শনিবার, ১৩ জুন ২০২৬, ০১:৫৫ পূর্বাহ্ন
শিরোনাম :
টঙ্গীতে সুবিধাবঞ্চিত শিশুদের নিয়ে ‘গ্লোবাল কিডস স্কুলে’ ফল উৎসব ও শিশুশ্রম প্রতিরোধ দিবস পালন সরকারি চাকরিজীবীদের বেতন বাড়লে দুর্নীতি কমবে: অর্থমন্ত্রী দেশীয় সাংস্কৃতিক সংসদ গাজীপুর মহানগরের ঈদ পুনর্মিলনী ও শিল্পী সমাবেশ মাদক কোনো সমাধান নয়; বরং এটি জীবন ধ্বংসের অন্যতম কারণ-এটিএম কামরুল ইসলাম খেতাবপ্রাপ্ত বীর মুক্তিযোদ্ধাদের ভাতা বাড়ানোর প্রস্তাব অর্থমন্ত্রীর বিষ্ণুপুর পিকেএম মাধ্যমিক বিদ্যালয়ে নবগঠিত এডহক কমিটির পরিচিতি সভা অনুষ্ঠিত গাজীপুরে ভ্রাম্যমান আদালতের ম্যাজিট্ট্রেটের উপর হামলার চেষ্টা: ডেকর ওয়েট প্রসেসিংকে ২ লাখ টাকা জরিমানা ডিজিটাল আয়নায় সমাজ: ঘৃণা, নিয়ন্ত্রণ ও বিবেকের সংকট সড়ক দুর্ঘটনায় গুরুত্বর আহত আমিরাত প্রবাসী বিএনপি নেতা এস.এম. এরশাদুল আলমের ইন্তেকাল ফটিকছড়িতে বিদ্যুৎস্পৃষ্ট হয়ে যুবকের মর্মান্তিক মৃত্যু

গাজীপুরে দেশীয় সাংস্কৃতিক সংসদের উদ্যোগে ইফতার মাহফিল অনুষ্ঠিত

  • আপডেট টাইম : শুক্রবার, ১৩ মার্চ, ২০২৬
  • ৬৭৭ ভিজিটর

স্টাফ রিপোর্টার : পবিত্র মাহে রমজান উপলক্ষে দেশীয় সাংস্কৃতিক সংসদ, গাজীপুর মহানগরের উদ্যোগে এক ইফতার মাহফিলের আয়োজন করা হয়েছে।

শুক্রবার (১৩ মার্চ) গাজীপুর মহানগরের একটি মিলনায়তনে এই ইফতার মাহফিলের আয়োজন করা হয়।

সংগঠনের সভাপতি মনির হোসাইন খানের সভাপতিত্বে এবং সহ-সভাপতি এম এইচ সিরাজের সঞ্চালনায় অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন দেশীয় সাংস্কৃতিক সংসদের ঢাকা উত্তর অঞ্চল পরিচালক রফিকুল হায়দার।

অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, গাজীপুর মহাগনর শাখার সাংস্কৃতি উপদেষ্টা জনাব এ এইচ এম এরফানুল হক, মো. দেলোয়ার হোসেন, শোবাইল আহমদ গালিব, ডা. মো. বোরহান উদ্দিন, কবি গোলাম মোস্তফা, এড. ফখরুল ইসলাম, সাংবাদিক শেখ মেহেদি, প্রিন্সিপাল হুমায়ুন কবির প্রমুখ।

অনুষ্ঠানে বক্তারা পবিত্র রমজান মাসের গুরুত্ব ও তাৎপর্য তুলে ধরে বলেন, রমজান হলো আত্মসংযম, সহমর্মিতা ও মানবিক মূল্যবোদ জাগ্রত করার মাস। এ মাসে সবাইকে বেশি বেশি ইবাতদ-বন্দেগি, দান-সদকা এবং মানবসেবায় এগিয়ে আসার জানান তারা।

এ সময় বক্তারা ইসলামে সাংস্কৃতির গুরুত্ব তুলে ধরেন। ইসলামী সংস্কৃতির প্রচার ও প্রসারে করণীয় তুলে ধরেন।

অনুষ্ঠান শেষে দেশ ও জাতির কল্যাণ কামনা করে বিশেষ দোয়া ও মোনাজাত পরিচালনা করা হয়। পরে উপস্থিত অতিথি ও অংশগ্রণকারীদের মাঝে ইফতার পরিবেশন করা হয়।

অনুগ্রহ করে এই পোস্টটি আপনার সোশ্যাল মিডিয়ায় শেয়ার করুন।

Comments are closed.

এই বিভাগের আরও খবর