রবিবার, ৩০ অগাস্ট ২০২৬, ০৭:২৫ অপরাহ্ন
শিরোনাম :
বিএনপি’তে কোনো মাদক ব্যবসায়ীর ঠাঁই নেই: গয়েশ্বর চন্দ্র রায় বিশ্বের নিকৃষ্টতম অপরাধগুলোর মধ্যে গুম সবচেয়ে ভয়ংকর অপরাধ: প্রধানমন্ত্রী কাপাসিয়ায় জাহিদ নিখোঁজের তিনদিন পর লাশ মিলল নদীতে কালীগঞ্জে শ্বশুরকে কুড়ালের কোপে হত্যা, থানায় এসে আত্মসমর্পণ জামাইয়ের রাজধানীর বর্জ্য থেকে বিদ্যুৎ উৎপাদন করবে চীন, ২৫ টাকা দরে কিনবে সরকার : শাহে আলম জাতীয় কবি কাজী নজরুল ইসলামের ৫০তম মৃত্যুবার্ষিকী আজ মানদণ্ড পূরণে ব্যর্থ হওয়ায় বম্বে সুইটসের মসলা এবং বাঘাবাড়ি ঘিসহ ১০টি পণ্য বাজার থেকে প্রত্যাহারের নির্দেশ গাজীপুরে অবসরপ্রাপ্ত শিক্ষক সাইয়েদুর রহমানের ইন্তেকাল মহানবীর (সা) আদর্শ অনুসরণ করে শান্তিপূর্ণ বাংলাদেশ গড়ার আহ্বান প্রধানমন্ত্রীর ভবিষ্যৎ প্রজন্মের জন্য বাসযোগ্য পরিবেশ নিশ্চিত করতে বেশি বেশি গাছ লাগানোর বিকল্প নেই – এটিএম কামরুল ইসলাম

ফটিকছড়ির বিবিরহাটে যৌথ অভিযান: মেয়াদোত্তীর্ণ পণ্য রাখায় জরিমানা

  • আপডেট টাইম : মঙ্গলবার, ১৪ এপ্রিল, ২০২৬
  • ১৩৭ ভিজিটর

চট্টগ্রাম (ফটিকছড়ি) নাজিম উদ্দীন : চট্টগ্রামের ফটিকছড়ি উপজেলার পৌরসভার বিবিরহাট এলাকায় জনস্বার্থে অত্যাবশ্যকীয় পণ্যের অবৈধ মজুত, মেয়াদোত্তীর্ণ পণ্য সংরক্ষণ এবং ভোজ্য তেল মজুদের মতো বিভিন্ন অনিয়ম প্রতিরোধে যৌথ অভিযান পরিচালিত হয়েছে।

উপজেলা নির্বাহী অফিসার সাঈদ মোহাম্মদ ইব্রাহীমের নেতৃত্বে পরিচালিত এ অভিযানে সেনাবাহিনী, র‍্যাব ও পুলিশ সদস্যরা অংশগ্রহণ করেন। অভিযানে বিভিন্ন দোকান পরিদর্শন করে মেয়াদোত্তীর্ণ পণ্য সংরক্ষণের প্রমাণ পাওয়া গেলে ভোক্তা অধিকার সংরক্ষণ আইন, ২০০৯ এর ৫১ ধারা অনুযায়ী দুইটি প্রতিষ্ঠানকে যথাক্রমে ৩০,০০০ টাকা ও ১৫,০০০ টাকা জরিমানা করা হয়।

এ সময় উদ্ধারকৃত মেয়াদোত্তীর্ণ পণ্যসমূহ তাৎক্ষণিকভাবে ধ্বংস করা হয়। পাশাপাশি অন্যান্য দোকানদারদের অবৈধভাবে পণ্য মজুত না করার জন্য কঠোরভাবে সতর্ক করা হয়।

অভিযান শেষে উপজেলা নির্বাহী অফিসার জানান, বাজারে নিত্যপ্রয়োজনীয় পণ্যের সুষ্ঠু সরবরাহ নিশ্চিত এবং ভোক্তাদের অধিকার রক্ষায় এ ধরনের অভিযান নিয়মিতভাবে অব্যাহত থাকবে।

অনুগ্রহ করে এই পোস্টটি আপনার সোশ্যাল মিডিয়ায় শেয়ার করুন।

Comments are closed.

এই বিভাগের আরও খবর