রবিবার, ৩০ অগাস্ট ২০২৬, ০৮:০৭ অপরাহ্ন
শিরোনাম :
সন্তোষ ইসলামী বিশ্ববিদ্যালয় হাই স্কুলে ফুটবল চ্যাম্পিয়নশিপের উদ্বোধন বিএনপি’তে কোনো মাদক ব্যবসায়ীর ঠাঁই নেই: গয়েশ্বর চন্দ্র রায় বিশ্বের নিকৃষ্টতম অপরাধগুলোর মধ্যে গুম সবচেয়ে ভয়ংকর অপরাধ: প্রধানমন্ত্রী কাপাসিয়ায় জাহিদ নিখোঁজের তিনদিন পর লাশ মিলল নদীতে কালীগঞ্জে শ্বশুরকে কুড়ালের কোপে হত্যা, থানায় এসে আত্মসমর্পণ জামাইয়ের রাজধানীর বর্জ্য থেকে বিদ্যুৎ উৎপাদন করবে চীন, ২৫ টাকা দরে কিনবে সরকার : শাহে আলম জাতীয় কবি কাজী নজরুল ইসলামের ৫০তম মৃত্যুবার্ষিকী আজ মানদণ্ড পূরণে ব্যর্থ হওয়ায় বম্বে সুইটসের মসলা এবং বাঘাবাড়ি ঘিসহ ১০টি পণ্য বাজার থেকে প্রত্যাহারের নির্দেশ গাজীপুরে অবসরপ্রাপ্ত শিক্ষক সাইয়েদুর রহমানের ইন্তেকাল মহানবীর (সা) আদর্শ অনুসরণ করে শান্তিপূর্ণ বাংলাদেশ গড়ার আহ্বান প্রধানমন্ত্রীর

কালীগঞ্জে মথুরেশপুর ইউনিয়ন পরিষদের উন্নয়ন প্রকল্পের বিষয়ে সাংবাদিকদের সাথে মতবিনিময় করলেন ইউপি চেয়ারম্যান।

  • আপডেট টাইম : মঙ্গলবার, ১২ মে, ২০২৬
  • ৩৮ ভিজিটর

এস এম মঈন, সাতক্ষীরা প্রতিনিধি : সাতক্ষীরার কালিগঞ্জ উপজেলার ৯ নম্বর মধুরেশপুর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান বীর মুক্তিযোদ্ধা আব্দুল হাকিম তার ইউনিয়ন পরিষদের চলমান উন্নয়ন প্রকল্প কাজের স্বচ্ছতা ও জবাবদিহিতা বিষয়ে এবং ৩ জন ইউপি সদস্যর ষড়যন্ত্র মূলক কার্যকলাপের বিরুদ্ধে সাংবাদিকদের সাথে মতবিনিময় করেন।

সোমবার (১১ মে) বিকাল ৫ টায় মথুরেশপুর ইউনিয়ন ইউনিয়ন পরিষদে সাংবাদিক সম্মেলনে লিখিত বক্তব্যে চেয়ারম্যান বীর মুক্তিযোদ্ধা আব্দুল হাকিম বলেন আসন্ন ইউনিয়ন পরিষদ নির্বাচনকে সামনে রেখে মথুরেশপুর ইউনিয়ন পরিষদের ৩ জন সদস্য কুচক্রীর মহলের ইন্ধনে আমার ভাবমূর্তি ক্ষুন্ন করার জন্য ইউনিয়ন পরিষদের উন্নয়ন গতি ধারা ব্যাহত করার জন্য কিছু মিডিয়ার সামনে কুরুচিপূর্ণ বক্তব্য পেশ করেছে, যাহা সত্য নহে।

