রবিবার, ১৯ এপ্রিল ২০২৬, ০১:৩৩ পূর্বাহ্ন
শিরোনাম :
দেবহাটায় এমআর ক্যাম্পেইন উপলক্ষে উপজেলা পর্যায়ে এ্যাডভোকেসী সভা নাজিরহাটে অকটেন মজুদের সময় অগ্নিকাণ্ড, পেট্রোল পাম্প ম্যানেজারের মৃত্যু ফটিকছড়ির ধিরাম ইউনিয়নে অবৈধ মাটি কাটার বিরুদ্ধে অভিযান, জরিমানা আদায় আরও ৬ জেলায় চালু ফুয়েল পাস চালু ১ লাখ ৩৮ হাজার টন জ্বালানি তেল নিয়ে চট্টগ্রাম বন্দরে চার জাহাজ কালীগঞ্জে কভার্ড ভ্যান ও সিএনজির সংঘর্ষে নিহত ১, আহত ৪ কালিগঞ্জে শ্বশুর ও বউয়ের বেধড়ক মারধরে হাসপাতালে শয্যাশায়ী জামাতা এটলাস বাংলাদেশ লিমিটেড-এর ‘এটলাস ইভি’ এক্সক্লুসিভ শোরুমের উদ্বোধন কুপ্রস্তাবে রাজি না হওয়ায় ইউপি সদস্যাকে মারধরের অভিযোগ নাজিরহাটে যৌথ অভিযানে দুই দোকানকে জরিমানা, মেয়াদোত্তীর্ণ পণ্য ধ্বংস

দেবহাটায় এমআর ক্যাম্পেইন উপলক্ষে উপজেলা পর্যায়ে এ্যাডভোকেসী সভা

  • আপডেট টাইম : শনিবার, ১৮ এপ্রিল, ২০২৬
  • ৮ ভিজিটর

এস এম মঈন, সাতক্ষীরা প্রতিনিধি: সাতক্ষীরার দেবহাটায় হাম-রুবেলা প্রতিরোধে টিকা প্রদান কর্মসূচি সফল করতে এ্যাডভোকেসী সভা অনুষ্ঠিত হয়েছে।

বৃহস্পতিবার (১৬ এপ্রিল) উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের সভাকক্ষে এ সভা অনুষ্ঠিত হয়। এতে উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডা.সাইফুল ইসলামের সভাপতিত্বে প্রধান অতিথি ছিলেন উপজেলা নির্বাহী অফিসার মিলন সাহা। এ সময় উপস্থিত ছিলেন উপজেলা পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডা.মুশফিয়া লিমা, উপজেলা যুব উন্নয়ন কর্মকর্র্তা আহম্মেদ তাহমীর সিদ্দিকী, মহিলা বিষয়ক কর্মকর্তা নাসরিন জাহান, শিক্ষা কর্মকর্তা শেখ ইদ্রিস আলী, উপজেলা আনসার ভিডিপি কর্মকর্তা মিরাজুল ইসলাম, উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের প্রশাসনিক কর্মকর্তা আয়ুব হোসেন, স্বাস্থ্য পরিদর্শক আব্দুল্লাহ গাজীসসহ টিকা প্রদান কাজে নিয়োজিত কর্মকর্তা-কর্মচারীণন।

এ সময় বলা হয় ৬ মাস থেকে ৫ বছরের কম বয়সী শিশুদের আগামী ২০ এপ্রিল থেকে ১০ মে পর্যন্ত হাম-রুবেলার টিকা দেওয়া হবে। নিকটস্থ টিকাদান কেন্দ্র, উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স থেকে টিকা গ্রহন করা যাবে। তবে টিকা নিতে হলে প্রত্যেক শিশুকে সরকারের https://vaxepi.gov.bd/registration/mr ঠিকানায় রেজিস্ট্রেশন করতে হবে। তবে দেবহাটা উপজেলায় মোট ১১ হাজার একশত ৬৪ জন শিশুকে টিকা দেওয়ার লক্ষমাত্রা নির্ধারণ করা হয়েছে।

যার মধ্যে কমিউনিটির ১০ হাজার ৬৪ জন এবং স্কুল পর্যায়ে ১১শ জন। প্রতিটি টিকা কেন্দ্রে দক্ষ কর্র্মীরা টিকা প্রদান করবেন। পাশাপাশি টিকা নিয়ে কোন ধরনের সমস্যা দেখা দিলে সেবিষয়েও প্রস্তুতি নেওয়া হয়েছে। তাই ভয় নয়, সঠিক তথ্য জেনে টিকা নেওয়ার আহবান জানানো হয়।

অনুগ্রহ করে এই পোস্টটি আপনার সোশ্যাল মিডিয়ায় শেয়ার করুন।

Comments are closed.

এই বিভাগের আরও খবর