শুক্রবার, ১৬ অক্টোবর ২০২৬, ০৩:২৫ অপরাহ্ন
শিরোনাম :
ইয়েমেনে প্রেসিডেন্ট প্রাসাদে হুথিদের হামলা : নিহত ৫, আহত ১৬ স্বপ্ন বাস্তবায়নে লক্ষ্য নির্ধারণ ও কঠোর পরিশ্রম জরুরি: হাবিবুর রশিদ বঙ্গভবনে রাষ্ট্রপতির সঙ্গে কাদের গনি চৌধুরীর সৌজন্য সাক্ষাৎ কালীগঞ্জে দুর্গাপূজার নিরাপত্তায় আনসার-ভিডিপিকে এমপি মিলনের দিকনির্দেশনা নরনিংদীতে বাবার হাতে ছেলে খুন নেপথ্যে মাদক পলিথিন ও প্লাস্টিকের বিস্তার ঠেকাতে অভিযান জোরদার ফ্যাসিবাদী শাসনে সবকিছু ধ্বংস হয়ে গেছে: রাষ্ট্রপতি মির্জা ফখরুল ইসলাম আলমগীর ব্যাংককে জি-২০ সম্মেলনে অর্থমন্ত্রীদের বৈঠক শুরু আজ মসজিদে অনৈতিক কাজের দায়ে মক্কায় দুই বাংলাদেশির মৃত্যুদণ্ড কার্যকর কালীগঞ্জে মাদকবিরোধী মিনি ফুটবল টুর্নামেন্ট অনুষ্ঠিত

গাজীপুরে এনডিএফ এর উদ্যোগে ‘মেডিকেল এথিকস অ্যান্ড বাংলাদেশ কনটেক্সট’ শীর্ষক সেমিনার অনুষ্ঠিত

  • আপডেট টাইম : বুধবার, ১৩ মে, ২০২৬
  • ৪৮ ভিজিটর

গাজীপুর প্রতিনিধি: ন্যাশনাল ডক্টরস ফোরাম (এনডিএফ), গাজীপুরের উদ্যোগে “Seminar on Medical Ethics & Bangladesh Context” শীর্ষক এক আলোচনা সভা ও সেমিনার অনুষ্ঠিত হয়েছে। বুধবার (১৩ মে ২০২৬) দুপুর ২টায় জোড়পুকুর, হাড়িনাল রোডস্থ ইস্ট ভ্যালি রেস্টুরেন্টে এ সেমিনারের আয়োজন করা হয়।

প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন জাতীয় সংসদ সদস্য নাজমুন নাহার নিলু এমপি এবং বিশেষ অতিথি ছিলেন
গাজীপুর ডেভেলপমেন্ট ফাউন্ডেশনের চেয়ারম্যান এবং গাজীপুর সিটি কর্পোরেশন এর মেয়রপ্রার্থী ড:. হাফিজুর রহমান।

সেমিনারে মূল প্রবন্ধ উপস্থাপন করেন ন্যাশনাল ডক্টরস ফোরামের সেক্রেটারি জেনারেল প্রফেসর মাহমুদ হোসাইন এবং অনুষ্ঠানে সভাপতিত্ব করেন এনডিএফ গাজীপুরের সভাপতি প্রফেসর ডা. মো. আমজাদ হোসাইন খান।

মেডিকেল এথিক্স এর উপর আলোচনায় অংশগ্রহণ করেন তাজউদ্দিন মেডিকেল কলেজ হাসপাতালের সহযোগী অধ্যাপক ডা: বনি ইয়ামিন , ডা: মোহাম্মদ সাইফুল ইসলাম, ডা: রাশেদুল হাসান।

অনুষ্ঠান সঞ্চালনায় ছিলেন ডাক্তার মোঃ শফিকুল ইসলাম এবং ডাক্তার মোঃ হারুন অর রশিদ। অর্থ এবং ব্যাখ্যাসহ কুরআন তেলাওয়াত করেন মেডিকেল জনের সেক্রেটারি ডা: জুবায়ের ।

বক্তারা বলেন, চিকিৎসা সেবায় নৈতিকতা, মানবিকতা ও পেশাগত দায়বদ্ধতা নিশ্চিত করা বর্তমান সময়ের অন্যতম গুরুত্বপূর্ণ বিষয়। বাংলাদেশের প্রেক্ষাপটে চিকিৎসকদের নৈতিক মূল্যবোধ আরও সুসংহত করতে এ ধরনের সেমিনার গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে বলে তারা মত প্রকাশ করেন।

অনুষ্ঠানে বিভিন্ন পর্যায়ের প্রায় শতাধিক চিকিৎসক, সামাজিক ব্যক্তিত্ব ও আমন্ত্রিত অতিথিরা উপস্থিত ছিলেন।

অনুগ্রহ করে এই পোস্টটি আপনার সোশ্যাল মিডিয়ায় শেয়ার করুন।

Comments are closed.

এই বিভাগের আরও খবর