তিনি বলেন ২০২২ সালে আমি ইউপি চেয়ারম্যান নির্বাচিত হই, নির্বাচিত পরিষদ বর্গ নিয়ে ইউনিয়নের উন্নয়নের কাজ শুরু করি। বর্তমান ইউনিয়ন পরিষদের কার্যকাল ৪ বছর ৪ মাস অতিবাহিত হয়েছে। ইতিমধ্যে ইউনিয়নে ১২ কিলোমিটার লম্বা ৯ টি ওয়ার্ড ২৬ টি গ্রাম প্রায় ৪ হাজার জনগণ রয়েছে। ৯টি ওয়ার্ডে উন্নয়নের ধারা অব্যাহত আছে।কয়েকটি পিচের রাস্তা, হেরিং বোল্ট রাস্তা, ইনোব্লক রাস্তা, ও ট্রেন কালভার্ট, প্যালা সাইটিং, গ্রামীন চলাচলের জন্য ইট সোলিং রাস্তা,সুপেয় পানির ব্যবস্থা , ধর্মীয় প্রতিষ্ঠান সংস্কার, পানির নিষ্ক্রিশনের ড্রেন নির্মাণ,দলবদ্ধতা নিরসনের জন্য খাল খনন, কাঁচা রাস্তা পুনঃনির্মাণ, ইউনিয়ন পরিষদের অবকাঠামো উন্নয়ন ও সামাজিক প্রতিষ্ঠান খেলাধুলার মান উন্নয়ন।বাংলাদেশের স্বাধীনতার পর এমনিভাবে ধারাবাহিকভাবে উন্নয়ন অগ্রগতি দেখে একটি কুচক্রীর মহল আমার ও আমার বেশিরভাগ সদস্যের বিরুদ্ধে মিথ্যা অপপ্রচারে লিপ্ত আছে।

তিনি আরও বলেন, ৮ বারের নির্বাচিত ৯ নম্বর ওয়ার্ডের ইউপি সদস্য এস এম আবু তাহের, ১ নম্বর ওয়ার্ডের ইউপি সদস্য মো আরিজুল ইসলাম , এবং ১,২, ও ৩ নম্বর ওয়ার্ডের সংরক্ষিত ইউপি সদস্য জাহানারা খাতুন তারা তাদের এলাকার বিভিন্ন প্রকল্পের কাজগুলি সঠিকভাবে করতে না পারায় ঠিকাদারের মাধ্যমে উন্নয়ন কাজ চলমান আছে।

ইউপি চেয়ারম্যান বীরমুক্তিযোদ্ধা আব্দুল হাকিম বলেন, ৩জন ইউপি সদস্য চক্রান্ত করে প্রশাসনিক কর্মকর্তার ইন্ধনে পরিষদের বিভিন্ন কাজের বিষয় নিয়ে প্রশাসনের নিকট অভিযোগ করেন। প্রশাসনিক কর্মকর্তা নাসরিন আক্তার জোর করে তার স্বামী মামুনকে নিয়ে পরিষদের কম্পিউটার কাজে লাগিয়েছে। একজন পুরুষ উদ্যোক্তা জাহাঙ্গীর আলম ও মহিলা উদ্যোক্তা নন্দিতা রানী কাজে সহযোগিতা না করে বিভিন্নভাবে হয়রানি করার অভিযোগ করেন।

তিনি বলেন আমার ইউনিয়ন পরিষদের সকল কার্যক্রম রাষ্ট্রীয় বিধিমালা অনুযায়ী সম্পন্ন করে আসছি। কিছু ব্যক্তিবর্গের হীনস্বার্থ চরিতার্থ করার জন্য আমারও আমার সদস্যদের বিরুদ্ধে এ ধরনের অপপ্রচার অপবাদ মিথ্যা বানোয়াট এর বিরুদ্ধে প্রতিবাদ জানান।

সংবাদ সম্মেলনে এ সময় উপস্থিত ছিলেন ৩ নম্বর ওয়ার্ডের ইউপি সদস্য ও প্যানেল চেয়ারম্যান মোঃ মোদাচ্ছের রহমান, ২ নম্বর ওয়ার্ডের ইউপি সদস্য শেখ রহমত আলী, ৪ নম্বর ওয়ার্ডের কিন্তু সদস্য মোঃ নুর মোহাম্মদ বাচা মোল্লা,৫ নম্বর ওয়ার্ডের ইউপি সদস্য মো কলিম গাজী,৬ নম্বর ওয়ার্ডের সদস্য আবু হাসান, ৭ নম্বর ওয়ার্ডের সদস্য দেবাশীষ ঘোষ, ৮ নম্বর ওয়ার্ডের ইউপি সদস্য জি এম আব্দুল জলিল,৪-৫ ও ৬ নম্বর ওয়ার্ডের সংরক্ষিত মহিলা সদস্য প্রমিলা মন্ডল, ৭,৮,৯ নম্বর ওয়ার্ডের স্বরক্ষিত ইউ পি সদস্য মেহেরুন্নেসা।

এ সময় সাংবাদিকরা বিভিন্ন প্রশ্ন করলে চেয়ারম্যান বীর মুক্তিযোদ্ধা আব্দুল হাকিম তার উত্তর দেন।

অনুগ্রহ করে এই পোস্টটি আপনার সোশ্যাল মিডিয়ায় শেয়ার করুন।

Comments are closed.

এই বিভাগের আরও খবর