রবিবার, ৩০ অগাস্ট ২০২৬, ০৭:৩৬ অপরাহ্ন
শিরোনাম :
সন্তোষ ইসলামী বিশ্ববিদ্যালয় হাই স্কুলে ফুটবল চ্যাম্পিয়নশিপের উদ্বোধন বিএনপি’তে কোনো মাদক ব্যবসায়ীর ঠাঁই নেই: গয়েশ্বর চন্দ্র রায় বিশ্বের নিকৃষ্টতম অপরাধগুলোর মধ্যে গুম সবচেয়ে ভয়ংকর অপরাধ: প্রধানমন্ত্রী কাপাসিয়ায় জাহিদ নিখোঁজের তিনদিন পর লাশ মিলল নদীতে কালীগঞ্জে শ্বশুরকে কুড়ালের কোপে হত্যা, থানায় এসে আত্মসমর্পণ জামাইয়ের রাজধানীর বর্জ্য থেকে বিদ্যুৎ উৎপাদন করবে চীন, ২৫ টাকা দরে কিনবে সরকার : শাহে আলম জাতীয় কবি কাজী নজরুল ইসলামের ৫০তম মৃত্যুবার্ষিকী আজ মানদণ্ড পূরণে ব্যর্থ হওয়ায় বম্বে সুইটসের মসলা এবং বাঘাবাড়ি ঘিসহ ১০টি পণ্য বাজার থেকে প্রত্যাহারের নির্দেশ গাজীপুরে অবসরপ্রাপ্ত শিক্ষক সাইয়েদুর রহমানের ইন্তেকাল মহানবীর (সা) আদর্শ অনুসরণ করে শান্তিপূর্ণ বাংলাদেশ গড়ার আহ্বান প্রধানমন্ত্রীর

