শুক্রবার, ১৬ অক্টোবর ২০২৬, ০৪:৫৪ অপরাহ্ন
শিরোনাম :
ইয়েমেনে প্রেসিডেন্ট প্রাসাদে হুথিদের হামলা : নিহত ৫, আহত ১৬ স্বপ্ন বাস্তবায়নে লক্ষ্য নির্ধারণ ও কঠোর পরিশ্রম জরুরি: হাবিবুর রশিদ বঙ্গভবনে রাষ্ট্রপতির সঙ্গে কাদের গনি চৌধুরীর সৌজন্য সাক্ষাৎ কালীগঞ্জে দুর্গাপূজার নিরাপত্তায় আনসার-ভিডিপিকে এমপি মিলনের দিকনির্দেশনা নরনিংদীতে বাবার হাতে ছেলে খুন নেপথ্যে মাদক পলিথিন ও প্লাস্টিকের বিস্তার ঠেকাতে অভিযান জোরদার ফ্যাসিবাদী শাসনে সবকিছু ধ্বংস হয়ে গেছে: রাষ্ট্রপতি মির্জা ফখরুল ইসলাম আলমগীর ব্যাংককে জি-২০ সম্মেলনে অর্থমন্ত্রীদের বৈঠক শুরু আজ মসজিদে অনৈতিক কাজের দায়ে মক্কায় দুই বাংলাদেশির মৃত্যুদণ্ড কার্যকর কালীগঞ্জে মাদকবিরোধী মিনি ফুটবল টুর্নামেন্ট অনুষ্ঠিত

সাতক্ষীরার নলতায় ইউপি সদস্যের বিরুদ্ধে সরকারি কাজে বাধা দেওয়ার অভিযোগ

  • আপডেট টাইম : বুধবার, ৬ মে, ২০২৬
  • ৪৮ ভিজিটর

এস এম মঈন, সাতক্ষীরা প্রতিনিধি : সাতক্ষীরার কালীগঞ্জ উপজেলার প্রাণকেন্দ্র নলতা হাসপাতালের পূর্ব পার্শ্বের সরকারি রাস্তা ঢালাইয়ের কাজ চলাকালীন ইউপি সদস্য আহমদ আলী আব্দুল্লাহর বিরুদ্ধে জোরপূর্বক সরকারি কাজে বাধা প্রদান করার অভিযোগ উঠেছে।

প্রত্যক্ষদর্শী সূত্রে জানা যায়, সাতক্ষীরার কালিগঞ্জ উপজেলার নলতা হাসপাতালের পূর্ব পার্শ্বে ৬৩ ফুট ঢালাই রাস্তার কাজ চলাকালীন ৬ নং নলতা ইউনিয়ন পরিষদের ৭ নং ওয়ার্ড ইউপি সদস্য আব্দুল্লাহ সম্পূর্ণ বেআইনিভাবে রাস্তার কাজ বন্ধ করে দেয়ার চেষ্টা করেন।

এতে স্থানীয় জনগণ ক্ষিপ্ত হয়ে আব্দুল্লাহ মেম্বারকে গণধোলাই দেয়ার চেষ্টা করেন। খবর পেয়ে ৬ নম্বর নলতা ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান আজিজুর রহমান ঘটনাস্থল পরিদর্শন করেন এবং পরিস্থিতি শান্ত করেন।

জনসাধারণের জন্য অতি প্রয়োজনীয় রাস্তা নির্মাণে বাধা প্রদানকারী আব্দুল্লাহ মেম্বার এর বিরুদ্ধে আইনগত ব্যবস্থা গ্রহণের দাবি জানিয়েছেন সচেতন এলাকাবাসী।

অনুগ্রহ করে এই পোস্টটি আপনার সোশ্যাল মিডিয়ায় শেয়ার করুন।

Comments are closed.

এই বিভাগের আরও খবর