মঙ্গলবার, ২১ এপ্রিল ২০২৬, ০২:৫৪ অপরাহ্ন
শিরোনাম :

গাজীপুরে দেশীয় সাংস্কৃতিক সংসদের উদ্যোগে বর্ণাঢ্য বৈশাখী শোভাযাত্রা ও সাংস্কৃতিক পরিবেশনা

  • আপডেট টাইম : বুধবার, ১৫ এপ্রিল, ২০২৬
  • ৭৫ ভিজিটর
বৈশাখী শোভাযাত্রা

স্টাফ রিপোর্টার: গাজীপুরে বর্ণাঢ্য আয়োজনে বাংলা নববর্ষ উদযাপন করেছে জাতীয় সাহিত্য সাংস্কৃতিক সংগঠন-দেশীয় সাংস্কৃতিক সংসদ, গাজীপুর মহানগর শাখা। পহেলা বৈশাখ ১৪৩৩ উপলক্ষে শোভাযাত্রা ও সাংস্কৃতিক অনুষ্ঠানের আয়োজন করে সংগঠনটি।

মঙ্গলবার সকালে মহানগরের প্রধান সড়কে বৈশাখী শোভাযাত্রা বের করা হয়। শোভাযাত্রায় অংশগ্রহণকারীদের হাতে ছিল নববর্ষকে বরণ করে নেওয়ার বার্তা, ঐতিহ্যবাহী চই বা খলুই, মাছ ধরার জাল, মাথায় ছিল মাথাল এবং পড়নে ছিল ঐতিহ্যবাহী বাঙালি পোশাক। যা এক বর্ণিল সাংস্কৃতিক আবহের সৃষ্টি করে। শোভাযাত্রা শেষে এক মনোজ্ঞ সাংস্কৃতিক অনুষ্ঠান অনুষ্ঠিত হয়। এতে সংগঠনের নেতৃবৃন্দসহ বিপুল সংখ্যক সংস্কৃতিপ্রেমী মানুষ অংশ নেন।

দেশীয় সাংস্কৃতিক সংসদ গাজীপুর মহানগরের সভাপতি মুহাম্মদ মনির হোসাইন খানের সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সংগঠনের কেন্দ্রীয় দাওয়া ও শিল্পী কল্যাণ সম্পাদক মো. রফিকুল হায়দার।

সংগঠনের সেক্রেটারি মো. নাজির আহমেদ সরকারের সঞ্চালনায় অনুষ্ঠানে আরও উপস্থিত ছিলেন সাংস্কৃতিক ব্যক্তিত্ব মেহেদী হাসান সিরাজ, আবু সাদাত লুলু, মোজাহার হোসেন, আদনান জায়েদ, আবদুল মতিন তালুকদার, সাইফুল ইসলাম, জুন্নুনসহ স্থানীয় নেতৃবৃন্দ।

অনুষ্ঠানে বৈশাখের চিরন্তন ঐতিহ্য ও গ্রামীণ সংস্কৃতি তুলে ধরে বিভিন্ন দেশাত্মবোধক গান ও লোকজ পরিবেশনা অনুষ্ঠিত হয়। শিল্পীদের নিপুণ পরিবেশনায় উপস্থিত দর্শকদের মধ্যে উৎসবের আমেজ ছড়িয়ে পড়ে। বক্তারা তাদের বক্তব্যে অপসংস্কৃতি রোধ করে সুস্থ ও দেশীয় সংস্কৃতি চর্চার মাধ্যমে নতুন প্রজন্মকে দেশপ্রেমে উদ্বুদ্ধ করার আহ্বান জানান।

অনুগ্রহ করে এই পোস্টটি আপনার সোশ্যাল মিডিয়ায় শেয়ার করুন।

Comments are closed.

এই বিভাগের আরও খবর