শুক্রবার, ১৬ অক্টোবর ২০২৬, ০৪:৫৪ অপরাহ্ন
শিরোনাম :
ইয়েমেনে প্রেসিডেন্ট প্রাসাদে হুথিদের হামলা : নিহত ৫, আহত ১৬ স্বপ্ন বাস্তবায়নে লক্ষ্য নির্ধারণ ও কঠোর পরিশ্রম জরুরি: হাবিবুর রশিদ বঙ্গভবনে রাষ্ট্রপতির সঙ্গে কাদের গনি চৌধুরীর সৌজন্য সাক্ষাৎ কালীগঞ্জে দুর্গাপূজার নিরাপত্তায় আনসার-ভিডিপিকে এমপি মিলনের দিকনির্দেশনা নরনিংদীতে বাবার হাতে ছেলে খুন নেপথ্যে মাদক পলিথিন ও প্লাস্টিকের বিস্তার ঠেকাতে অভিযান জোরদার ফ্যাসিবাদী শাসনে সবকিছু ধ্বংস হয়ে গেছে: রাষ্ট্রপতি মির্জা ফখরুল ইসলাম আলমগীর ব্যাংককে জি-২০ সম্মেলনে অর্থমন্ত্রীদের বৈঠক শুরু আজ মসজিদে অনৈতিক কাজের দায়ে মক্কায় দুই বাংলাদেশির মৃত্যুদণ্ড কার্যকর কালীগঞ্জে মাদকবিরোধী মিনি ফুটবল টুর্নামেন্ট অনুষ্ঠিত

সাতক্ষীরায় জাতীয় পুষ্টি সপ্তাহ’র সমাপনী ও পুরস্কার বিতরণ

  • আপডেট টাইম : সোমবার, ৪ মে, ২০২৬
  • ৫১ ভিজিটর

এস এম মঈন, সাতক্ষীরা প্রতিনিধি : “পুষ্টি বৈষম্যের দিন শেষ, গড়ব স্বনির্ভর বাংলাদেশ” এই প্রতিপাদ্যকে সামনে রেখে সাতক্ষীরায় জাতীয় পুষ্টি সপ্তাহ ২০২৬ এর সমাপনী ও পুরস্কার বিতরণ অনুষ্ঠিত হয়েছে।

রবিবার (৩ মে ) বেলা সাড়ে ১২ টায় সাতক্ষীরা সিভিল সার্জন কার্যালয়ের কনফারেন্স রুমে জনস্বাস্থ্য পুষ্টি প্রতিষ্ঠান এর আয়োজনে এবং সিভিল সার্জন অফিস সাতক্ষীরার বাস্তবায়নে উক্ত সমাপনী ও পুরস্কার বিতরণ অনুষ্ঠিত হয়।

সাতক্ষীরা জেলা সিভিল সার্জন ডাঃ মো. আব্দুস সালাম এর সভাপতিত্বে জাতীয় পুষ্টি সপ্তাহ ২০২৬
উপলক্ষে বিভিন্ন ইভেন্টে বিজয়ী শিক্ষার্থীদের মাঝে পুরস্কার বিতরণ করেন অতিথিবৃন্দ।

জাতীয় পুষ্টি সপ্তাহ উপলক্ষে রচনা প্রতিযোগিতায় ১ম স্থান লাভ করেন তালতলা সরকারি প্রাথমিক বিদ্যালয়ের ৫ম শ্রেণীর শিক্ষার্থী রোকাইয়া ফেরদৌস রাইসা। প্রতিযোগিতায় মোট ৬ টি ইভেন্টে ৩ জন করে মোট ১৮ জন শিক্ষার্থীর মধ্যে পুরস্কার বিতরণ করেন অতিথিবৃন্দ।

এসময় উপস্থিত ছিলেন, জেলা মহিলা বিষয়ক অধিদপ্তরের উপ-পরিচালক নাজমুন নাহার, জেলা তথ্য অফিসার মো. জাহারুল ইসলাম টুটুল, জেলা প্রাথমিক শিক্ষা অফিসার মো. রুহুল আমীন, জেলা মৎস্য অধিদপ্তরের সিনিয়র সহকারী পরিচালক তৌফিকুল ইসলাম, ডাঃ বিঞ্চুপদ বিশ্বাস, সিভিল সার্জন কার্যালয়ের মেডিকেল অফিসার, জয়ন্ত সরকার, ডাঃ ইসমাত জাহান সুমনা প্রমুখ। এসময় পুষ্টি সপ্তাহ উপলক্ষে ৬ টি ইভেন্টে ৩ জন করে মোট ১৮ জন শিক্ষার্থীর মধ্যে পুরস্কার বিতরণ করা হয় ।

এ সময় সভাপতির বক্তব্যে সিভিল সার্জন ডাঃ আব্দুস সালাম বলেন, চাল, ডাল,তেল সবজি এর মাধ্যমে খিচুরী রান্না করলে প্রচুর পুষ্টি পাওয়া যায়। যে কোন সবজি কাটার আগে ভালো ভাবে ধুয়ে নিয়ে কাটতে হবে। কোন ভাবেই কেটে ধুুয়া যাবে না। একজন শিশু সুস্থ্য হিসেবে তখনই গড়ে উঠবে যখন পুষ্টিকর খাবার খাবেন। শরীরের শক্তি বা সুস্থ্যতা তখনই আসবে যখন শরীরের ৬ টি খাদ্যের উপাদান প্রবেশ করবে।

অনুষ্ঠান সঞ্চালনা করেন, সিনিয়র স্বাস্থ্য শিক্ষা অফিসার মো. মাহবুবর রহমান।

অনুগ্রহ করে এই পোস্টটি আপনার সোশ্যাল মিডিয়ায় শেয়ার করুন।

Comments are closed.

এই বিভাগের আরও খবর