রবিবার, ৩০ অগাস্ট ২০২৬, ০৭:৪৫ অপরাহ্ন
শিরোনাম :
সন্তোষ ইসলামী বিশ্ববিদ্যালয় হাই স্কুলে ফুটবল চ্যাম্পিয়নশিপের উদ্বোধন বিএনপি’তে কোনো মাদক ব্যবসায়ীর ঠাঁই নেই: গয়েশ্বর চন্দ্র রায় বিশ্বের নিকৃষ্টতম অপরাধগুলোর মধ্যে গুম সবচেয়ে ভয়ংকর অপরাধ: প্রধানমন্ত্রী কাপাসিয়ায় জাহিদ নিখোঁজের তিনদিন পর লাশ মিলল নদীতে কালীগঞ্জে শ্বশুরকে কুড়ালের কোপে হত্যা, থানায় এসে আত্মসমর্পণ জামাইয়ের রাজধানীর বর্জ্য থেকে বিদ্যুৎ উৎপাদন করবে চীন, ২৫ টাকা দরে কিনবে সরকার : শাহে আলম জাতীয় কবি কাজী নজরুল ইসলামের ৫০তম মৃত্যুবার্ষিকী আজ মানদণ্ড পূরণে ব্যর্থ হওয়ায় বম্বে সুইটসের মসলা এবং বাঘাবাড়ি ঘিসহ ১০টি পণ্য বাজার থেকে প্রত্যাহারের নির্দেশ গাজীপুরে অবসরপ্রাপ্ত শিক্ষক সাইয়েদুর রহমানের ইন্তেকাল মহানবীর (সা) আদর্শ অনুসরণ করে শান্তিপূর্ণ বাংলাদেশ গড়ার আহ্বান প্রধানমন্ত্রীর

কালীগঞ্জে ভ্রাম্যমান আদালতের এক লাখ টাকা জরিমানা ও ১ মাসের জেল

  • আপডেট টাইম : বুধবার, ২৯ এপ্রিল, ২০২৬
  • ৩৭ ভিজিটর

কালীগঞ্জ (গাজীপুর) প্রতিনিধি: গাজীপুরের কালীগঞ্জে অনুমতি ব্যতীত কৃিষ জমি হতে মাটি কাটায়  পিপুলিয়া এলাকার মো. আতিক ও দোরকাভাংগা এলাকার মো. মাহবুবুর রহমানকে ৫০ হাজার করে দুইজনকে এক লাখ টাকা আর্থিক জরিমানা এবং চুপাইর বালিকা উচ্চ বিদ্যালয়ের এক ছাত্রীকে ইভটিজিং করায় উত্তর খৈকড়া এলাকার নাজমুল আলমকে ১ মাস বিনাশ্রম কারাদন্ড প্রদান করেছে ভ্রাম্যমাণ আদালত।

বুধবার (২৯ এপ্রিল) দুপুরে উপজেলা নির্বাহী ম্যাজিস্ট্রেট ও উপজেলা সহকালী কমিশনার (ভূমি) জাকিয়া সরওয়ার লিমা জামালপুর ইউনিয়নের চুপাইর, জামালপুর, নাগরী ইউনিয়নের পিপুলিয়া এবং তুমলিয়া ইউনিয়নের দারকাভাংগা এলাকায় ভ্রাম্যমাণ আদালতের অভিযান পরিচালনা করেন। এ সময় অনুমতি ব্যতীত কৃষি জমি হতে মাটি কাটায় পিপুলিয়া এলাকার আব্দুল মালেকের ছেলে মো. আতিক ও তুমলিয়া ইউনিয়নের দারকা ভাংঙ্গা এলাকার মৃত আব্দুল লতিফের ছেলে মো. মাহবুবুর রহমানকে বালুমহাল ও মাটি ব্যবস্থাপনা আইন ২০১০ এর ১৫(১) ধারা মোতাবেক ২টি মামলায় ৫০ হাজার টাকা করে মোট এক লাখ টাকা আর্থিক জরিমানা করেন। অন্যদিকে চুপাইর বালিকা উচ্চ বিদ্যালয়ের এক ছাত্রীকে ইভটিজিং করায় দণ্ডবিধি ১৮৬০ এর ৫০৯ ধারায় উত্তর খৈকড়া এলাকার মৃত আব্দুর রশিদের ছেলে নাজমুল আলমকে ১ মাস বিনাশ্রম কারাদন্ড প্রদান করেন।

উপজেলা নির্বাহী ম্যাজিস্ট্রেট ও উপজেলা সহকারী কমিশনার (ভূমি) জাকিয়া সরওয়ার লিমা বলেন, ক্ষমতাপ্রাপ্ত ব্যক্তিরা কর্তৃপক্ষের অনুমতি ছাড়া মাটি কাটার অপরাধে বালুমহাল ও মাটি ব্যবস্থাপনা আইন ২০১০ এর ১৫(১) ধারা মোতাবেক পিপুলিয়া এলাকার মো. আতিক ও দারকা ভাংঙ্গা এলাকার মো. মাহবুবুর রহমানকে ৫০ হাজার করে দুইজনকে এক লাখ টাকা আর্থিক জরিমানা করা হয়েছে। এবং চুপাইর বালিকা উচ্চ বিদ্যালয়ের এক ছাত্রীকে ইভটিজিং করায় উত্তর খৈকড়া এলাকার নাজমুল আলমকে ১ মাস বিনাশ্রম কারাদন্ড প্রদান করেছে ভ্রাম্যমাণ আদালত।

উপজেলা নির্বাহী ম্যাজিস্ট্রেট ও উপজেলা সহকারী কমিশনার (ভূমি) জাকিয়া সরওয়ার লিমা জানান, আমাদের এই অভিযান অব্যাহত থাকবে। এ সময় বেঞ্চ সহকারী হিসেবে মাহবুবুল আলম ও কালীগঞ্জ থানা পুলিশ উপস্থিত ছিলেন।

অনুগ্রহ করে এই পোস্টটি আপনার সোশ্যাল মিডিয়ায় শেয়ার করুন।

Comments are closed.

এই বিভাগের আরও খবর