সোমবার, ৩১ অগাস্ট ২০২৬, ১২:০৫ অপরাহ্ন
শিরোনাম :
সন্তোষ ইসলামী বিশ্ববিদ্যালয় হাই স্কুলে ফুটবল চ্যাম্পিয়নশিপের উদ্বোধন বিএনপি’তে কোনো মাদক ব্যবসায়ীর ঠাঁই নেই: গয়েশ্বর চন্দ্র রায় বিশ্বের নিকৃষ্টতম অপরাধগুলোর মধ্যে গুম সবচেয়ে ভয়ংকর অপরাধ: প্রধানমন্ত্রী কাপাসিয়ায় জাহিদ নিখোঁজের তিনদিন পর লাশ মিলল নদীতে কালীগঞ্জে শ্বশুরকে কুড়ালের কোপে হত্যা, থানায় এসে আত্মসমর্পণ জামাইয়ের রাজধানীর বর্জ্য থেকে বিদ্যুৎ উৎপাদন করবে চীন, ২৫ টাকা দরে কিনবে সরকার : শাহে আলম জাতীয় কবি কাজী নজরুল ইসলামের ৫০তম মৃত্যুবার্ষিকী আজ মানদণ্ড পূরণে ব্যর্থ হওয়ায় বম্বে সুইটসের মসলা এবং বাঘাবাড়ি ঘিসহ ১০টি পণ্য বাজার থেকে প্রত্যাহারের নির্দেশ গাজীপুরে অবসরপ্রাপ্ত শিক্ষক সাইয়েদুর রহমানের ইন্তেকাল মহানবীর (সা) আদর্শ অনুসরণ করে শান্তিপূর্ণ বাংলাদেশ গড়ার আহ্বান প্রধানমন্ত্রীর

বেগম খালেদা জিয়ার মৃত্যুতে মাভাবিপ্রবি’র ভাইস-চ্যান্সেলরের শোক

  • আপডেট টাইম : মঙ্গলবার, ৩০ ডিসেম্বর, ২০২৫
  • ১৭৪ ভিজিটর

টাঙ্গাইল প্রতিনিধি : বাংলাদেশের প্রখ্যাত রাজনীতিবিদ, তিনবারের সাবেক প্রধানমন্ত্রী ও বাংলাদেশ জাতীয়তাবাদী দল (বিএনপি)-এর চেয়ারপার্সন বেগম খালেদা জিয়া আজ  ভোর ৬টায় ঢাকার এভারকেয়ার হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় ইন্তেকাল করেছেন (ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন)।
তাঁর মৃত্যুতে মাওলানা ভাসানী বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের ভাইস-চ্যান্সেলর অধ্যাপক ড. মোঃ আনোয়ারুল আজীম আখন্দ গভীর শোক প্রকাশ করেছেন।
শোকবার্তায় ভাইস-চ্যান্সেলর বলেন, বাংলাদেশের রাজনীতিতে দলমতের ঊর্ধ্বে একজন জাতীয় নেতা ছিলেন বেগম খালেদা জিয়া। তিনি দীর্ঘ সময়ব্যাপী দেশের রাজনীতিতে প্রভাবশালী নেতৃত্ব হিসেবে সক্রিয় ছিলেন। তিনি ছিলেন দেশের প্রথম নারী প্রধানমন্ত্রী এবং বহু বছর রাষ্ট্রীয় নেতৃত্ব প্রদান করেছেন। তাঁর রাজনৈতিক জীবন, সিদ্ধান্ত, অবদান ও আপসহীনতা—সবই বাংলাদেশের রাজনৈতিক ইতিহাসের গুরুত্বপূর্ণ অংশ হয়ে থাকবে। তিনি ছিলেন পরিশীলিত, মার্জিত ও রুচিশীল ব্যক্তিত্বের অধিকারী।
শোকবার্তায় তিনি আরও বলেন, সংকটময় সময়ে দেশের গণতন্ত্র রক্ষার আন্দোলনে বেগম খালেদা জিয়ার নেতৃত্ব একটি গুরুত্বপূর্ণ অধ্যায় হয়ে থাকবে। নারীর রাজনৈতিক ক্ষমতায়নে তাঁর ভূমিকা দেশের ইতিহাসে বিশেষভাবে উল্লেখযোগ্য।
মাওলানা ভাসানী বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয় পরিবারের পক্ষ থেকে শোকবার্তায় মরহুমার পরিবার, রাজনৈতিক সহকর্মী ও সর্বসাধারণের প্রতি গভীর সমবেদনা জানানো হয়। একই সঙ্গে মহান আল্লাহ্‌র কাছে তাঁর আত্মার মাগফিরাত কামনা করা হয়।

অনুগ্রহ করে এই পোস্টটি আপনার সোশ্যাল মিডিয়ায় শেয়ার করুন।

Comments are closed.

এই বিভাগের আরও খবর