সোমবার, ৩১ অগাস্ট ২০২৬, ১২:৩৯ অপরাহ্ন
শিরোনাম :
সন্তোষ ইসলামী বিশ্ববিদ্যালয় হাই স্কুলে ফুটবল চ্যাম্পিয়নশিপের উদ্বোধন বিএনপি’তে কোনো মাদক ব্যবসায়ীর ঠাঁই নেই: গয়েশ্বর চন্দ্র রায় বিশ্বের নিকৃষ্টতম অপরাধগুলোর মধ্যে গুম সবচেয়ে ভয়ংকর অপরাধ: প্রধানমন্ত্রী কাপাসিয়ায় জাহিদ নিখোঁজের তিনদিন পর লাশ মিলল নদীতে কালীগঞ্জে শ্বশুরকে কুড়ালের কোপে হত্যা, থানায় এসে আত্মসমর্পণ জামাইয়ের রাজধানীর বর্জ্য থেকে বিদ্যুৎ উৎপাদন করবে চীন, ২৫ টাকা দরে কিনবে সরকার : শাহে আলম জাতীয় কবি কাজী নজরুল ইসলামের ৫০তম মৃত্যুবার্ষিকী আজ মানদণ্ড পূরণে ব্যর্থ হওয়ায় বম্বে সুইটসের মসলা এবং বাঘাবাড়ি ঘিসহ ১০টি পণ্য বাজার থেকে প্রত্যাহারের নির্দেশ গাজীপুরে অবসরপ্রাপ্ত শিক্ষক সাইয়েদুর রহমানের ইন্তেকাল মহানবীর (সা) আদর্শ অনুসরণ করে শান্তিপূর্ণ বাংলাদেশ গড়ার আহ্বান প্রধানমন্ত্রীর

আবুধাবির সামকাতে বেগম খালেদা জিয়ার মৃত্যুতে শোক সভা ও দোয়া মাহফিল

  • আপডেট টাইম : শনিবার, ৩ জানুয়ারী, ২০২৬
  • ২৪৭ ভিজিটর

আবুধাবি প্রতিনিধি : বানিয়াছ বিএনপির উদ্যোগে সাবেক তিন বারের প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়ার মৃত্যুতে শোক সভা ও দোয়া মাহফিলের অনুষ্ঠিত হয়েছে। বৃহস্পতিবার (১জানুয়ারী ২০২৬) বাদ এশা ১২ নং সামকাতে এ শোক সভা ও দোয়া মাহফিলের আয়োজন করা হয়৷ সংগঠনের সভাপতি বানিয়াছ সামকার বিশিষ্ট ব্যবসায়ী মোহাম্মদ ইকবাল সিকদারের সভাপতিত্বে অনুষ্ঠান পরিচালনা করেন সাধারণ সম্পাদক মোহাম্মদ আবুল কালাম শহীদ।

এতে উপস্থিত ছিলেন বানিয়াস বিএনপি’র প্রধান উপদেষ্টা শফিউল ইসলাম, বানিয়াছ বিএনপি’র প্রচার সম্পাদক আলমগীর শিকদার, বানিয়াস বিএনপি’র দপ্তর সম্পাদক মোহাম্মদ নুরু,বানিয়াছ যুবদলের সভাপতি মোহাম্মদ নাসিম, বানিয়াছ যুবদলের সাধারণ সম্পাদক মোহাম্মদ বাহার, বানিয়াচ যুবদলের সিনিয়র সহ-সভাপতি মোহাম্মদ নাসির, বানিয়াছ যুবদলের সহ-সভাপতি মোহাম্মদ জাকির, মোহাম্মদ জাহাঙ্গীর আলম, নিজাম উদ্দিন, মোহাম্মদ হাশেম প্রমূখ।
পবিত্র ফাতেহা ও দোয়া পরিচালনা করেন বানিয়াছ ওলামা দলের প্রচার সম্পাদ মৌলভী আসাদুজ্জামান।

অনুষ্ঠানে বিভিন্ন অঞ্চলের বিএনপি ও অঙ্গ সংগঠনের নেতাকর্মীসহ উপস্থিত প্রবাসীদের মাঝে খাবার পরিবেশন করা হয়।

অনুগ্রহ করে এই পোস্টটি আপনার সোশ্যাল মিডিয়ায় শেয়ার করুন।

Comments are closed.

এই বিভাগের আরও খবর