শুক্রবার, ১৬ অক্টোবর ২০২৬, ০৮:০২ অপরাহ্ন
শিরোনাম :
মানুষের মৌলিক অধিকার এখনো প্রতিষ্ঠিত হয়নি : ডা. শফিকুর রহমান গণভোটের রায় ও জুলাই সনদ বাস্তবায়ন না করায় জনগণের মধ্যে হতাশা তৈরি হচ্ছে – ডা. শফিকুর রহমান বাউবিতে কৌশলগত আর্থিক ব্যবস্থাপনা বিষয়ক দুই দিনের প্রশিক্ষন সমাপ্ত বাংলাদেশ পাবলিক বিশ্ববিদ্যালয় জনসংযোগ সমিতির নতুন কমিটি : সভাপতি ড. সুমন, সম্পাদক শিবলী ইয়েমেনে প্রেসিডেন্ট প্রাসাদে হুথিদের হামলা : নিহত ৫, আহত ১৬ স্বপ্ন বাস্তবায়নে লক্ষ্য নির্ধারণ ও কঠোর পরিশ্রম জরুরি: হাবিবুর রশিদ বঙ্গভবনে রাষ্ট্রপতির সঙ্গে কাদের গনি চৌধুরীর সৌজন্য সাক্ষাৎ কালীগঞ্জে দুর্গাপূজার নিরাপত্তায় আনসার-ভিডিপিকে এমপি মিলনের দিকনির্দেশনা নরনিংদীতে বাবার হাতে ছেলে খুন নেপথ্যে মাদক পলিথিন ও প্লাস্টিকের বিস্তার ঠেকাতে অভিযান জোরদার

কালিগঞ্জে শ্বশুর ও বউয়ের বেধড়ক মারধরে হাসপাতালে শয্যাশায়ী জামাতা

  • আপডেট টাইম : শুক্রবার, ১৭ এপ্রিল, ২০২৬
  • ৪২ ভিজিটর

এস এম মঈন, সাতক্ষীরা প্রতিনিধি :  সাতক্ষীরার কালিগঞ্জ উপজেলার ধলবাড়িয়া ইউনিয়নে ৭ নম্বর ওয়ার্ডে মোহাম্মদ দাউদ আলীর সেজো ছেলে মোঃ ফারুক হোসেন (৩৭) কে তার শশুর ও স্ত্রী মিলে বেধড়ক পিটিয়ে গুরুতর আহত করার অভিযোগ পাওয়া গেছে।

গুরুতর আহত অবস্থায় ফারুককে কালিগঞ্জ থানায় নিয়ে গেলে অফিসার ইনচাজ মোহাম্মদ জুয়েল হোসেন তাকে কালিগঞ্জ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তির পরামর্শ দেন। বর্তমানে সে কালিগঞ্জ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে চিকিৎসাধীন রয়েছে।

খুব্দিপুর সবুজ সংঘ ক্লাবের সেক্রেটারী মোঃ কেরামত আলী (পিটার) ও সাত নম্বর ওয়ার্ডের মেম্বার পদপ্রার্থী মোঃ আব্দুর রশিদ গাজী এ প্রতিনিধিকে জানান, ধলবাড়িয়া ইউনিয়নের চেয়ারম্যান গাজী শওকাত হোসেন পারিবারিক বিচার নিষ্পত্তি না হওয়ায় পরবর্তী ডেট দিয়ে তাদেরকে ইউনিয়ন পরিষদে আসতে বলেন। ফারুক হোসেন তার মেয়েকে নিয়ে দোকানে খাবার কিনতে গেলে তার স্ত্রী মর্জিনা খাতুন ও তার শশুর মনির হোসেন তাকে পিছন দিক থেকে এলোপাতাড়ি ভাবে মারতে থাকে। পরে তার সাথে থাকা বন্ধু মোঃ আব্দুর রশিদ, মোঃ কেরামত আলী, মোঃ আল-আমিন হোসেন তাকে উদ্ধার করে হাসপাতালে ভর্তি করে। গুরুতর আহত হওয়ায় ডাক্তার ফারুক হোসেন কে হাসপাতালে ভর্তি হওয়ার পরামর্শ দেন।

অনুগ্রহ করে এই পোস্টটি আপনার সোশ্যাল মিডিয়ায় শেয়ার করুন।

Comments are closed.

এই বিভাগের আরও খবর