শুক্রবার, ১৬ অক্টোবর ২০২৬, ০৯:২৯ অপরাহ্ন
শিরোনাম :
মানুষের মৌলিক অধিকার এখনো প্রতিষ্ঠিত হয়নি : ডা. শফিকুর রহমান গণভোটের রায় ও জুলাই সনদ বাস্তবায়ন না করায় জনগণের মধ্যে হতাশা তৈরি হচ্ছে – ডা. শফিকুর রহমান বাউবিতে কৌশলগত আর্থিক ব্যবস্থাপনা বিষয়ক দুই দিনের প্রশিক্ষন সমাপ্ত বাংলাদেশ পাবলিক বিশ্ববিদ্যালয় জনসংযোগ সমিতির নতুন কমিটি : সভাপতি ড. সুমন, সম্পাদক শিবলী ইয়েমেনে প্রেসিডেন্ট প্রাসাদে হুথিদের হামলা : নিহত ৫, আহত ১৬ স্বপ্ন বাস্তবায়নে লক্ষ্য নির্ধারণ ও কঠোর পরিশ্রম জরুরি: হাবিবুর রশিদ বঙ্গভবনে রাষ্ট্রপতির সঙ্গে কাদের গনি চৌধুরীর সৌজন্য সাক্ষাৎ কালীগঞ্জে দুর্গাপূজার নিরাপত্তায় আনসার-ভিডিপিকে এমপি মিলনের দিকনির্দেশনা নরনিংদীতে বাবার হাতে ছেলে খুন নেপথ্যে মাদক পলিথিন ও প্লাস্টিকের বিস্তার ঠেকাতে অভিযান জোরদার

দক্ষিণ ফটিকছড়ি বক্তপুর এলাকায় অজ্ঞাত ব্যক্তির মরদেহ উদ্ধার

  • আপডেট টাইম : সোমবার, ১৩ এপ্রিল, ২০২৬
  • ১১৬ ভিজিটর

ফটিকছড়ি (চট্টগ্রাম) থেকে নাজিম জদ্দীন: চট্টগ্রামের ফটিকছড়ি উপজেলায় অজ্ঞাতপরিচয় এক ব্যক্তির মরদেহ উদ্ধার করেছে পুলিশ। উপজেলার বখতপুর ইউনিয়নের চারাবটতল এলাকায় সোমবার (১৩ এপ্রিল) ভোরে এ ঘটনা ঘটে।

স্থানীয়দের কাছ থেকে খবর পেয়ে ফটিকছড়ি থানা পুলিশ দ্রুত ঘটনাস্থলে পৌঁছে রাস্তার পাশ থেকে প্রায় ৫০ বছর বয়সী ওই ব্যক্তির মরদেহ উদ্ধার করে।

পুলিশ সূত্রে জানা গেছে, নিহত ব্যক্তির পরনে একটি লুঙ্গি ছিল, তবে শরীরে কোনো জামা পাওয়া যায়নি। প্রাথমিকভাবে তার পরিচয় শনাক্ত করা সম্ভব হয়নি।

ফটিকছড়ি থানার ওসি (তদন্ত) রফিকুল ইসলাম বিষয়টি নিশ্চিত করে জানান, মরদেহটি ময়নাতদন্তের জন্য মর্গে পাঠানো হয়েছে। পাশাপাশি, নিহতের পরিচয় শনাক্ত এবং মৃত্যুর প্রকৃত কারণ উদঘাটনে তদন্ত অব্যাহত রয়েছে।

এ ঘটনায় প্রয়োজনীয় আইনগত কার্যক্রম প্রক্রিয়াধীন রয়েছে বলে জানিয়েছে পুলিশ।

অনুগ্রহ করে এই পোস্টটি আপনার সোশ্যাল মিডিয়ায় শেয়ার করুন।

Comments are closed.

এই বিভাগের আরও খবর