রবিবার, ৩০ অগাস্ট ২০২৬, ০৭:২২ অপরাহ্ন
শিরোনাম :
বিএনপি’তে কোনো মাদক ব্যবসায়ীর ঠাঁই নেই: গয়েশ্বর চন্দ্র রায় বিশ্বের নিকৃষ্টতম অপরাধগুলোর মধ্যে গুম সবচেয়ে ভয়ংকর অপরাধ: প্রধানমন্ত্রী কাপাসিয়ায় জাহিদ নিখোঁজের তিনদিন পর লাশ মিলল নদীতে কালীগঞ্জে শ্বশুরকে কুড়ালের কোপে হত্যা, থানায় এসে আত্মসমর্পণ জামাইয়ের রাজধানীর বর্জ্য থেকে বিদ্যুৎ উৎপাদন করবে চীন, ২৫ টাকা দরে কিনবে সরকার : শাহে আলম জাতীয় কবি কাজী নজরুল ইসলামের ৫০তম মৃত্যুবার্ষিকী আজ মানদণ্ড পূরণে ব্যর্থ হওয়ায় বম্বে সুইটসের মসলা এবং বাঘাবাড়ি ঘিসহ ১০টি পণ্য বাজার থেকে প্রত্যাহারের নির্দেশ গাজীপুরে অবসরপ্রাপ্ত শিক্ষক সাইয়েদুর রহমানের ইন্তেকাল মহানবীর (সা) আদর্শ অনুসরণ করে শান্তিপূর্ণ বাংলাদেশ গড়ার আহ্বান প্রধানমন্ত্রীর ভবিষ্যৎ প্রজন্মের জন্য বাসযোগ্য পরিবেশ নিশ্চিত করতে বেশি বেশি গাছ লাগানোর বিকল্প নেই – এটিএম কামরুল ইসলাম

গাজীপুরে টঙ্গীতে নির্মাণাধীন ভবন থেকে পড়ে শ্রমিকের মৃত্যু

  • আপডেট টাইম : মঙ্গলবার, ১৪ এপ্রিল, ২০২৬
  • ৮২ ভিজিটর

টঙ্গী (গাজীপুর) প্রতিনিধি: গাজীপুর মহানগরের টঙ্গী পূর্ব থানাধীন ৪৩ নম্বর ওয়ার্ডের পাগাড় ঝিনু মার্কেট এলাকায় একটি নির্মাণাধীন ভবন থেকে পড়ে হাবিবুর রহমান (৩০) নামে এক নির্মাণ শ্রমিকের মৃত্যু হয়েছে।

মঙ্গলবার (১৪ এপ্রিল) বিকেলে দুর্ঘটনা ঘটে। নিহত হাবিবুর রহমান কুড়িগ্রাম জেলার চিলমারী থানার দাওয়াইটারি এলাকার মৃত বাবলু মিয়ার ছেলে। তিনি স্থানীয় মোঃ আনোয়ার হোসেনের নির্মাণাধীন ৫ তলা ভবনে দিনমজুর হিসেবে রডের কাজ করতেন।

জানা যায়, ঘটনার সময় তিনি ভবনের ৫ম তলায় কাজ করছিলেন। রডের কাজের সময় অসাবধানতাবশত পা পিছলে নিচে পড়ে গুরুতর আহত হন। পরে সহকর্মী রাজমিস্ত্রি ও স্থানীয়রা তাকে দ্রুত টঙ্গী সরকারি হাসপাতালে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন। ঘটনার পর হাসপাতাল কর্তৃপক্ষ টঙ্গী পূর্ব থানা পুলিশকে অবহিত করে। পুলিশ ঘটনাস্থলে গিয়ে মরদেহের সুরতহাল প্রতিবেদন প্রস্তুত করে এবং প্রয়োজনীয় আইনগত কার্যক্রম গ্রহণের প্রক্রিয়া শুরু করে।

এ বিষয়ে টঙ্গী পূর্ব থানার অফিসার ইনচার্জ (ওসি) মেহেদী হাসান জানান, ঘটনাস্থলে পুলিশ পাঠানো হয়েছে এবং বিষয়টি তদন্ত সাপেক্ষে আইনগত ব্যবস্থা গ্রহণ করা হবে।

প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে, অসাবধানতাজনিত কারণে উপর থেকে পড়ে গিয়ে শ্রমিকের মৃত্যু হয়েছে।

অনুগ্রহ করে এই পোস্টটি আপনার সোশ্যাল মিডিয়ায় শেয়ার করুন।

Comments are closed.

এই বিভাগের আরও খবর