সোমবার, ০৪ মে ২০২৬, ০৩:২৯ অপরাহ্ন
শিরোনাম :
সাতক্ষীরায় জাতীয় পুষ্টি সপ্তাহ’র সমাপনী ও পুরস্কার বিতরণ জনবান্ধব রাষ্ট্রব্যবস্থা গড়ে তোলাই আমাদের লক্ষ্য : প্রধানমন্ত্রী আবুধাবীতে বিএনপির উদ্যোগে শোক সভা ও দোয়া মাহফিল দেশে পর্যাপ্ত কোরবানির পশু আছে, আমদানির প্রয়োজন নেই : প্রাণিসম্পদ মন্ত্রী সিংড়ায় ধান-চাল সংগ্রহ অভিযান উদ্বোধন প্রান্তিক পর্যায়ে স্বাস্থ্য সেবা পৌঁছে দিতে ৫০ শয্যা হাসপাতাল ১০০ শয্যায় উন্নীত করা হবে : ফজলুল হক মিলন চলনবিলে টানা বৃষ্টি ও ঢলের পানি: সিংড়ায় ফসল বাঁচাতে কৃষকের আপ্রাণ লড়াই হুনাইনের জাদুতে ফাইনালে কিংসমেন হরমুজের ওপর নিয়ন্ত্রণ আরো জোরদার করছে ইরান কালিগঞ্জ ইসলামী ব্যাংকের শাখা প্রধান হাবিবুর রহমানকে বিদায়ী সম্বর্ধনা প্রদান

তারেক রহমান সকল প্রতিশ্রুতি পূরণ করেছেন: আনোয়ারুল ইসলাম আনু

  • আপডেট টাইম : শুক্রবার, ১ মে, ২০২৬
  • ৩২ ভিজিটর

নাটোর প্রতিনিধি: নাটোর-৩ সিংড়া আসনের সংসদ সদস্য অধ্যক্ষ আনোয়ারুল ইসলাম আনু বলেছেন, সরকার গঠনের মাত্র ২ মাস ১৮ দিনের মধ্যেই প্রধানমন্ত্রী তারেক রহমান নির্বাচনী প্রতিশ্রুতিগুলো বাস্তবায়ন করেছেন।

শুক্রবার (১ মে) দুপুরে সিংড়া কেন্দ্রীয় বাস টার্মিনালে আন্তর্জাতিক মে দিবস উপলক্ষে সম্মিলিত শ্রমিক ঐক্য পরিষদের আয়োজিত র‍্যালি শেষে আলোচনা সভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।

তিনি জানান, কৃষক কার্ড ও ফ্যামিলি কার্ড বিতরণ, খাল খনন, ইমাম-মুয়াজ্জিনদের ভাতা প্রদান এবং পরিবেশ রক্ষায় বৃক্ষরোপণের উদ্যোগ নেওয়া হয়েছে। একই সঙ্গে তিনি সিংড়াকে আধুনিক, নিরাপদ ও নান্দনিক উপজেলা হিসেবে গড়ে তোলার অঙ্গীকার ব্যক্ত করেন।

আনু এমপি বলেন, দলের নাম ব্যবহার করে কেউ অনিয়ম করলে তার বিরুদ্ধে দলীয় ও প্রশাসনিক ব্যবস্থা নেওয়া হবে। সিংড়ার মানুষের শান্তি, নিরাপত্তা ও উন্নয়ন নিশ্চিত করতে তিনি কাজ করে যাবেন বলে জানান।

তিনি আরও বলেন, সিংড়া হাসপাতালের সমস্যার বিষয়টি সংশ্লিষ্ট দপ্তরে তুলে ধরা হয়েছে। পাশাপাশি চলনবিলে কৃষি উৎপাদন বৃদ্ধি ও ফসল সংরক্ষণের উদ্যোগ নেওয়ার কথাও উল্লেখ করেন।

সাখাওয়াত হোসেন সাখার সভাপতিত্বে সভায় প্রধান বক্তা ছিলেন অধ্যাপক শারফুল ইসলাম বুলবুল। বিশেষ অতিথি হিসেবে বক্তব্য দেন মো. আসাদুজ্জামান মিঠু, মো. আতিকুর রহমান লিটন, মো. মহিদুল ইসলাম ও মো. রুহুল আমিনসহ অন্যান্য নেতৃবৃন্দ।

সভা শেষে তিনজন শ্রমিকের পরিবারের মাঝে আর্থিক সহায়তা প্রদান করা হয়।

অনুগ্রহ করে এই পোস্টটি আপনার সোশ্যাল মিডিয়ায় শেয়ার করুন।

Comments are closed.

এই বিভাগের আরও খবর