শনিবার, ১৩ জুন ২০২৬, ০১:০৫ অপরাহ্ন
শিরোনাম :
কালিগঞ্জে পেশাজীবী শিক্ষা বৈঠক অনুষ্ঠিত বাজেটে কালো টাকা সাদা করার সুযোগ নেই: এনবিআর চেয়ারম্যান টঙ্গীতে সুবিধাবঞ্চিত শিশুদের নিয়ে ‘গ্লোবাল কিডস স্কুলে’ ফল উৎসব ও শিশুশ্রম প্রতিরোধ দিবস পালন সরকারি চাকরিজীবীদের বেতন বাড়লে দুর্নীতি কমবে: অর্থমন্ত্রী দেশীয় সাংস্কৃতিক সংসদ গাজীপুর মহানগরের ঈদ পুনর্মিলনী ও শিল্পী সমাবেশ মাদক কোনো সমাধান নয়; বরং এটি জীবন ধ্বংসের অন্যতম কারণ-এটিএম কামরুল ইসলাম খেতাবপ্রাপ্ত বীর মুক্তিযোদ্ধাদের ভাতা বাড়ানোর প্রস্তাব অর্থমন্ত্রীর বিষ্ণুপুর পিকেএম মাধ্যমিক বিদ্যালয়ে নবগঠিত এডহক কমিটির পরিচিতি সভা অনুষ্ঠিত গাজীপুরে ভ্রাম্যমান আদালতের ম্যাজিট্ট্রেটের উপর হামলার চেষ্টা: ডেকর ওয়েট প্রসেসিংকে ২ লাখ টাকা জরিমানা ডিজিটাল আয়নায় সমাজ: ঘৃণা, নিয়ন্ত্রণ ও বিবেকের সংকট

আমিরাতের জাতীয় দিবস উপলক্ষে আবুধাবিতে গাউছিয়া কমিটির জমজমাট আয়োজন

  • আপডেট টাইম : রবিবার, ৭ ডিসেম্বর, ২০২৫
  • ১১১ ভিজিটর

আমিরাত প্রতিনিধি : অরাজনৈতিক ত্বরিকত ভিত্তিক আধ্যাত্মিক ও মানবতার সংগঠন গাউছিয়া কমিটি বাংলাদেশ রাজধানী আবুধাবি শাখার উদ্যোগে প্রতিবছরের ন্যায় আমিরাতের ৫৪ তম জাতীয় দিবস ঈদ আল ইত্তেহাদ উদযাপন করা হয়। এ উপলক্ষে আয়োজিত মেজবানী ও বার্ষিক ক্রীড়া প্রতিযোগিতাসহ নানা অনুষ্ঠানের আয়োজন করা হয়।

মঙ্গলবার (২রা ডিসেম্বর) দিনব্যাপী অনুষ্ঠানমালায় ছিল চট্টগ্রামের মেজবানী, হামদ, নাত, ক্রীড়া প্রতিযোগিতা, আলোচনা,পুরুষ্কার বিতরণী ও দোয়া মোনাজাত।

গাউছিয়া কমিটি বাংলাদেশ রাজধানী আবুধাবী শাখার সভাপতি মোহাম্মদ আসলাম হাশেমের সভাপতিত্বে অনুষ্ঠান পরিচালনা করেন সাধারন সম্পাদক মোহাম্মদ সালাহ উদ্দিন। অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে গাউছিয়া কমিটি বাংলাদেশ আমিরাত কেন্দ্রীয় কমিটির নেতৃবৃন্দ,রাজধানী আবুধাবি শাখার নেতৃবৃন্দ, উপদেষ্টা ও সদস্য ছাড়াও বৃহত্তর মোছাফ্ফা, দুবাই, আল আইন শাখার নেতৃবৃন্দসহ বিপুল সংখ্যক প্রবাসী উপস্থিত ছিলেন।

অনুষ্ঠান আয়োজনকারী ও উপস্থিত প্রবাসীগণ প্রাণবন্ত এ অনুষ্ঠানের প্রসংশা করেন এবং তারা সবার সহযোগিতায় এ ধরনের অনুষ্ঠান আরো করার কথা বলেন।

শেষে বিভিন্ন ইভেন্টে বিজয়ীদের মাঝে পুরুষ্কার বিতরন করা হয়। পরিশেষে আমিরাত, বাংলাদেশসহ সকলের মঙ্গল কামনায় দোয়া মোনাজাতের মাধ্যমে অনুষ্ঠানের সমাপ্তি হয়।

অনুগ্রহ করে এই পোস্টটি আপনার সোশ্যাল মিডিয়ায় শেয়ার করুন।

Comments are closed.

এই বিভাগের আরও খবর