রবিবার, ১৭ মে ২০২৬, ১১:৩৪ পূর্বাহ্ন
শিরোনাম :
মাভাবিপ্রবিতে নতুন ভিসি হিসেবে যোগদান করেছেন ঢাবি অধ্যাপক ড. এবিএম শহিদুল ইসলাম গাজীপুর জেলা পেশাজীবী সাংবাদিক পরিষদের পূর্ণাঙ্গ কমিটি গঠিত সিংড়ায় গভীর রাতে বাড়িতে ডাকাতি, অস্ত্রের মুখে জিম্মি করে স্বর্ণালংকার ও নগদ টাকা লুট দেশের স্বার্থ বিনষ্ট করে কোনো চুক্তি করবে না সরকার: মির্জা ফখরুল কাপাসিয়ায় বিএনপি নেতার জামায়াতে যোগদান হাম রোগীদের আন্তর্জাতিক মানের চিকিৎসা দেওয়া হচ্ছে : স্বাস্থ্যমন্ত্রী ঐতিহাসিক লংমার্চ ছিল পানির অধিকার প্রতিষ্ঠার সাহসী পদক্ষেপ : গোলাম পরওয়ার জ্বালানি সহযোগিতায় বাংলাদেশ-যুক্তরাষ্ট্রের সমঝোতা স্মারক স্বাক্ষর সোসাইটি অব জাতীয় গণমাধ্যম কমিশনের নতুন কমিটি গঠন গাজীপুর জেলা সাংবাদিক ঐক্য পরিষদের কার্য নির্বাহী সদস্য ও গাছা প্রেসক্লাবের সভাপতি আব্দুল হামিদের ইন্তেকাল

সিংড়ায় গভীর রাতে বাড়িতে ডাকাতি, অস্ত্রের মুখে জিম্মি করে স্বর্ণালংকার ও নগদ টাকা লুট

  • আপডেট টাইম : শনিবার, ১৬ মে, ২০২৬
  • ৯ ভিজিটর

নাটোর প্রতিনিধি: নাটোরের সিংড়া উপজেলার হাতিয়ান্দহ ইউনিয়নের তারাপুর গ্রামে গভীর রাতে এক বাড়িতে দুর্ধর্ষ ডাকাতির ঘটনা ঘটেছে। অস্ত্রের মুখে পরিবারের সদস্যদের জিম্মি করে প্রায় ১২ ভরি স্বর্ণালংকার ও নগদ ১ লাখ টাকা লুট করে নিয়ে গেছে সংঘবদ্ধ দুর্বৃত্তরা।

শুক্রবার দিবাগত রাত আনুমানিক ২টার দিকে উপজেলার তারাপুর গ্রামের আলম প্রামাণিকের বাড়িতে এ ঘটনা ঘটে।
ভুক্তভোগী পরিবারের কর্তা আলম প্রামাণিক জানান, গভীর রাতে অজ্ঞাতনামা ডাকাতদল বাড়ির সীমানা প্রাচীর টপকে ভেতরে প্রবেশ করে। পরে তারা ঘরে থাকা তাঁর পুত্রবধূ শ্রাবনী বেগমকে অস্ত্রের মুখে জিম্মি করে ভয়ভীতি দেখিয়ে ওয়ারড্রবে রাখা স্বর্ণালংকার ও নগদ টাকা বের করে নেয়।

পরিবারের দাবি, লুট হওয়া মালামালের মধ্যে রয়েছে প্রায় ১২ ভরি স্বর্ণালংকার এবং নগদ ১ লাখ টাকা।

ঘটনার সময় পরিবারের সদস্যরা আতঙ্কিত হয়ে পড়েন। ডাকাতদল দ্রুত ঘটনাস্থল ত্যাগ করলে স্থানীয়দের সহায়তায় বিষয়টি পুলিশকে জানানো হয়। খবর পেয়ে সিংড়া থানা পুলিশ ঘটনাস্থল পরিদর্শন করেছে।

সিংড়া থানার অফিসার ইনচার্জ (ওসি) রফিকুল ইসলাম বলেন, ঘটনার খবর পেয়ে পুলিশ তাৎক্ষণিকভাবে ঘটনাস্থল পরিদর্শন করেছে। বিষয়টি গুরুত্বের সঙ্গে তদন্ত করা হচ্ছে। জড়িতদের শনাক্ত ও গ্রেপ্তারে পুলিশের একাধিক টিম কাজ করছে।

অনুগ্রহ করে এই পোস্টটি আপনার সোশ্যাল মিডিয়ায় শেয়ার করুন।

Comments are closed.

এই বিভাগের আরও খবর