গাকৃবিতে আন্তর্জাতিক সিএবিআই কোর্স অন্তর্ভুক্তির লক্ষ্যে আলোচনা সভা অনুষ্ঠিত

  • আপডেট টাইম : মঙ্গলবার, ২১ এপ্রিল, ২০২৬
  • ১২৭ ভিজিটর
স্টাফ রিপোর্টার : উচ্চশিক্ষাকে আরও বাস্তবমুখী, যুগোপযোগী ও বৈশ্বিক মানসম্পন্ন করার প্রত্যয়ে গাজীপুর কৃষি বিশ্ববিদ্যালয় (গাকৃবি)-এ মঙ্গলবার  অনুষ্ঠিত হলো সেন্টার ফর এগ্রিকালচার অ্যান্ড বায়োসায়েন্সেস ইন্টারন্যাশনাল (সিএবিআই) অ্যাকাডেমির কোর্সসমূহকে বিশ্ববিদ্যালয়ের কারিকুলামের সাথে অন্তর্ভুক্তিকরণ বিষয়ক এক পরামর্শ সভা।
এই উদ্যোগের মূল লক্ষ্য হচ্ছে  পাঠ্যবইয়ের তাত্ত্বিক জ্ঞানের পাশাপাশি বাস্তব জীবনের সমস্যা সমাধানে সক্ষম, দক্ষ ও মানবিক পেশাজীবী তৈরি করা। সিএবিআই অ্যাকাডেমিক কোর্সের বিশেষ বৈশিষ্ট্য হলো আন্তর্জাতিক মানের কনটেন্ট, বাস্তব সমস্যাভিত্তিক শিক্ষা, অনলাইন ও স্বশিক্ষণ সুবিধা, স্বীকৃত সার্টিফিকেট প্রদান এবং কৃষি ও পরিবেশ খাতে কর্মদক্ষতা বৃদ্ধিতে সহায়ক যা শিক্ষার্থীদের জন্য শেখার এক অনন্য প্ল্যাটফর্ম।
সভায় সভাপতিত্ব করেন গাকৃবির ভাইস-চ্যান্সেলর প্রফেসর ড. জিকেএম মোস্তাফিজুর রহমান। এ সময় উপস্থিত ছিলেন প্রো-ভিসি প্রফেসর ড. এম. ময়নুল হক, সিএবিআই বাংলাদেশের কান্ট্রি প্রতিনিধি ড. মোঃ সালেহ আহমেদ এবং সিএবিআই-এর ডিজিটাল টুলস ইউজ এর গ্লোবাল লিড ড. মালভিকা চৌধুরী। এছাড়াও বিশ্ববিদ্যালয়ের বিভিন্ন অনুষদের ডিন, শিক্ষকবৃন্দ এবং সিএবিআই-এর সংশ্লিষ্ট বিশেষজ্ঞগণ সভায় অংশগ্রহণ করেন।
অনুষ্ঠানের শুরুতে স্বাগত বক্তব্যে ড. সালেহ আহমেদ সিএবিআই-এর বৈশ্বিক কার্যক্রম ও শিক্ষামুখী উদ্যোগের গুরুত্ব তুলে ধরেন। পরবর্তীতে ড. মালভিকা চৌধুরী সিএবিআই অ্যাকাডেমি ও ডিজিটাল লার্নিং কোর্সসমূহের ওপর একটি তথ্যবহুল ও সচিত্র উপস্থাপনা প্রদান করেন, যা উপস্থিত সকলকে আধুনিক শিক্ষার নতুন সম্ভাবনার সঙ্গে পরিচিত করে।
অন্যদিকে গাকৃবির সাফল্য ও অর্জন সম্বলিত তথ্যবহুল ডকুমেন্টারি তুলে ধরেন ড. মোঃ মাহবুবুর রহমান। পরে ভাইস-চ্যান্সেলরের নেতৃত্বে অনুষ্ঠিত উন্মুক্ত আলোচনা পর্বে  কীভাবে সিএবিআই-এর আধুনিক, গবেষণাভিত্তিক ও আন্তর্জাতিকভাবে স্বীকৃত কোর্সসমূহ গাকৃবির শিক্ষাক্রমে অন্তর্ভুক্ত করা যায়, যাতে শিক্ষার্থীরা তাত্ত্বিক জ্ঞানের পাশাপাশি বাস্তবভিত্তিক দক্ষতা অর্জন করতে পারে এ বিষয়ে আলোচনা করা হয়।
পরে বিশ্ববিদ্যালয় প্রশাসন এ ধরনের কারিকুলাম অন্তর্ভুক্তির বিষয়ে নীতিগত সম্মতি প্রদান করেন। এছাড়াও সভায় গাকৃবির বিদ্যমান ডিজিটাল হার্বেরিয়ামকে সিএবিআই-এর সঙ্গে সংযুক্ত করা, সিএবিআই ইনডেক্সড জার্নালে গাকৃবির সাইটেশন অন্তর্ভুক্ত করা, যৌথ প্রশিক্ষণ কার্যক্রম পরিচালনা এবং সনদ প্রদান বিষয়ে পারস্পরিক আগ্রহ প্রকাশ করা হয় যা ভবিষ্যতে দুই প্রতিষ্ঠানের মধ্যে এক নতুন দিগন্ত উন্মোচন করবে।
এ সময় সভাপতির বক্তব্যে ভাইস-চ্যান্সেলর বলেন, “বর্তমান বিশ্বে কেবল ডিগ্রি নয়, প্রয়োজন বাস্তব দক্ষতা ও উদ্ভাবনী চিন্তাশক্তি। সিএবিআই-এর মতো আন্তর্জাতিক প্রতিষ্ঠানের সঙ্গে সমন্বয় আমাদের শিক্ষার্থীদের সেই সক্ষমতা অর্জনে সহায়তা করবে এবং দেশের কৃষি ও পরিবেশ খাতে ইতিবাচক পরিবর্তন আনবে।”
উল্লেখ্য, সিএবিআই একটি আন্তর্জাতিক, আন্তঃসরকারি ও অলাভজনক সংস্থা যার মূল লক্ষ্য বিশ্বজুড়ে মানুষের জীবনকে আরও উন্নত করা। তারা তথ্যভিত্তিক জ্ঞান ও বৈজ্ঞানিক দক্ষতার সৃজনশীল প্রয়োগের মাধ্যমে কৃষি ও পরিবেশের নানা জটিল সমস্যার কার্যকর ও টেকসই সমাধান খুঁজে বের করে, যা মানুষের জীবনকে করে তোলে আরও নিরাপদ, সমৃদ্ধ ও সম্ভাবনাময়।

অনুগ্রহ করে এই পোস্টটি আপনার সোশ্যাল মিডিয়ায় শেয়ার করুন।

Comments are closed.

এই বিভাগের আরও খবর