বৃহস্পতিবার, ২২ অক্টোবর ২০২৬, ০৫:৪১ পূর্বাহ্ন
শিরোনাম :
নজরুল বর্ষে আসছে জনপ্রিয় কথা ও শিশুসাহিত্যিক তুলতুলের ‘ছোটদের নজরুল’ ভাওয়াল রাজদিঘীসহ গাজীপুরের সব খাস পুকুর উদ্ধারের দাবিতে সমাবেশ অনুষ্ঠিত বিশ্ববাজারে জ্বালানি তেলের দাম ১১২ ডলার ছুঁই ছুঁই, বাড়ছে অস্থিরতা দুর্গাপূজার মণ্ডপে মণ্ডপে এমপি মিলন, দিলেন পাশে থাকার আশ্বাস সেনাবাহিনীর এয়ার ডিফেন্স ফায়ারিং পরিদর্শন করলেন সেনাপ্রধান জেনারেল ওয়াকার-উজ-জামান মাদক, সন্ত্রাস ও চাঁদাবাজিমুক্ত ওয়ার্ড গড়তে চান কাউন্সিলর প্রার্থী সাংবাদিক পনির খন্দকার কাপাসিয়ায় মাদক বিরোধী ও আইন শৃংখলা উন্নয়ন বিষয়ক পরামর্শ সভায় এমপি সালাউদ্দিন আইয়ুবী সম্প্রীতি-সৌহার্দ্যের মধ্য দিয়েই আমরা এ সমাজে বসবাস করি: ফজলুল হক মিলন এমপি তুমুলিয়া ইউনিয়নের ইতিহাসে প্রথম নারী ভারপ্রাপ্ত চেয়ারম্যান শিখা বেগম শত্রুর অবকাঠামোতে হামলায় প্রস্তুত ‘ফাদার অব ইরানিয়ান মিসাইলস’ : আইআরজিসি উপদেষ্টা

দশ দিগন্ত সাহিত্য ও সংস্কৃতি কেন্দ্র, গাজীপুর এর দোয়া ও ইফতার মাহফিল অনুষ্ঠিত

  • আপডেট টাইম : শুক্রবার, ৬ মার্চ, ২০২৬
  • ১৩৬ ভিজিটর

স্টাফ রিপোর্টার:  দশ দিগন্ত সাহিত্য ও সংস্কৃতি কেন্দ্র, গাজীপুর এর উদ্যোগে সিটি কলেজ মিলনায়তনে গাজীপুরে প্রয়াত কবি সাহিত্যিক ও সংস্কৃতিসেবীদের স্মৃতি চারণ, তাদের রুহের মাগফেরাত কামনায় দোয়া এবং ইফতার মাহফিল অনুষ্ঠিত হয়েছে।

বিশিষ্ট গবেষক, সংস্কৃতিক ব্যক্তিত্ব, দশ দিগন্ত সাহিত্য ও সংস্কৃতি কেন্দ্রের সভাপতি মোহাম্মদ শফিকুল ইসলামের সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্য রাখেন বিশিষ্ট লেখক সাংস্কৃতিক ব্যক্তিত্ব ও বিএনপির কেন্দ্রীয় নির্বাহী কমিটির সদস্য ডা.মো.মাজহারুল আলম। প্রধান অতিথি তার বক্তব্যে বলেন – আবহমান কালের বাহকরুপে খ্যাত সংস্কৃতিসেবিরাই নিঃসার্থভাবে সভ্যতা টিকিয়ে রেখেছে।তারাই জাতির পথনির্দেশক।

বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন কবি মোশারফ হোসেন কায়েস, অধ্যাপক আসাদুজ্জামান আকাশ, অধ্যাপক মনিরুজ্জামান, প্রিন্সিপাল নাসির উদ্দিন ভুইঁয়া, সারোয়ার আহাম্মদ প্রমূখ ।

বোরহান উদ্দিন অরণ্যের সঞ্চালনায় অনুষ্ঠানে সঙ্গীত পরিবেশন করেন গাজীপুর মিউজিক এ্যাসোসিয়েশনের সাংগঠনিক সম্পাদক ও ঢাকা গ্যাজেট নিউজ পোর্টাল এর নির্বা্হী সম্পাদক কবি গোলাম মোস্তাফা খান। অনুষ্ঠানে গাজীপুরের সর্বস্তরের কবি, শিল্পী, সাহিত্যিক ও সংস্কৃতিসেবীরা উপস্থিত ছিলেন।

পরিশেষে গাজীপুরের প্রয়াত কবি, শিল্পী, সাহিত্যিক ও সংস্কৃতিসেবী – নূরুল ইসলাম ভাওয়াল রত্ন, মতিউর রহমান গাজীপুরী, ড.ফরিদ আহমদ, ওয়াহেদ আলী গায়েন, মোঃ রুহুল আমীন, মোঃ আকরাম হোসেন সরকার, আহমেদ রুবেল, সামছুল হক মেহেদী, মোবারক হোসেন, কবি আসাদ বিন হাফিজ, কবি রজব আলী মাষ্টার, কবি আরেফিন শামসুল হক, কবি রহমান মুজিব, রউফ তালুকদার, আরজু আজহার, গরীবুল্লাহ গায়েন প্রমূখ স্মরণে দোয়া ও মোনাজাত করে ইফতারের মাধ্যমে অনুষ্ঠান সমাপ্ত হয়।

 

অনুগ্রহ করে এই পোস্টটি আপনার সোশ্যাল মিডিয়ায় শেয়ার করুন।

Comments are closed.

এই বিভাগের আরও খবর