সোমবার, ৩১ অগাস্ট ২০২৬, ১২:৩৯ অপরাহ্ন
শিরোনাম :
সন্তোষ ইসলামী বিশ্ববিদ্যালয় হাই স্কুলে ফুটবল চ্যাম্পিয়নশিপের উদ্বোধন বিএনপি’তে কোনো মাদক ব্যবসায়ীর ঠাঁই নেই: গয়েশ্বর চন্দ্র রায় বিশ্বের নিকৃষ্টতম অপরাধগুলোর মধ্যে গুম সবচেয়ে ভয়ংকর অপরাধ: প্রধানমন্ত্রী কাপাসিয়ায় জাহিদ নিখোঁজের তিনদিন পর লাশ মিলল নদীতে কালীগঞ্জে শ্বশুরকে কুড়ালের কোপে হত্যা, থানায় এসে আত্মসমর্পণ জামাইয়ের রাজধানীর বর্জ্য থেকে বিদ্যুৎ উৎপাদন করবে চীন, ২৫ টাকা দরে কিনবে সরকার : শাহে আলম জাতীয় কবি কাজী নজরুল ইসলামের ৫০তম মৃত্যুবার্ষিকী আজ মানদণ্ড পূরণে ব্যর্থ হওয়ায় বম্বে সুইটসের মসলা এবং বাঘাবাড়ি ঘিসহ ১০টি পণ্য বাজার থেকে প্রত্যাহারের নির্দেশ গাজীপুরে অবসরপ্রাপ্ত শিক্ষক সাইয়েদুর রহমানের ইন্তেকাল মহানবীর (সা) আদর্শ অনুসরণ করে শান্তিপূর্ণ বাংলাদেশ গড়ার আহ্বান প্রধানমন্ত্রীর

আবুধাবিতে ফটিকছড়ি জাতীয়তাবাদী প্রবাসী ফোরামের দোয়া মাহফিল

  • আপডেট টাইম : সোমবার, ১৫ ডিসেম্বর, ২০২৫
  • ১৪১ ভিজিটর

আমিরাত প্রতিনিধি: ফটিকছড়ি জাতীয়তাবাদী প্রবাসী ফোরাম আবুধাবির উদ্যোগে বিএনপির চেয়ারপারসন দেশনেত্রী বেগম খালেদা জিয়ার আশু রোগমুক্তি কামনায় দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়েছে।

রোববার (১৪ ডিসেম্বর) বাদ এশা আবুধাবির একটি হোটেল হলরুমে আয়োজিত দোয়া মাহফিলে  সভাপতিত্ব করেন- সংগঠনের সভাপতি নেছারুল হক এবং সঞ্চালনায় ছিলেন- সাধারণ সম্পাদক মোহাম্মদ গবী হোসেন।

এতে প্রধান অতিথি ছিলেন- বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপি মনোনীত চট্টগ্রাম ২ (ফটিকছড়ি) সংসদীয় আসনে ধানের শীষ প্রার্থী জননেতা আলহাজ্ব মোহাম্মদ সারোয়ার আলমগীর।

বিশেষ অতিথি ছিলেন- ইউএই বিএনপি কেন্দ্রীয় আহবায়ক কমিটির সদস্য এবং ফটিকছড়ি ফোরামের উপদেষ্টা এস এম দিদারুল আলম, ইউএই বিএনপির আহবায়ক কমিটির সদস্য- মোহাম্মদ রফিকুল আলম, সংগঠনের উপদেষ্টা মাহবুব আলম, ইউএই বিএনপি আহবায়ক কমিটির সদস্য সাখাওয়াত হোসেন বকুল, দুবাই বিএনপির যুগ্ন আহবায়ক জামাল উদ্দীন এবং ফটিকছড়ি প্রবাসী ফোরাম কেন্দ্রীয় কমিটির সাধারণ সম্পাদক আহসান আহমেদ হাসান চৌধুরী, সংগঠনের সহ সভাপতি ইসমাইল এবং যুগ্ম সম্পাদক মাসুদ প্রমুখ।

অন্যান্য অতিথিদের মধ্যে উপস্থিত ছিলেন  আলহাজ্ব লোকমান হোসেন, সাংগঠনিক সম্পাদক ওসমান, আলম, দিদার, খোরশেদ তালুকদার, আনোয়ার উদ্দিন আনসার, তৌহীদ এবং রফিকসহ আরও অনেকে।

অনুষ্ঠানে বেগম খালেদা জিয়ার সর্বাঙ্গীণ সুস্থতা ও আশু রোগমুক্তি কামনায় দোয়া মোনাজাত করা হয়। অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে সারোয়ার আলমগীর ফটিকছড়িকে শিক্ষিত, সমৃদ্ধ  এবং সন্ত্রাসমুক্ত করতে আসন্ন জাতীয় নির্বাচনে ধানের শীষ প্রতীকে ভোটের মাধ্যমে বিএনপিকে বিজয়ী করার কথা বলেন।

অনুগ্রহ করে এই পোস্টটি আপনার সোশ্যাল মিডিয়ায় শেয়ার করুন।

Comments are closed.

এই বিভাগের আরও খবর