রবিবার, ৩০ অগাস্ট ২০২৬, ০৮:২১ অপরাহ্ন
শিরোনাম :
সন্তোষ ইসলামী বিশ্ববিদ্যালয় হাই স্কুলে ফুটবল চ্যাম্পিয়নশিপের উদ্বোধন বিএনপি’তে কোনো মাদক ব্যবসায়ীর ঠাঁই নেই: গয়েশ্বর চন্দ্র রায় বিশ্বের নিকৃষ্টতম অপরাধগুলোর মধ্যে গুম সবচেয়ে ভয়ংকর অপরাধ: প্রধানমন্ত্রী কাপাসিয়ায় জাহিদ নিখোঁজের তিনদিন পর লাশ মিলল নদীতে কালীগঞ্জে শ্বশুরকে কুড়ালের কোপে হত্যা, থানায় এসে আত্মসমর্পণ জামাইয়ের রাজধানীর বর্জ্য থেকে বিদ্যুৎ উৎপাদন করবে চীন, ২৫ টাকা দরে কিনবে সরকার : শাহে আলম জাতীয় কবি কাজী নজরুল ইসলামের ৫০তম মৃত্যুবার্ষিকী আজ মানদণ্ড পূরণে ব্যর্থ হওয়ায় বম্বে সুইটসের মসলা এবং বাঘাবাড়ি ঘিসহ ১০টি পণ্য বাজার থেকে প্রত্যাহারের নির্দেশ গাজীপুরে অবসরপ্রাপ্ত শিক্ষক সাইয়েদুর রহমানের ইন্তেকাল মহানবীর (সা) আদর্শ অনুসরণ করে শান্তিপূর্ণ বাংলাদেশ গড়ার আহ্বান প্রধানমন্ত্রীর

সিংড়ায় শুরু হয়েছে তিন দিনব্যাপী ভূমিসেবা মেলা ২০২৬

  • আপডেট টাইম : মঙ্গলবার, ১৯ মে, ২০২৬
  • ২৩ ভিজিটর

সুমন মল্লিক, নাটোর প্রতিনিধি: ‘জনবান্ধব অটোমেটেড ভূমি ব্যবস্থাপনা, সুরক্ষিত ভূমি, সমৃদ্ধ এ ভবিষ্যৎ’ প্রতিপাদ্যকে সামনে রেখে নাটোরের সিংড়া উপজেলায় শুরু হয়েছে তিন দিনব্যাপী ভূমিসেবা মেলা ২০২৬।

ভূমি মেলা উপলক্ষে মঙ্গলবার (১৯ মে) সকাল সাড়ে ৯টায় উপজেলা প্রশাসনিক ভবনের সামনে থেকে একটি বর্ণাঢ্য র‍্যালি বের করা হয়। র‍্যালিটি শহরের প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ শেষে উপজেলা ভূমি কার্যালয়ে গিয়ে শেষ হয়।

পরে উপজেলা ভূমি কার্যালয়ে আনুষ্ঠানিকভাবে মেলার উদ্বোধন করেন উপজেলা নির্বাহী কর্মকর্তা আব্দুল্লাহ আল রিফাত।

সহকারী কমিশনার (ভূমি) নিশাত আনজুমের সভাপতিত্বে উদ্বোধনী অনুষ্ঠানে বক্তব্য দেন সিনিয়র উপজেলা মৎস্য কর্মকর্তা মো. শাহাদত হোসেন, উপজেলা প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা মিঠুন কুন্ডু, উপজেলা সমাজসেবা কর্মকর্তা মো. আবু দাউদসহ বিভিন্ন দপ্তরের কর্মকর্তারা।

আয়োজকরা জানান, ভূমিসেবা সংক্রান্ত নানা তথ্য ও সেবা সাধারণ মানুষের দোরগোড়ায় পৌঁছে দিতেই এ মেলার আয়োজন করা হয়েছে। মেলা চলবে আগামী ২১ মে পর্যন্ত।

অনুগ্রহ করে এই পোস্টটি আপনার সোশ্যাল মিডিয়ায় শেয়ার করুন।

Comments are closed.

এই বিভাগের আরও খবর