শুক্রবার, ১৬ অক্টোবর ২০২৬, ০৮:০৩ অপরাহ্ন
শিরোনাম :
মানুষের মৌলিক অধিকার এখনো প্রতিষ্ঠিত হয়নি : ডা. শফিকুর রহমান গণভোটের রায় ও জুলাই সনদ বাস্তবায়ন না করায় জনগণের মধ্যে হতাশা তৈরি হচ্ছে – ডা. শফিকুর রহমান বাউবিতে কৌশলগত আর্থিক ব্যবস্থাপনা বিষয়ক দুই দিনের প্রশিক্ষন সমাপ্ত বাংলাদেশ পাবলিক বিশ্ববিদ্যালয় জনসংযোগ সমিতির নতুন কমিটি : সভাপতি ড. সুমন, সম্পাদক শিবলী ইয়েমেনে প্রেসিডেন্ট প্রাসাদে হুথিদের হামলা : নিহত ৫, আহত ১৬ স্বপ্ন বাস্তবায়নে লক্ষ্য নির্ধারণ ও কঠোর পরিশ্রম জরুরি: হাবিবুর রশিদ বঙ্গভবনে রাষ্ট্রপতির সঙ্গে কাদের গনি চৌধুরীর সৌজন্য সাক্ষাৎ কালীগঞ্জে দুর্গাপূজার নিরাপত্তায় আনসার-ভিডিপিকে এমপি মিলনের দিকনির্দেশনা নরনিংদীতে বাবার হাতে ছেলে খুন নেপথ্যে মাদক পলিথিন ও প্লাস্টিকের বিস্তার ঠেকাতে অভিযান জোরদার

নাজিরহাটে অকটেন মজুদের সময় অগ্নিকাণ্ড, পেট্রোল পাম্প ম্যানেজারের মৃত্যু

  • আপডেট টাইম : শনিবার, ১৮ এপ্রিল, ২০২৬
  • ৩২ ভিজিটর

ফটিকছড়ি (চট্টগ্রাম) থেকে নাজিম উদ্দীন : চট্টগ্রামের ফটিকছড়ি উপজেলার নাজিরহাট পৌরসভায় মর্মান্তিক এক অগ্নিকাণ্ডের ঘটনায় জনতা পেট্রোল পাম্পের ম্যানেজার মনুতোষ নাথের মৃত্যু হয়েছে। একই ঘটনায় তার শিশু সন্তান দগ্ধ হয়ে হাসপাতালে চিকিৎসাধীন রয়েছে।

স্থানীয় সূত্রে জানা যায়, মনুতোষ নাথ বাড়িতে তেল মজুদ করার উদ্দেশ্যে বাজার থেকে অকটেন এনে একটি ড্রামে ঢালছিলেন। এ সময় বাড়িতে বিদ্যুৎ না থাকায় আলো হিসেবে একটি বাতি ব্যবহার করা হচ্ছিল, যা তার শিশু সন্তানের হাতে ছিল। হঠাৎ সেই বাতি থেকে আগুনের স্ফুলিঙ্গ ছড়িয়ে পড়ে এবং মুহূর্তেই অগ্নিকাণ্ডের সূত্রপাত হয়।

আগুনে গুরুতর দগ্ধ হন মনুতোষ নাথ। তাকে দ্রুত উদ্ধার করে হাসপাতালে নেওয়া হলে চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন। একই ঘটনায় তার শিশু সন্তানও দগ্ধ হয়ে বর্তমানে হাসপাতালে চিকিৎসাধীন রয়েছে।

এ ঘটনায় এলাকায় গভীর শোকের ছায়া নেমে এসেছে। স্থানীয়রা দাহ্য পদার্থ ব্যবহারে সর্বোচ্চ সতর্কতা অবলম্বনের আহ্বান জানিয়েছেন, যাতে ভবিষ্যতে এ ধরনের দুর্ঘটনা এড়ানো যায়।

অনুগ্রহ করে এই পোস্টটি আপনার সোশ্যাল মিডিয়ায় শেয়ার করুন।

Comments are closed.

এই বিভাগের আরও খবর