সোমবার, ৩১ অগাস্ট ২০২৬, ১২:৩৮ অপরাহ্ন
শিরোনাম :
সন্তোষ ইসলামী বিশ্ববিদ্যালয় হাই স্কুলে ফুটবল চ্যাম্পিয়নশিপের উদ্বোধন বিএনপি’তে কোনো মাদক ব্যবসায়ীর ঠাঁই নেই: গয়েশ্বর চন্দ্র রায় বিশ্বের নিকৃষ্টতম অপরাধগুলোর মধ্যে গুম সবচেয়ে ভয়ংকর অপরাধ: প্রধানমন্ত্রী কাপাসিয়ায় জাহিদ নিখোঁজের তিনদিন পর লাশ মিলল নদীতে কালীগঞ্জে শ্বশুরকে কুড়ালের কোপে হত্যা, থানায় এসে আত্মসমর্পণ জামাইয়ের রাজধানীর বর্জ্য থেকে বিদ্যুৎ উৎপাদন করবে চীন, ২৫ টাকা দরে কিনবে সরকার : শাহে আলম জাতীয় কবি কাজী নজরুল ইসলামের ৫০তম মৃত্যুবার্ষিকী আজ মানদণ্ড পূরণে ব্যর্থ হওয়ায় বম্বে সুইটসের মসলা এবং বাঘাবাড়ি ঘিসহ ১০টি পণ্য বাজার থেকে প্রত্যাহারের নির্দেশ গাজীপুরে অবসরপ্রাপ্ত শিক্ষক সাইয়েদুর রহমানের ইন্তেকাল মহানবীর (সা) আদর্শ অনুসরণ করে শান্তিপূর্ণ বাংলাদেশ গড়ার আহ্বান প্রধানমন্ত্রীর

আমিরাতের আবুধাবির বাংলাদেশ দূতাবাসে ও দূবাইয়ের কনসুলেটে মহান বিজয় দিবস উদযাপন

  • আপডেট টাইম : বৃহস্পতিবার, ১৮ ডিসেম্বর, ২০২৫
  • ১৬৮ ভিজিটর

আমিরাত প্রতিনিধি: সংযুক্ত আরব আমিরাতের আবুধাবির বাংলাদেশ দূতাবাস এবং দুবাই ও উত্তর আমিরাতের বাংলাদেশ কনস্যুলেটের উদ্যোগে যথাযোগ্য মর্যাদায় মহান বিজয় দিবস উদযাপন করা হয়েছে। এ উপলক্ষে জাতীয় পতাকা উত্তোলন, দোয়া মাহফিল, আলোচনা সভা ও সাংস্কৃতিক অনুষ্ঠানের আয়োজন করা হয়।

মঙ্গলবার (১৬ ডিসেম্বর) সকাল ৮ ঘটিকায় দূতাবাস প্রাঙ্গণে আমিরাতে নিযুক্ত বাংলাদেশের রাষ্ট্রদূত তারেক আহমেদ এর নেতৃত্বে জাতীয় সংগীত পরিবেশন ও জাতীয় পতাকা উত্তোলনের মাধ্যমে দিবসটির আনুষ্ঠানিক কর্মসূচি শুরু হয়।
সন্ধ্যায় দূতাবাসের অডিটোরিয়ামে কাউন্সিলর তৌহিদ ইমামের সঞ্চালনায় ও রাস্ট্রদূত তারেক আহমেদের সভাপতিত্বে আয়োজিত অনুষ্ঠানে রাষ্ট্রপতি, প্রধান উপদেষ্টার ও পররাষ্ট্র উপদেষ্টার বাণী পাঠ করা হয়।
পরে আলোচনা ও সাংস্কৃতিক অনুষ্ঠানের আয়োজন করা হয়।

এদিকে মঙ্গলবার (১৬ ডিসেম্বর) সকালে দুবাই কনস্যুলেট প্রাঙ্গণে জাতীয় পতাকা উত্তোলনের মাধ্যমে কর্মসূচি শুরু হয়। পতাকা উত্তোলন করেন দুবাই ও উত্তর আমিরাতের কনসাল জেনারেল মো. রাশেদুজ্জামান। এরপর মহান মুক্তিযুদ্ধে শহীদদের স্মরণে এবং দেশের শান্তি ও সমৃদ্ধি কামনায় বিশেষ দোয়া ও মোনাজাত অনুষ্ঠিত হয়।
সন্ধ্যায় কোরআন তেলাওয়াতের মাধ্যমে আনুষ্ঠানিক আলোচনা সভা শুরু হয়। পরে বিজয় দিবস উপলক্ষে রাষ্ট্রপতি, প্রধান উপদেষ্টা ও পররাষ্ট্র উপদেষ্টার বাণী পাঠ করা হয়।

অনুষ্ঠানে সভাপতির বক্তব্যে কনসাল জেনারেল মো. রাশেদুজ্জামান বীর মুক্তিযোদ্ধাদের প্রতি গভীর শ্রদ্ধা নিবেদন করেন এবং প্রবাসী বাংলাদেশিদের বিজয় দিবসের শুভেচ্ছা জানান।

শ্রম কাউন্সিলর আব্দুস সালামের সঞ্চালনায় অনুষ্ঠিত আলোচনা সভায় বক্তব্য রাখেন বাংলাদেশ সমিতি শারজাহ সভাপতি আলহাজ এম এ বাশার, বাংলাদেশ সমিতি আজমানের সভাপতি এম এ কুদ্দুস, আরব আমিরাত বিএনপির সিনিয়র যুগ্ম আহ্বায়ক প্রকৌশলী মোহাম্মদ সালাউদ্দিন, প্রকৌশলী মাহে আলম, মহিলা দলের সভাপতি স্বপ্না মনি,প্রবাসী সাংবাদিক সমিতির সভাপতি সাংবাদিক সাইফুল ইসলাম তালুকদার,সাংবাদিক শিবলী আল সাদিক, হারুনুর রশিদ এবং ফুজিরাহ বাংলাদেশ সমিতির সভাপতি মো. বেলাল প্রমুখ।

পরে প্রেস কাউন্সিলর আরিফুর রহমানের সঞ্চালনায় আয়োজিত সাংস্কৃতিক অনুষ্ঠানের নানা পরিবেশনা সকলকে মাতিয়ে রাখে।

অনুগ্রহ করে এই পোস্টটি আপনার সোশ্যাল মিডিয়ায় শেয়ার করুন।

Comments are closed.

এই বিভাগের আরও খবর