শনিবার, ০৯ মে ২০২৬, ০৭:৫৫ অপরাহ্ন
শিরোনাম :
শিক্ষককে লাঞ্ছনা ও ছাত্রীদের ব্ল্যাকমেইলের অভিযোগে উত্তাল সাতক্ষীরা; বিক্ষোভের মুখে কোচিং সেন্টার সিলগালা আবুধাবিতে আল্লামা শায়েস্তা খান আল আযাহারীর স্মরণ সভা গাজীপুরে ৫ জন হত্যা: ঘাতক স্বামী পলাতক কালীগঞ্জে ১৭ কোটি টাকার দৃষ্টি নন্দন সহ ৩টি প্রকল্পের উদ্বোধন সিংড়া উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স পরিদর্শনে উপ-সচিব গোলাম কিবরিয়া সৌদি পৌঁছেছেন ৫০ হাজারেরও বেশি বাংলাদেশি হজযাত্রী উরি র‌্যাঙ্কিংয়ে প্রযুক্তি হস্তান্তরে বিশ্বে ২৩তম গাজীপুর কৃষি বিশ্ববিদ্যালয় ঈদুল আজহায় ৭ দিনের সরকারি ছুটি ঘোষণা সিংড়ায় ১০০ ক্ষুদ্র নৃ-গোষ্ঠী পরিবারের মাঝে ২০০ ছাগল বিতরণ ইছাপুর বায়তুল মামুর মসজিদের ভিত্তি স্থাপন প্রস্তর করলেন এমপি মুহাদ্দিস রবিউল বাশার

কালীগঞ্জে ১৭ কোটি টাকার দৃষ্টি নন্দন সহ ৩টি প্রকল্পের উদ্বোধন

  • আপডেট টাইম : শনিবার, ৯ মে, ২০২৬
  • ৫ ভিজিটর

কালীগঞ্জ (গাজীপুর) প্রতিনিধি: গাজীপুরের কালীগঞ্জে স্থানীয় সরকার প্রকৌশল অধিদপ্তরের পল্লী অবকাঠামো উন্নয়নের দৃষ্টি নন্দন সড়ক সহ ১৫ কোটি ৮৩ লাখ ৬৬ হাজার ৯৩৫ টাকার ২টি প্রকল্প এবং দুর্যোগ ব্যবস্থাপনা ও ত্রাণ মন্ত্রলণালয়ের দুর্যোগ ব্যবস্থাপনা অধিদপ্তরে প্রায় ৭৭ লাখ টাকার ১টি প্রকল্প উদ্বোধন করা হয়েছে।

গতকাল সকালে দুর্যোগ ব্যবস্থাপনা ও ত্রাণ মন্ত্রলণালয়ের দুর্যোগ ব্যবস্থাপনা অধিদপ্তরে ৭৬ লাখ ৫৬ হাজার ৬৫৮.৯৫ টাকার একটি প্রকল্প উপজেলার মোক্তারপুর ইউনিয়নের হাসেম শেখের বাড়ী হতে সোলায়মানের টেক মসজিদ পর্যন্ত রাস্তা হেরিং বোন বন্ড (এইচবিবি) করণ ভিত্তি প্রস্তর স্থাপন ও নির্মাণ কাজের শুভ উদ্বোধন করেন গাজীপুর-৫ আসনের সংসদ সদস্য আলহাজ্ব একেএম ফজলুল হক মিলন।

বিকেলে স্থানীয় সরকার প্রকৌশল অধিদপ্তরের ৯ কোটি ৫০ লাখ ১৫ হাজার ০৪০.২৭৪ টাকার দৃষ্টি নন্দন সড়ক ভাটিরা হতে কালীগঞ্জ প্রকল্প এবং ৬ কোটি ৩৩ লাখ ৫১ হাজার ৮৯৫.৫০৮ টাকার জামালপুর ইউনিয়নের জাঙ্গালীয়া জিসি হতে জামালপুর জিসি ভায়া দোলন বাজার সড়ক উন্নয়ন প্রকল্পের ভিত্তি প্রস্তর স্থাপন ও নির্মাণ কাজের শুভ উদ্বোধন করেন গাজীপুর-৫ আসনের সংসদ সদস্য আলহাজ্ব একেএম ফজলুল হক মিলন।

এ সময় অন্যান্যের মাঝে স্থানীয় সরকার প্রকৌশল অধিদপ্তরের গাজীপুরের নির্বাহী প্রকৌশলী আবদুল মান্নান, উপজেলা প্রকৌশলী মো. রেজাউল করিম, কালীগঞ্জ থানার অফিসার ইনচার্জ মো. জাকির হোসেন, উপজেলা প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা মো. আবুল কালাম আজাদ, উপজেলা বিএনপির আহবায়ক মো. হুমায়ুন কবির মাষ্টার, সদস্য সচিব খালেকুজ্জামান বাবলু, কালীগঞ্জ পৌরসভার সাবেক মেয়র মো. লুৎফুর রহমান, বক্তারপুর ইউনিয়ন বিএনপির সভাপতি মো. রফিজুল ইসলাম দর্জি, মোক্তারপুর ইউনিয়নের ভারপ্রাপ্ত চেয়ারম্যান আইযুব বাগমার, জামালপুর ইউনিয়নের সাবেক চেয়ারম্যান আলহাজ্ব মো. হারুন অর রশিদ দেওয়ান, বাহাদুরশাদী ইউনিয়নের সাবেক চেয়ারম্যান আলহাজ্ব এস এম জয়নাল আবেদীন, জেলা ছাত্রদলের সাবেক সাধারণ সম্পাদক মো. ইয়াছিন মোল্লা প্রমূখ উপস্থিত ছিলেন।

অনুগ্রহ করে এই পোস্টটি আপনার সোশ্যাল মিডিয়ায় শেয়ার করুন।

Comments are closed.

এই বিভাগের আরও খবর