শুক্রবার, ১৬ অক্টোবর ২০২৬, ০২:৪০ অপরাহ্ন
শিরোনাম :
ইয়েমেনে প্রেসিডেন্ট প্রাসাদে হুথিদের হামলা : নিহত ৫, আহত ১৬ স্বপ্ন বাস্তবায়নে লক্ষ্য নির্ধারণ ও কঠোর পরিশ্রম জরুরি: হাবিবুর রশিদ বঙ্গভবনে রাষ্ট্রপতির সঙ্গে কাদের গনি চৌধুরীর সৌজন্য সাক্ষাৎ কালীগঞ্জে দুর্গাপূজার নিরাপত্তায় আনসার-ভিডিপিকে এমপি মিলনের দিকনির্দেশনা নরনিংদীতে বাবার হাতে ছেলে খুন নেপথ্যে মাদক পলিথিন ও প্লাস্টিকের বিস্তার ঠেকাতে অভিযান জোরদার ফ্যাসিবাদী শাসনে সবকিছু ধ্বংস হয়ে গেছে: রাষ্ট্রপতি মির্জা ফখরুল ইসলাম আলমগীর ব্যাংককে জি-২০ সম্মেলনে অর্থমন্ত্রীদের বৈঠক শুরু আজ মসজিদে অনৈতিক কাজের দায়ে মক্কায় দুই বাংলাদেশির মৃত্যুদণ্ড কার্যকর কালীগঞ্জে মাদকবিরোধী মিনি ফুটবল টুর্নামেন্ট অনুষ্ঠিত

কাপাসিয়ায় বিএনপি নেতার জামায়াতে যোগদান

  • আপডেট টাইম : শনিবার, ১৬ মে, ২০২৬
  • ৩৫ ভিজিটর

কাপাসিয়া (গাজীপুর) প্রতিনিধি: বাংলাদেশ জামায়াতে ইসলামীতে যোগদান করলেন গাজীপুরের কাপাসিয়া উপজেলার টোক ইউনিয়ন বিএনপির সাবেক যুগ্ম সাধারণ সম্পাদক মো. হেলাল উদ্দিন প্রধান।

১৬ই মে শনিবার, টোক ইউনিয়ন জামায়াতে ইসলামীর এক কর্মী সম্মেলনে আনুষ্ঠানিকভাবে দলীয় সদস্য ফরম পূরণ করে বাংলাদেশ জামায়াতে ইসলামীতে যোগদান করেন বিএনপির এই সাবেক নেতা।

জামায়াতের কর্মী সম্মেলন ও যোগদান অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন কাপাসিয়া উপজেলা জামায়াতে ইসলামীর নায়েবে আমীর উপাধ্যক্ষ মাওলানা জাকারিয়া। বিশেষ অতিথি ছিলেন টোক ইউনিয়ন জামায়াতে ইসলামীর আমীর মাওলানা জিয়াউর রহমান, টোক ইউনিয়ন জামায়াতের বাইতুল মাল সম্পাদক মো. আখতার হোসেন।

কাপাসিয়া উপজেলার ৩ নং টোক ইউনিয়ন বিএনপির সাবেক যুগ্ম সাধারণ সম্পাদক মু. হেলাল উদ্দিন গত বছরের মার্চ মাসের ২২ তারিখে স্বেচ্ছায় বিএনপি থেকে পদত্যাগ করেন। হেলাল উদ্দিন ছাত্র জীবনে জাতীয়তাবাদী ছাত্রদলের তুখোড় ছাত্র নেতা ছিলেন। ছাত্র জীবন শেষে তিনি বিএনপির রাজনীতির সাথে সম্পৃক্ত হন।

যোগদান অনুষ্ঠানে উপস্থিত নেতৃবৃন্দ তাঁকে আন্তরিক শুভেচ্ছা ও অভিনন্দন জানান।

অনুগ্রহ করে এই পোস্টটি আপনার সোশ্যাল মিডিয়ায় শেয়ার করুন।

Comments are closed.

এই বিভাগের আরও খবর