বৃহস্পতিবার, ২১ মে ২০২৬, ১১:২৫ অপরাহ্ন
শিরোনাম :
কালীগঞ্জে তিনদিন ব্যাপী ‘ভূমিসেবা মেলার’ পুরস্কার বিতরণী ও সমাপনী অনুষ্ঠিত অতি শীঘ্রই দখলবাজদের বিরুদ্ধে কঠোর ব্যবস্থা গ্রহণ করা হবে: এমপি রবিউল বাশার সংসদের লাইব্রেরীর জন্য গুম সংক্রান্ত বই কেনার সুপারিশ শিশু রামিসাকে ধর্ষণ ও গলা কেটে হত্যা: দায় স্বীকার আসামি সোহেলের এবার অত্যাধুনিক অস্ত্র প্রস্তুতের কথা জানাল ইরান ঈদ যাত্রার ট্রেনের ফিরতি টিকিট বিক্রি শুরু নরসিংদীতে “ইত্যাদি শুটিং স্পটে”বিশৃঙ্খলা:আহত অন্তত ২০,দুই সাংবাদিকের মোবাইলসহ চুরির হিড়িক প্রকাশিত সংবাদের তীব্র নিন্দা ও প্রতিবাদ জানিয়েছে ইস্তানবুল হোটেল অ্যান্ড রিসোর্ট কর্তৃপক্ষ সিংড়ায় সড়ক আইনে ভ্রাম্যমাণ আদালত, হেলমেটবিহীন দুই চালককে জরিমানা সিংড়ায় চৌগ্রাম ও তাজপুর ইউনিয়ন পরিষদের উন্মুক্ত বাজেট ঘোষণা

অতি শীঘ্রই দখলবাজদের বিরুদ্ধে কঠোর ব্যবস্থা গ্রহণ করা হবে: এমপি রবিউল বাশার

  • আপডেট টাইম : বৃহস্পতিবার, ২১ মে, ২০২৬
  • ১২ ভিজিটর

এস এম মঈন, সাতক্ষীরা প্রতিনিধি: সাতক্ষীরার কালিগঞ্জ উপজেলা প্রশাসনের আয়োজনে বৃহস্পতিবার (২১ মে) সকাল ১০টায় উপজেলা নির্বাহী কর্মকর্তার সম্মেলন কক্ষে মাসিক আইন-শৃঙ্খলা বিষয়ক সভা অনুষ্ঠিত হয়েছে।

কালিগঞ্জ উপজেলা নির্বাহী কর্মকর্তা (চলতিদায়িত্ব প্রাপ্ত ) মিলন সাহার সভাপতিত্বে অনুষ্ঠিত সভায় প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন উপজেলা আইন-শৃঙ্খলা কমিটির উপদেষ্টা ও সাতক্ষীরা-৩ (কালিগঞ্জ-আশাশুনি) আসনের সংসদ সদস্য হাফেজ মুহাদ্দিস রবিউল বাশার।

তিনি বলেন, অতি শীঘ্রই দখলবাজদের বিরুদ্ধে কঠোর ব্যবস্থা গ্রহণ করা হবে। আইন-শৃঙ্খলার অবনতি ঘটে এমন কোনো কর্মকাণ্ড বরদাশত করা হবে না।

সভায় আরও বক্তব্য রাখেন উপজেলা সহকারী কমিশনার (ভূমি) মইনুল ইসলাম খান, কালিগঞ্জ থানার অফিসার ইনচার্জ মোঃ জুয়েল হোসেন, উপজেলা প্রাণিসম্পদ কর্মকর্তা ডা. শঙ্কর কুমার দে,উপজেলা জামায়াতে ইসলামীর আমির মাওলানা আব্দুল ওহাব সিদ্দিক,উপজেলাজামায়াতের সেক্রেটারি অধ্যাপক আব্দুর রউফ,উপজেলা বিএনপির সাবেক আহ্বায়ক শেখ এবাদুল ইসলাম, উপজেলা বিএনপির সাবেক সদস্য সচিব ডা. শফিকুল ইসলাম বাবু, উপজেলা কৃষকদলের আহ্বায়ক রোকনুজ্জামান রোকন, কৃষ্ণনগর ইউপি চেয়ারম্যান সাফিয়া পারভীন, নলতা ইউপি চেয়ারম্যান মোঃ আজিজুর রহমান, রতনপুর ইউপি চেয়ারম্যান আলিম আল রাজী টোকন, মথুরেশপুর ইউপি চেয়ারম্যান বীর মুক্তিযোদ্ধা আব্দুল হাকিম, বিষ্ণুপুর ইউপি চেয়ারম্যান জাহাঙ্গীর আলম, কালিগঞ্জ প্রেসক্লাবের সভাপতি শেখ সাইফুল বারী সফু, সাধারণ সম্পাদক সুকুমার দাশ বাচ্চু, উপজেলা দুর্নীতি প্রতিরোধ কমিটির সভাপতি মোস্তফা আখেরুজ্জামান পল্টু, হাজী তোফিল উদ্দিন মহিলা দাখিল মাদ্রাসার সুপার মাওলানা শফিউল্লাহ, কালিগঞ্জ থানার এসআই পলাশ, বিজিবি খানজিয়া ক্যাম্পের সুবেদার সাদেক প্রমুখ।

সভায় কালিগঞ্জ উপজেলায় মাদকদ্রব্য ও চোরাচালান বৃদ্ধি, কৃষ্ণনগরে শিশু ধর্ষণ ও হত্যা, সীমান্ত এলাকায় মাদক চোরাচালানের কারণে যুব সমাজের বিপথগামিতা, আসন্ন পবিত্র ঈদুল আজহায় কোরবানির পশু জবাই সংক্রান্ত নির্দেশনা এবং জাল টাকা প্রতিরোধে সতর্কতাসহ বিভিন্ন গুরুত্বপূর্ণ বিষয় নিয়ে আলোচনা করা হয়।

এছাড়া আইন-শৃঙ্খলা পরিস্থিতির উন্নয়নে কঠোর পদক্ষেপ গ্রহণের ওপর গুরুত্বারোপ করা হয়। সভায় উপজেলা আইন-শৃঙ্খলা কমিটির সংশ্লিষ্ট সদস্যরা উপস্থিত ছিলেন।

অনুগ্রহ করে এই পোস্টটি আপনার সোশ্যাল মিডিয়ায় শেয়ার করুন।

Comments are closed.

এই বিভাগের আরও খবর