শুক্রবার, ১৬ অক্টোবর ২০২৬, ০৮:৪৩ অপরাহ্ন
শিরোনাম :
মানুষের মৌলিক অধিকার এখনো প্রতিষ্ঠিত হয়নি : ডা. শফিকুর রহমান গণভোটের রায় ও জুলাই সনদ বাস্তবায়ন না করায় জনগণের মধ্যে হতাশা তৈরি হচ্ছে – ডা. শফিকুর রহমান বাউবিতে কৌশলগত আর্থিক ব্যবস্থাপনা বিষয়ক দুই দিনের প্রশিক্ষন সমাপ্ত বাংলাদেশ পাবলিক বিশ্ববিদ্যালয় জনসংযোগ সমিতির নতুন কমিটি : সভাপতি ড. সুমন, সম্পাদক শিবলী ইয়েমেনে প্রেসিডেন্ট প্রাসাদে হুথিদের হামলা : নিহত ৫, আহত ১৬ স্বপ্ন বাস্তবায়নে লক্ষ্য নির্ধারণ ও কঠোর পরিশ্রম জরুরি: হাবিবুর রশিদ বঙ্গভবনে রাষ্ট্রপতির সঙ্গে কাদের গনি চৌধুরীর সৌজন্য সাক্ষাৎ কালীগঞ্জে দুর্গাপূজার নিরাপত্তায় আনসার-ভিডিপিকে এমপি মিলনের দিকনির্দেশনা নরনিংদীতে বাবার হাতে ছেলে খুন নেপথ্যে মাদক পলিথিন ও প্লাস্টিকের বিস্তার ঠেকাতে অভিযান জোরদার

কালীগঞ্জ উপজেলা প্রশাসনের আয়োজনে বাংলা নববর্ষ উদযাপিত

  • আপডেট টাইম : মঙ্গলবার, ১৪ এপ্রিল, ২০২৬
  • ১০১ ভিজিটর

কালীগঞ্জ (গাজীপুর) প্রতিনিধি: গ্রাম বাংলার আবহে বর্ণিল সাজে সেজে আসেন অনেকে নববর্ষ উৎসবে। লাঙ্গল, পাটলা, কাচি নিয়ে লুঙ্গী পড়ে ঘাড়ে গামছা দিয়ে উপজেলা প্রাঙ্গণে হাজির হয় একদল কৃষক। এই যেন বাংলার হারিয়ে যাওয়া ঐতিহ্য ফিরে এসেছে। কলেজ শিক্ষার্থীরা বাংলার নব বর-বধূ সেজে আসেন অনুষ্ঠানে। আগতদের সবার দৃষ্টি বর-বধূর দিকে। সাথে আছে পালকী। চিরচেনা সেই বাংলার সংস্কৃতি মনে হলো পুনরায় ফিরে এসেছে বাংলা নববর্ষে। গাজীপুরের কালীগঞ্জ উপজেলা প্রশাসনের আয়োজনে বাংলা নববর্ষে চোখে পড়ে এসব দৃশ্য।

মঙ্গলবার (১৪ এপ্রিল) সকাল সাড়ে নয়টায় উপজেলা বিভিন্ন দপ্তরের কর্মকর্তা-কর্মচারী, বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের শিক্ষক-শিক্ষার্থী, কৃষক, সুধীজন ও বিভিন্ন রাজনৈতিক দলের নেতৃবৃন্দদের নিয়ে উপজেলা পরিষদ চত্বর থেকে এক বৈশাখী শোভাযাত্রা বের হয়। শোভাযাত্রাটি শহরের প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ করে সরকারি হাসপাতাল হয়ে পুনরায় উপজেলা পরিষদ চত্বরে গিয়ে শেষ হয়।

পরে উপস্থিত সকলকে উপজেলা প্রশাসন দই চিড়া খাইয়ে অ্যাপায়ন শেষে উপজেলা চত্বরে গান, নাচ ও দলীয় নৃত্য পরিবেশনের মাধ্যমে বাংলা নববর্ষের মনোজ্ঞ সাংস্কৃতিক পরিবেশিত হয়।

এ সময় উপজেলা নির্বাহী কর্মকর্তা এ টি এম কামরুল ইসলাম, উপজেলা সহকারী কমিশনার (ভূমি) জাকিয়া সরওয়ার লিমা, কালীগঞ্জ থানার অফিসার ইনচার্জ (ওসি) মো. জাকির হোসেন, উপজেলা প্রকৌশলী মো. রেজাউল হক, উপজেলা প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা আবুল কালাম আজাদ, উপজেলা সমাজসেবা কর্মকর্তা আফরোজা বেগম, উপজেলা কৃষি অফিসার মোরসালিন মেহেদী, উপজেলা সমবায় অফিসার আতাউর রহমান, উপজেলা জনস্বাস্থ্য প্রকৌশলী আবুল হোসেন আকাশ, মাধ্যমিক শিক্ষা অফিসার নুর-ই-জান্নাত, কালীগঞ্জ পৌর সহকারী প্রকৌশলী মন্নুর আহমেদসহ বিভিন্ন দপ্তরের প্রধানগণ উপস্থিত ছিলেন।

অনুগ্রহ করে এই পোস্টটি আপনার সোশ্যাল মিডিয়ায় শেয়ার করুন।

Comments are closed.

এই বিভাগের আরও খবর