শুক্রবার, ১৬ অক্টোবর ২০২৬, ০৭:১০ অপরাহ্ন
শিরোনাম :
মানুষের মৌলিক অধিকার এখনো প্রতিষ্ঠিত হয়নি : ডা. শফিকুর রহমান গণভোটের রায় ও জুলাই সনদ বাস্তবায়ন না করায় জনগণের মধ্যে হতাশা তৈরি হচ্ছে – ডা. শফিকুর রহমান বাউবিতে কৌশলগত আর্থিক ব্যবস্থাপনা বিষয়ক দুই দিনের প্রশিক্ষন সমাপ্ত বাংলাদেশ পাবলিক বিশ্ববিদ্যালয় জনসংযোগ সমিতির নতুন কমিটি : সভাপতি ড. সুমন, সম্পাদক শিবলী ইয়েমেনে প্রেসিডেন্ট প্রাসাদে হুথিদের হামলা : নিহত ৫, আহত ১৬ স্বপ্ন বাস্তবায়নে লক্ষ্য নির্ধারণ ও কঠোর পরিশ্রম জরুরি: হাবিবুর রশিদ বঙ্গভবনে রাষ্ট্রপতির সঙ্গে কাদের গনি চৌধুরীর সৌজন্য সাক্ষাৎ কালীগঞ্জে দুর্গাপূজার নিরাপত্তায় আনসার-ভিডিপিকে এমপি মিলনের দিকনির্দেশনা নরনিংদীতে বাবার হাতে ছেলে খুন নেপথ্যে মাদক পলিথিন ও প্লাস্টিকের বিস্তার ঠেকাতে অভিযান জোরদার

টঙ্গীতে তা’মীরুল মিল্লাত কামিল মাদ্রাসার পুকুরে ডুবে এক শিক্ষার্থীর মৃত্যু

  • আপডেট টাইম : সোমবার, ২০ এপ্রিল, ২০২৬
  • ৩০ ভিজিটর

স্টাফ রিপোর্টার :  গাজীপুরের টঙ্গীতে তা’মীরুল মিল্লাত কামিল মাদ্রাসার এক শিক্ষার্থী পুকুরে গোসল করতে নেমে পানিতে ডুবে মারা গেছে। নিহত আমীর উদ্দিন গাজী (৭ম শ্রেণি) আজ বিকেলে মাদ্রাসা প্রাঙ্গণের পুকুরে ডুবে মারা যায়।

জানা গেছে, রবিবার (১৯ এপ্রিল) আসরের নামাজ আদায়ের পর আমীর উদ্দিন গাজী মাদ্রাসার পুকুরে গোসল করতে নামে। একপর্যায়ে সে পানিতে তলিয়ে গেলে বিষয়টি জানতে পেরে স্থানীয়রা ফায়ার সার্ভিসে খবর দেন। পরে ফায়ার সার্ভিসের কর্মীরা ঘটনাস্থলে এসে উদ্ধার অভিযান পরিচালনা করেন। প্রায় দুই ঘণ্টার চেষ্টার পর তাকে পানির নিচ থেকে উদ্ধার করা হয়। উদ্ধার পরবর্তী নিকটস্থ হসপিটালে নেওয়া হলে কর্তব্যরত চিকিৎসক মৃত ঘোষণা করেন।

উল্লেখ্য, এর আগে ২০২৩ সালেও একই মাদ্রাসার সপ্তম শ্রেণির এক শিক্ষার্থী পুকুরে ডুবে মারা যায়। ওই ঘটনার পর পুকুরের গভীরতা কমানোর জন্য বালু ফেলা হয় এবং প্রায় দুই বছর পুকুরে গোসল নিষিদ্ধ রাখা হয়েছিল। তবে পুনরায় একই ধরনের দুর্ঘটনা ঘটায় মাদ্রাসা প্রশাসনের দায়িত্বহীনতার অভিযোগ তুলেছেন স্থানীয় অভিভাবকরা।

এ বিষয়ে মাদ্রাসার অধ্যক্ষ ড. হিফজুর রহমানের তাৎক্ষণিক কোনো মন্তব্য পাওয়া যায়নি।

মাদ্রাসার কেন্দ্রীয় ছাত্রসংসদের ভিপি মঈনুল ইসলাম জানান, নিহত শিক্ষার্থীর পিতা মৃত তার মা ঘটনা শুনার পর শারীরিকভাবে ভেঙে অসুস্থ হয়ে পড়েন।

অনুগ্রহ করে এই পোস্টটি আপনার সোশ্যাল মিডিয়ায় শেয়ার করুন।

Comments are closed.

এই বিভাগের আরও খবর