শুক্রবার, ১৬ অক্টোবর ২০২৬, ০৫:৪০ অপরাহ্ন
শিরোনাম :
ইয়েমেনে প্রেসিডেন্ট প্রাসাদে হুথিদের হামলা : নিহত ৫, আহত ১৬ স্বপ্ন বাস্তবায়নে লক্ষ্য নির্ধারণ ও কঠোর পরিশ্রম জরুরি: হাবিবুর রশিদ বঙ্গভবনে রাষ্ট্রপতির সঙ্গে কাদের গনি চৌধুরীর সৌজন্য সাক্ষাৎ কালীগঞ্জে দুর্গাপূজার নিরাপত্তায় আনসার-ভিডিপিকে এমপি মিলনের দিকনির্দেশনা নরনিংদীতে বাবার হাতে ছেলে খুন নেপথ্যে মাদক পলিথিন ও প্লাস্টিকের বিস্তার ঠেকাতে অভিযান জোরদার ফ্যাসিবাদী শাসনে সবকিছু ধ্বংস হয়ে গেছে: রাষ্ট্রপতি মির্জা ফখরুল ইসলাম আলমগীর ব্যাংককে জি-২০ সম্মেলনে অর্থমন্ত্রীদের বৈঠক শুরু আজ মসজিদে অনৈতিক কাজের দায়ে মক্কায় দুই বাংলাদেশির মৃত্যুদণ্ড কার্যকর কালীগঞ্জে মাদকবিরোধী মিনি ফুটবল টুর্নামেন্ট অনুষ্ঠিত

মহান মে দিবসে রোটারি ক্লাব অব ভাওয়ালের মানবিক উদ্যোগ

  • আপডেট টাইম : শুক্রবার, ১ মে, ২০২৬
  • ৭১ ভিজিটর

স্টাফ রিপোর্টার :  গাজীপুর মহানগরের জোরপুকুরপার মোড়ে মহান মে দিবস উপলক্ষে আজ সকালে রোটারি ক্লাব অব ভাওয়ালের উদ্যোগে ভিক্ষুক, হোটেল শ্রমিক, নির্মাণ শ্রমিক, বয়স্ক রিক্সা ও অটোরিকশা চালকসহ সমাজের খেটে খাওয়া মেহনতি মানুষের মাঝে তরমুজ ও পানীয় জুস বিতরণ করা হয়। পাশাপাশি আসন্ন বর্ষা মৌসুমকে সামনে রেখে বয়স্ক রিক্সা চালকদের মাঝে রেনকোট বিতরণ করা হয়।

অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ক্লাবের প্রেসিডেন্ট নাককান গলা বিশেষজ্ঞ অধ্যাপক ডাক্তার আমিরুল ইসলাম। তিনি তাঁর বক্তব্যে বলেন, “মহান মে দিবস আমাদের শ্রমজীবী মানুষের অধিকার ও মর্যাদার কথা স্মরণ করিয়ে দেয়। সমাজের উন্নয়ন ও অগ্রগতির পেছনে এই শ্রমজীবী মানুষের অবদান অপরিসীম। রোটারি ক্লাব অব ভাওয়াল সবসময় মানবিক কার্যক্রমে বিশ্বাস করে এবং সমাজের সুবিধাবঞ্চিত মানুষের পাশে দাঁড়াতে প্রতিশ্রুতিবদ্ধ। আজকের এই ক্ষুদ্র প্রয়াস তাদের প্রতি আমাদের সম্মান ও ভালোবাসার বহিঃপ্রকাশ। ভবিষ্যতেও আমরা এ ধরনের কার্যক্রম অব্যাহত রাখবো।”

তিনি আরও বলেন, “বিশেষ করে বয়স্ক রিক্সা চালকদের জন্য রেনকোট বিতরণ একটি প্রয়োজনীয় উদ্যোগ, যা তাদের দৈনন্দিন জীবনে কিছুটা স্বস্তি এনে দেবে। সমাজের সকল বিত্তবান ও সচেতন মানুষকে এ ধরনের মানবিক কাজে এগিয়ে আসার আহ্বান জানাই।”

এ সময় ক্লাবের অন্যান্য নেতৃবৃন্দ ও সদস্যরা উপস্থিত থেকে কার্যক্রমে অংশগ্রহণ করেন এবং শ্রমজীবী মানুষের সঙ্গে সময় কাটান। পুরো আয়োজনটি প্রশংসিত হয় এবং উপকারভোগীরা আয়োজকদের প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করেন।
প্রোগ্রাম চেয়ার ছিলেন ক্লাবের পাস্ট প্রেসিডেন্ট রোটারিয়ান এস কে শফিকুল ইসলাম। বিশেষ অতিথি ছিলেন রোটারি ক্লাব অব টাঙ্গাইল সিটি’র প্রেসিডেন্ট রোটারিয়ান মোঃ সামছুল আলম শিবলী, রোটারি ক্লাব অব ভাওয়ালের ইমিডিয়েট পাস্ট প্রেসিডেন্ট ইকরামুল কবির । প্রোগ্রাম পরিচালনা করেন ক্লাবের সেক্রেটারি মাহমুদুর রহমান পলাশ।

অনুগ্রহ করে এই পোস্টটি আপনার সোশ্যাল মিডিয়ায় শেয়ার করুন।

Comments are closed.

এই বিভাগের আরও খবর