শনিবার, ১৮ এপ্রিল ২০২৬, ০৬:৩৩ অপরাহ্ন
শিরোনাম :
ফটিকছড়ির ধিরাম ইউনিয়নে অবৈধ মাটি কাটার বিরুদ্ধে অভিযান, জরিমানা আদায় আরও ৬ জেলায় চালু ফুয়েল পাস চালু ১ লাখ ৩৮ হাজার টন জ্বালানি তেল নিয়ে চট্টগ্রাম বন্দরে চার জাহাজ কালীগঞ্জে কভার্ড ভ্যান ও সিএনজির সংঘর্ষে নিহত ১, আহত ৪ কালিগঞ্জে শ্বশুর ও বউয়ের বেধড়ক মারধরে হাসপাতালে শয্যাশায়ী জামাতা এটলাস বাংলাদেশ লিমিটেড-এর ‘এটলাস ইভি’ এক্সক্লুসিভ শোরুমের উদ্বোধন কুপ্রস্তাবে রাজি না হওয়ায় ইউপি সদস্যাকে মারধরের অভিযোগ নাজিরহাটে যৌথ অভিযানে দুই দোকানকে জরিমানা, মেয়াদোত্তীর্ণ পণ্য ধ্বংস রোটারি ক্লাব অব ভাওয়ালের আয়োজনে বর্ণাঢ্য বর্ষবরণ-১৪৩৩ সোমবাজার ঈদগা মাঠে শহীদ জিয়া স্মৃতি সংসদের উদ্যোগে ৫ দিনব্যাপী বৈশাখী মেলা উদ্বোধন

ফটিকছড়ির ধিরাম ইউনিয়নে অবৈধ মাটি কাটার বিরুদ্ধে অভিযান, জরিমানা আদায়

  • আপডেট টাইম : শনিবার, ১৮ এপ্রিল, ২০২৬
  • ১০ ভিজিটর

ফটিকছড়ি (চট্টগ্রাম) হতে নাজিম উদ্দিন : চট্টগ্রামের ফটিকছড়ি উপজেলার ধিরাম ইউনিয়নের বাদামতলী এলাকায় অবৈধভাবে মাটি কাটার বিরুদ্ধে যৌথ অভিযান পরিচালনা করেছে প্রশাসন। বৃহস্পতিবার (১৭ এপ্রিল) পরিচালিত এ অভিযানে সেনাবাহিনীর সদস্যরাও উপস্থিত ছিলেন।

অভিযান শেষে ভ্রাম্যমাণ আদালতের মাধ্যমে অবৈধ কর্মকাণ্ডে জড়িত থাকার দায়ে মো. জালালউদ্দিন নামের এক ব্যক্তিকে ৬০ হাজার টাকা জরিমানা করা হয়।

ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করেন উপজেলা নির্বাহী কর্মকর্তা ও নির্বাহী ম্যাজিস্ট্রেট সাঈদ মোহাম্মদ ইব্রাহিম।

প্রশাসনের পক্ষ থেকে জানানো হয়েছে, পরিবেশ রক্ষা এবং অবৈধভাবে মাটি উত্তোলন প্রতিরোধে এ ধরনের অভিযান নিয়মিতভাবে চালু থাকবে।

অনুগ্রহ করে এই পোস্টটি আপনার সোশ্যাল মিডিয়ায় শেয়ার করুন।

Comments are closed.

এই বিভাগের আরও খবর