জ্য থেকে বিদ্যুৎ উৎপাদন করবে চীন, ২৫ টাকা দরে কিনবে সরকার : শাহে আলম জাতীয় কবি কাজী নজরুল ইসলামের ৫০তম মৃত্যুবার্ষিকী আজ মানদণ্ড পূরণে ব্যর্থ হওয়ায় বম্বে সুইটসের মসলা এবং বাঘাবাড়ি ঘিসহ ১০টি পণ্য বাজার থেকে প্রত্যাহারের নির্দেশ গাজীপুরে অবসরপ্রাপ্ত শিক্ষক সাইয়েদুর রহমানের ইন্তেকাল মহানবীর (সা) আদর্শ অনুসরণ করে শান্তিপূর্ণ বাংলাদেশ গড়ার আহ্বান প্রধানমন্ত্রীর

ফটিকছড়ির কৃতি সন্তান ওয়াহিয়া রামমিম শওকতকে অভিনন্দন

  • আপডেট টাইম : শনিবার, ২৩ মে, ২০২৬
  • ৩৯ ভিজিটর

নাজিম উদ্দিন, ফটিকছড়ি (চট্টগ্রাম) প্রতিনিধি: ফটিকছড়ি উপজেলা বিএনপির সদস্য ও জননেতা শওকত উল্লাহ চৌধুরীর একমাত্র কন্যা ওয়াহিয়া রামমিম শওকত যুক্তরাষ্ট্রের ক্যালিফোর্নিয়াস্থ স্টেট ইউনিভার্সিটি অব ক্যালিফোর্নিয়া (USA) থেকে সফলভাবে গ্র্যাজুয়েশন সম্পন্ন করায় তাকে আন্তরিক অভিনন্দন ও শুভেচ্ছা জানিয়েছেন ফটিকছড়িবাসী।

তাঁর এ গৌরবোজ্জ্বল অর্জনে পরিবার, আত্মীয়-স্বজন ও শুভাকাঙ্ক্ষীদের মাঝে আনন্দের বন্যা বইছে। একজন মেধাবী শিক্ষার্থী হিসেবে ওয়াহিয়া রামমিম শওকতের এই সাফল্য শুধু তাঁর পরিবারের জন্যই নয়, পুরো ফটিকছড়িবাসীর জন্যও গর্বের বিষয় বলে মনে করছেন স্থানীয়রা।

শুভেচ্ছা বার্তায় বলা হয়, “আপনাকে এই সাফল্যের মাইলফলকে পৌঁছাতে দেখে আমরা হৃদয়ের গভীর থেকে আনন্দিত ও গর্বিত। আপনার ভবিষ্যৎ জীবন আরও আলোকিত ও সফল হোক—এটাই আমাদের প্রত্যাশা।”
এসময় মহান আল্লাহর নিকট দোয়া কামনা করে বলা হয়, জীবনের নতুন অধ্যায়ে আল্লাহ যেন তাকে প্রজ্ঞা, শক্তি ও অফুরন্ত সাফল্যে পরিপূর্ণ করেন।

ফটিকছড়িবাসীর পক্ষ থেকে ওয়াহিয়া রামমিম শওকতের উজ্জ্বল ভবিষ্যৎ কামনা করে জানানো হয়েছে অনেক অনেক শুভকামনা।

অনুগ্রহ করে এই পোস্টটি আপনার সোশ্যাল মিডিয়ায় শেয়ার করুন।

Comments are closed.

এই বিভাগের আরও খবর