রবিবার, ৩০ অগাস্ট ২০২৬, ০৮:২২ অপরাহ্ন
শিরোনাম :
সন্তোষ ইসলামী বিশ্ববিদ্যালয় হাই স্কুলে ফুটবল চ্যাম্পিয়নশিপের উদ্বোধন বিএনপি’তে কোনো মাদক ব্যবসায়ীর ঠাঁই নেই: গয়েশ্বর চন্দ্র রায় বিশ্বের নিকৃষ্টতম অপরাধগুলোর মধ্যে গুম সবচেয়ে ভয়ংকর অপরাধ: প্রধানমন্ত্রী কাপাসিয়ায় জাহিদ নিখোঁজের তিনদিন পর লাশ মিলল নদীতে কালীগঞ্জে শ্বশুরকে কুড়ালের কোপে হত্যা, থানায় এসে আত্মসমর্পণ জামাইয়ের রাজধানীর বর্জ্য থেকে বিদ্যুৎ উৎপাদন করবে চীন, ২৫ টাকা দরে কিনবে সরকার : শাহে আলম জাতীয় কবি কাজী নজরুল ইসলামের ৫০তম মৃত্যুবার্ষিকী আজ মানদণ্ড পূরণে ব্যর্থ হওয়ায় বম্বে সুইটসের মসলা এবং বাঘাবাড়ি ঘিসহ ১০টি পণ্য বাজার থেকে প্রত্যাহারের নির্দেশ গাজীপুরে অবসরপ্রাপ্ত শিক্ষক সাইয়েদুর রহমানের ইন্তেকাল মহানবীর (সা) আদর্শ অনুসরণ করে শান্তিপূর্ণ বাংলাদেশ গড়ার আহ্বান প্রধানমন্ত্রীর

নাটোরের সিংড়ায় দুই মিষ্টি দোকানীকে অর্থদন্ড

  • আপডেট টাইম : সোমবার, ১৮ মে, ২০২৬
  • ৯৩ ভিজিটর

সুমন মল্লিক, নাটোর প্রতিনিধি : নাটোরের সিংড়ায় অস্বাস্থ্যকর পরিবেশে রান্না করা ও ওজন মাপার যন্ত্র নবায়ন না থাকায় দুই মিষ্টির দোকানীকে অর্থদণ্ড দিয়েছে ভ্রাম্যমাণ আদালত।

সিংড়া উপজেলা সহকারী কমিশনার (ভূমি) ও নির্বাহী ম্যাজিস্ট্রেট নিশাত আনজুম মোবাইল কোর্ট পরিচালনা করে এ অর্থদন্ড প্রদান করেন।

আজ সোমবার (১৮ মে) বেলা ১১টায় সিংড়া পৌর শহরের থানা মোড় এলাকায় অভিযান চালিয়ে ভোক্তা অধিকার সংরক্ষণ আইন, ২০০৯ অনুযায়ী অস্বাস্থ্যকর পরিবেশে রান্না করায় শিপ্রা মিষ্টান্ন ভান্ডারের মালিক শ্রী নয়ন হালদারকে ৫ হাজার টাকা এবং ওজন মাপার যন্ত্র নবায়ন না থাকায় চলনবিল মিষ্টান্ন ভান্ডারের মালিক শ্রী তপন কুমার হালদারকে ২ হাজার টাকা অর্থদন্ড করা হয়।

সহকারী কমিশনার (ভূমি) ও নির্বাহী ম্যাজিস্ট্রেট নিশাত আনজুম বলেন, ভোক্তা অধিকার সংরক্ষণ আইন, ২০০৯ এর ৫২ ধারায় শিপ্রা মিষ্টান্ন ভান্ডারের মালিক ও ৪৭ ধারায় চলনবিল মিষ্টান্ন ভান্ডারের মালিককে অর্থদন্ডাদেশ দেওয়া হয়েছে। জনস্বার্থে এ ধরনের অভিযান অব্যাহত থাকবে।

অনুগ্রহ করে এই পোস্টটি আপনার সোশ্যাল মিডিয়ায় শেয়ার করুন।

Comments are closed.

এই বিভাগের আরও খবর