শুক্রবার, ১৬ অক্টোবর ২০২৬, ০২:৫১ অপরাহ্ন
শিরোনাম :
ইয়েমেনে প্রেসিডেন্ট প্রাসাদে হুথিদের হামলা : নিহত ৫, আহত ১৬ স্বপ্ন বাস্তবায়নে লক্ষ্য নির্ধারণ ও কঠোর পরিশ্রম জরুরি: হাবিবুর রশিদ বঙ্গভবনে রাষ্ট্রপতির সঙ্গে কাদের গনি চৌধুরীর সৌজন্য সাক্ষাৎ কালীগঞ্জে দুর্গাপূজার নিরাপত্তায় আনসার-ভিডিপিকে এমপি মিলনের দিকনির্দেশনা নরনিংদীতে বাবার হাতে ছেলে খুন নেপথ্যে মাদক পলিথিন ও প্লাস্টিকের বিস্তার ঠেকাতে অভিযান জোরদার ফ্যাসিবাদী শাসনে সবকিছু ধ্বংস হয়ে গেছে: রাষ্ট্রপতি মির্জা ফখরুল ইসলাম আলমগীর ব্যাংককে জি-২০ সম্মেলনে অর্থমন্ত্রীদের বৈঠক শুরু আজ মসজিদে অনৈতিক কাজের দায়ে মক্কায় দুই বাংলাদেশির মৃত্যুদণ্ড কার্যকর কালীগঞ্জে মাদকবিরোধী মিনি ফুটবল টুর্নামেন্ট অনুষ্ঠিত

গাজীপুর জেলা সাংবাদিক ঐক্য পরিষদের কার্য নির্বাহী সদস্য ও গাছা প্রেসক্লাবের সভাপতি আব্দুল হামিদের ইন্তেকাল

  • আপডেট টাইম : শুক্রবার, ১৫ মে, ২০২৬
  • ৪৪ ভিজিটর

কালীগঞ্জ (গাজীপুর) প্রতিনিধি: গাজীপুর জেলা সাংবাদিক ঐক্য পরিষদের কার্য নির্বাহী সদস্য ও গাছা প্রেস ক্লাবের সভাপতি আব্দুল হামিদ খান আজ সকাল ১১টার সময় উত্তরা আহ্ছানিয়া মিশন হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় মৃত্যুবরণ করেছেন। (ইন্নালিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন )। দীর্ঘদিন ধরে তিনি লিভার জটিলতায় ভারতসহ বিভিন্ন হাসপাতালে চিকিৎসা গ্রহন করেন।

তার মৃত্যুতে বাংলাদেশ মফস্বল সাংবাদিক ফোরামের কেন্দ্রীয় কমিটির সভাপতি ও ট্রাস্টি বোর্ডের চেয়ারম্যান আহমেদ আবু জাফর এবং সাধারণ সম্পাদক লায়ন মো: আবুল হোসেন,গাজীপুর জেলা সাংবাদিক ঐক্য পরিষদের সাধারণ সম্পাদক মোঃ রফিকুল ইসলাম, যুগ্ম সাধারণ সম্পাদক মোঃ জসিম উদ্দিন প্রধান,ধর্ম বিষয়ক সম্পাদক মোঃ পারভেজ মিয়া, কার্য নির্বাহী সদস্য মো: বেলায়েত হোসেন শামীম, কার্য নির্বাহী সদস্য মো: মুক্তাদির হোসেন, কালীগঞ্জ প্রেস ক্লাবের সভাপতি মোঃ মোকলেছুর রহমান,সাধারণ সম্পাদক মোঃ আলামিন দেওয়ান, কালীগঞ্জ রিপোর্টার্স ইউনিটির সাবেক সহসাধারণ সম্পাদক মো: সাজ্জাদ হোসেন, ক্রীড়া বিষয়ক সম্পাদক মোঃ শাহনেওয়াজ, কালীগঞ্জ টেলিভিশন সাংবাদিক ক্লাবের সভাপতি মোঃ মজিবুর রহমান, সহ সাংবাদিক নেতৃবৃন্দ গভীর শোক ও সমবেদনা জানিয়েছেন।

আব্দুল হামিদ মৃত্য কালে স্ত্রী, দু,টি সন্তান,এবং বহু গুণ গ্রাহী রেখেগেছেন । তিনি ২০১৩ সাল থেকে সাংবাদিকদের ১৪ দফা দাবি আদায় আন্দোলনের সাথে সম্পৃক্ত ছিলেন। তার মৃত্যুতে গাজীপুর জেলা সাংবাদিক ঐক্য পরিষদ একজন দায়িত্বশীল নেতাকে হারালো। সংগঠনের পক্ষ থেকে তার রুহের মাগফেরাত কামনায় সকলের নিকট দোয়া কামনা করা হয়েছে। মহান আল্লাহ্ তায়া,লা তাকে বেহেশতবাসী করেন।

বাদ মাগরিব তার জানাযা নামাজ গাজীপুর বোর্ড বাজারে অনুষ্ঠিত হবে। এতে সংগঠনের কমিটির নেতৃবৃন্দ ও সাধারণ মুসলমানদের জানাজা অংশগ্রহণ করবেন বলা ধারণা করা হয়েছে।

অনুগ্রহ করে এই পোস্টটি আপনার সোশ্যাল মিডিয়ায় শেয়ার করুন।

Comments are closed.

এই বিভাগের আরও খবর