শুক্রবার, ১৬ অক্টোবর ২০২৬, ০৮:০৪ অপরাহ্ন
শিরোনাম :
মানুষের মৌলিক অধিকার এখনো প্রতিষ্ঠিত হয়নি : ডা. শফিকুর রহমান গণভোটের রায় ও জুলাই সনদ বাস্তবায়ন না করায় জনগণের মধ্যে হতাশা তৈরি হচ্ছে – ডা. শফিকুর রহমান বাউবিতে কৌশলগত আর্থিক ব্যবস্থাপনা বিষয়ক দুই দিনের প্রশিক্ষন সমাপ্ত বাংলাদেশ পাবলিক বিশ্ববিদ্যালয় জনসংযোগ সমিতির নতুন কমিটি : সভাপতি ড. সুমন, সম্পাদক শিবলী ইয়েমেনে প্রেসিডেন্ট প্রাসাদে হুথিদের হামলা : নিহত ৫, আহত ১৬ স্বপ্ন বাস্তবায়নে লক্ষ্য নির্ধারণ ও কঠোর পরিশ্রম জরুরি: হাবিবুর রশিদ বঙ্গভবনে রাষ্ট্রপতির সঙ্গে কাদের গনি চৌধুরীর সৌজন্য সাক্ষাৎ কালীগঞ্জে দুর্গাপূজার নিরাপত্তায় আনসার-ভিডিপিকে এমপি মিলনের দিকনির্দেশনা নরনিংদীতে বাবার হাতে ছেলে খুন নেপথ্যে মাদক পলিথিন ও প্লাস্টিকের বিস্তার ঠেকাতে অভিযান জোরদার

নাজিরহাটে যৌথ অভিযানে দুই দোকানকে জরিমানা, মেয়াদোত্তীর্ণ পণ্য ধ্বংস

  • আপডেট টাইম : বৃহস্পতিবার, ১৬ এপ্রিল, ২০২৬
  • ৯২ ভিজিটর

ফটিকছড়ি (চট্টগ্রাম) থেকে নাজিম উদ্দীন : চট্টগ্রামের ফটিকছড়ি উপজেলায় জনস্বার্থে অত্যাবশ্যকীয় পণ্যের অবৈধ মজুত, মেয়াদোত্তীর্ণ পণ্য সংরক্ষণ এবং ভোজ্য তেল মজুদের মতো বিভিন্ন অনিয়ম প্রতিরোধে ব্যাপক যৌথ অভিযান পরিচালিত হয়েছে।

উপজেলা নির্বাহী অফিসার সাঈদ মোহাম্মদ ইব্রাহীমের নেতৃত্বে নাজিরহাট পৌরসভার নাজিরহাট বাজার ও ঝংকার মোড় এলাকায় এই অভিযান পরিচালিত হয়। অভিযানে বাংলাদেশ সেনাবাহিনী, বিজিবি, র‍্যাব ও পুলিশের সদস্যরা অংশগ্রহণ করেন।

অভিযান চলাকালে ভোক্তা অধিকার সংরক্ষণ আইন, ২০০৯ এর ৫১ ধারা অনুযায়ী দুইটি দোকানে মেয়াদোত্তীর্ণ পণ্য পাওয়ায় যথাক্রমে ২০,০০০ টাকা ও ৫,০০০ টাকা অর্থদণ্ড প্রদান করা হয়।

পাশাপাশি জব্দকৃত মেয়াদোত্তীর্ণ পণ্যসমূহ তাৎক্ষণিকভাবে ধ্বংস করা হয়।
এ সময় অন্যান্য দোকানদারদের অবৈধভাবে পণ্য মজুত না করার বিষয়ে কঠোরভাবে সতর্ক করা হয়।

উপজেলা নির্বাহী অফিসার জানান, জনস্বার্থ রক্ষায় এ ধরনের অভিযান নিয়মিতভাবে পরিচালনা করা হবে এবং অনিয়মের বিরুদ্ধে কঠোর ব্যবস্থা অব্যাহত থাকবে।

অনুগ্রহ করে এই পোস্টটি আপনার সোশ্যাল মিডিয়ায় শেয়ার করুন।

Comments are closed.

এই বিভাগের আরও খবর