শুক্রবার, ১৬ অক্টোবর ২০২৬, ০২:৪১ অপরাহ্ন
শিরোনাম :
ইয়েমেনে প্রেসিডেন্ট প্রাসাদে হুথিদের হামলা : নিহত ৫, আহত ১৬ স্বপ্ন বাস্তবায়নে লক্ষ্য নির্ধারণ ও কঠোর পরিশ্রম জরুরি: হাবিবুর রশিদ বঙ্গভবনে রাষ্ট্রপতির সঙ্গে কাদের গনি চৌধুরীর সৌজন্য সাক্ষাৎ কালীগঞ্জে দুর্গাপূজার নিরাপত্তায় আনসার-ভিডিপিকে এমপি মিলনের দিকনির্দেশনা নরনিংদীতে বাবার হাতে ছেলে খুন নেপথ্যে মাদক পলিথিন ও প্লাস্টিকের বিস্তার ঠেকাতে অভিযান জোরদার ফ্যাসিবাদী শাসনে সবকিছু ধ্বংস হয়ে গেছে: রাষ্ট্রপতি মির্জা ফখরুল ইসলাম আলমগীর ব্যাংককে জি-২০ সম্মেলনে অর্থমন্ত্রীদের বৈঠক শুরু আজ মসজিদে অনৈতিক কাজের দায়ে মক্কায় দুই বাংলাদেশির মৃত্যুদণ্ড কার্যকর কালীগঞ্জে মাদকবিরোধী মিনি ফুটবল টুর্নামেন্ট অনুষ্ঠিত

কালিগঞ্জে ক্ষুদ্র ও প্রান্তিক মৌ খামারিদের মাঝে বিনামূল্যে মৌ বাক্স ও রাণী মৌমাছি বিতরণ 

  • আপডেট টাইম : বৃহস্পতিবার, ১৪ মে, ২০২৬
  • ৫২ ভিজিটর

এস এম মঈন, সাতক্ষীরা প্রতিনিধি: সাতক্ষীরার কালিগঞ্জ উপজেলায় ২০২৫-২৬ অর্থবছরের প্রণোদনা কর্মসূচির আওতায় মধু উৎপাদন বৃদ্ধির লক্ষ্যে ক্ষুদ্র ও প্রান্তিক মৌ খামারিদের মাঝে বিনামূল্যে মৌ বাক্স ও রাণী মৌমাছি বিতরণ করা হয়েছে।

বৃহস্পতিবার (১৪ মে-২৬) সকাল ১০টায় উপজেলা কৃষি অফিসের প্রশিক্ষণ কেন্দ্রের সামনে উপজেলা কৃষি পুনর্বাসন বাস্তবায়ন কমিটির আয়োজনে অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সাতক্ষীরা-৩ আসনের সংসদ সদস্য হাফেজ মুহাদ্দিস রবিউল বাশার। বিশেষ অতিথি ও কী-নোট স্পিকার হিসেবে উপস্থিত ছিলেন কালিগঞ্জ উপজেলা কৃষি অফিসার কৃষিবিদ ওয়াসীম উদ্দীন।

কালিগঞ্জ উপজেলার নির্বাহী অফিসার (অতিরিক্ত দায়িত্ব) মিলন সাহা’র সভাপতিত্বে ও উপজেলা কৃষি সম্প্রসারণ কর্মকর্তা মানবিকা শীল এর পরিচালনায় অনুষ্ঠানে বক্তারা আধুনিক পদ্ধতিতে মধু চাষের গুরুত্ব এবং অর্থনৈতিক সমৃদ্ধিতে মৌ পালনের ভূমিকা তুলে ধরেন।

বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন উপজেলা সিনিঃ মৎস্য কর্মকর্তা তৌকির আহমেদ,কালিগঞ্জ উপজেলা সাবেক ভাইস চেয়ারম্যান অধ্যাপক আব্দুর রউফ,কালিগঞ্জ উপজেলা জামায়াতের সহ সেক্রেটারি মাওলানা আনোয়ারুল ইসলাম, উপজেলা বিএনপির সাবেক সদস্য সচিব শেখ শফিকুল ইসলাম বাবু, কালিগঞ্জ প্রেসক্লাবের সভাপতি শেখ সাইফুল বারী সফু, সাধারণ সম্পাদক সুকুমার দার বাচ্চু, যুগ্ম সম্পাদক এম হাফিজুর রহমান শিমুল, শরিফুল ইসলামসহ সাংবাদিক ও স্থানীয় গণ্যমান্য ব্যাক্তিবর্গ।

অনুগ্রহ করে এই পোস্টটি আপনার সোশ্যাল মিডিয়ায় শেয়ার করুন।

Comments are closed.

এই বিভাগের আরও খবর