শুক্রবার, ১৬ অক্টোবর ২০২৬, ০৩:২৫ অপরাহ্ন
শিরোনাম :
ইয়েমেনে প্রেসিডেন্ট প্রাসাদে হুথিদের হামলা : নিহত ৫, আহত ১৬ স্বপ্ন বাস্তবায়নে লক্ষ্য নির্ধারণ ও কঠোর পরিশ্রম জরুরি: হাবিবুর রশিদ বঙ্গভবনে রাষ্ট্রপতির সঙ্গে কাদের গনি চৌধুরীর সৌজন্য সাক্ষাৎ কালীগঞ্জে দুর্গাপূজার নিরাপত্তায় আনসার-ভিডিপিকে এমপি মিলনের দিকনির্দেশনা নরনিংদীতে বাবার হাতে ছেলে খুন নেপথ্যে মাদক পলিথিন ও প্লাস্টিকের বিস্তার ঠেকাতে অভিযান জোরদার ফ্যাসিবাদী শাসনে সবকিছু ধ্বংস হয়ে গেছে: রাষ্ট্রপতি মির্জা ফখরুল ইসলাম আলমগীর ব্যাংককে জি-২০ সম্মেলনে অর্থমন্ত্রীদের বৈঠক শুরু আজ মসজিদে অনৈতিক কাজের দায়ে মক্কায় দুই বাংলাদেশির মৃত্যুদণ্ড কার্যকর কালীগঞ্জে মাদকবিরোধী মিনি ফুটবল টুর্নামেন্ট অনুষ্ঠিত

শিক্ষককে লাঞ্ছনা ও ছাত্রীদের ব্ল্যাকমেইলের অভিযোগে উত্তাল সাতক্ষীরা; বিক্ষোভের মুখে কোচিং সেন্টার সিলগালা

  • আপডেট টাইম : শনিবার, ৯ মে, ২০২৬
  • ৪৪ ভিজিটর

এস এম মঈন, সাতক্ষীরা প্রতিনিধি: সাতক্ষীরা সরকারি কলেজের এক শিক্ষকের সঙ্গে অশালীন আচরণ এবং ছাত্রীদের ব্ল্যাকমেইলের অভিযোগকে কেন্দ্র করে গত বৃহস্পতিবার দুপুর ১২ টা থেকে দুপুর দুটো পর্যন্ত সড়ক অবরোধ ও বিক্ষোভ কর্মসূচি পালন করেছে শিক্ষার্থীরা। একপর্যায়ে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনতে পুলিশ ‘ডাঃ সজিব বায়োলজি’ নামের কোচিং সেন্টারটি সিলগালা করে দেয়।

পরে শিক্ষার্থীরা অভিযুক্ত কোচিং সেন্টারটি ঘেরাও করে পরিচালক ডাঃ সজিবের গ্রেপ্তার দাবি জানায়।

শিক্ষার্থীদের অভিযোগ, কলেজ চলাকালীন কোচিং পরিচালনার প্রতিবাদ করায় সাতক্ষীরা সরকারি কলেজের উদ্ভিদবিদ্যা বিভাগের প্রভাষক মোহাম্মদ শহিদুল ইসলামকে মোবাইল ফোনে অশালীন ভাষায় গালিগালাজ করেন কোচিং পরিচালক ডাঃ সজিব। ওই কথোপকথনের অডিও সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়লে শিক্ষার্থীদের মধ্যে ব্যাপক ক্ষোভের সৃষ্টি হয়।

বিক্ষুব্ধ শিক্ষার্থীরা আরও অভিযোগ করেন, ডাঃ সজিব দীর্ঘদিন ধরে ছাত্রীদের ব্যক্তিগত তথ্য ব্যবহার করে ব্ল্যাকমেইল করে আসছেন। এছাড়া কোচিং সেন্টারের আড়ালে নারীদের নিয়ে নাচানাচি ও ডিজে পার্টির নামে অনৈতিক কর্মকাণ্ড পরিচালনার অভিযোগও তোলেন তারা। একজন প্রাক্তন ছাত্র হয়ে শিক্ষকদের যোগ্যতা নিয়ে কটূক্তি করায় ক্ষোভ আরও বাড়ে বলে জানান শিক্ষার্থীরা।

বিক্ষোভকারীরা অবিলম্বে অভিযুক্ত ডাঃ সজিবকে গ্রেপ্তার, দৃষ্টান্তমূলক শাস্তি এবং কোচিং সেন্টারটি স্থায়ীভাবে বন্ধের দাবি জানান।

বিক্ষোভ চলাকালে শহরের গুরুত্বপূর্ণ সড়কে যান চলাচল কিছু সময়ের জন্য বন্ধ হয়ে পড়ে এবং এলাকায় উত্তেজনা ছড়িয়ে পড়ে।

সাতক্ষীরা সদর থানার পুলিশ পরিদর্শক (অপারেশন) সুশান্ত ঘোষ জানান, পরিস্থিতি নিয়ন্ত্রণে রাখতে প্রশাসনের পক্ষ থেকে কোচিং সেন্টারটি সিলগালা করা হয়েছে। এছাড়া অফিস থেকে একটি কম্পিউটার ও হার্ডডিস্ক জব্দ করা হয়েছে। বিষয়টি তদন্ত করে প্রয়োজনীয় আইনগত ব্যবস্থা নেওয়া হবে বলেও জানান তিনি। বর্তমানে এলাকায় অতিরিক্ত পুলিশ মোতায়েন রয়েছে এবং পরিস্থিতি নিয়ন্ত্রণে রয়েছে।

অনুগ্রহ করে এই পোস্টটি আপনার সোশ্যাল মিডিয়ায় শেয়ার করুন।

Comments are closed.

এই বিভাগের আরও খবর