শুক্রবার, ১৭ জুলাই ২০২৬, ০৫:৫৪ পূর্বাহ্ন
শিরোনাম :
কাপাসিয়ায় বিনামূল্যে বীজ ও সার বিতরণ জুলাই শহীদদের রক্ত বৃথা যাবে না: প্রধানমন্ত্রী তারেক রহমান মাভাবিপ্রবির ২০২৫–২০২৬ শিক্ষাবর্ষের শিক্ষার্থীদের ওরিয়েন্টেশন অনুষ্ঠিত শ্রীপুরে স্ত্রী হত্যার ঘটনায় স্বামী গ্রেপ্তার, আদালতে স্বীকারোক্তিমূলক জবানবন্দি গাজীপুর সিটিতে বর্জ্য ব্যবস্থাপনার টেন্ডার নিয়ে বিতর্ক: তদন্ত ও কঠোর কর্মসূচির হুঁশিয়ারি ভাওয়াল গড় ইউনিয়নের মানুষের সার্বিক উন্নয়নে কাজ করাই আমার একমাত্র লক্ষ্য : আলহাজ্ব মোঃ জয়নাল আবেদীন রিজভী গাজীপুরে তিতাস গ্যাসের মোবাইল কোর্ট পরিচালনা : ১ বছর কারাদণ্ড ও ২ লাখ টাকা জরিমানা সামান্য বৃষ্টিতেই ডুবে যায় গাজীপুর নগরী, এক যুগেও মিলেনি জলাবদ্ধতার স্থায়ী সমাধান স্টার্টআপের নতুন নতুন ধারণা নিয়ে কাজ করবে সরকার : প্রধানমন্ত্রী কালীগঞ্জে নগর মহাপরিকল্পনা প্রণয়ন প্রকল্পের পরামর্শকরণ সভা অনুষ্ঠিত

টালবাহানা করে যারা ভোট ঠেকাতে চায়, তারাই দেশের শত্রু: দুদু

  • আপডেট টাইম : সোমবার, ৬ অক্টোবর, ২০২৫
  • ১৩৩ ভিজিটর
ফাইল ছবি

স্টাফ রিপোর্টার: বিভিন্ন টালবাহানা করে যারা ভোট ঠেকাতে চায় তারাই দেশের, গণতন্ত্রের ও স্বাধীনতার বড় শত্রু বলে মন্তব্য করেছেন বিএনপির ভাইস চেয়ারম্যান শামসুজ্জামান দুদু। তিনি বলেন, এটা আমাদের মনে রাখতে হবে। বাংলাদেশ থাকলে আমরা সবাই থাকবো। বাংলাদেশ থাকলে সব সমস্যার সমাধান হবে।

রোববার (৫ অক্টোবর) দুপুরে জাতীয় প্রেস ক্লাবের সামনে এক অনুষ্ঠানে তিনি এমন মন্তব্য করেন।

দেশে গত সরকার জোর করে ১৫টি বছর তথাকথিত ভোটের নামে তামাশার মধ্য দিয়ে ক্ষমতা আকড়েছিল মন্তব্য করে তিনি বলেন, তারাই হচ্ছে বাংলাদেশের জন্য সব চেয়ে বিপজ্জনক শক্তি। শেখ হাসিনা নিজেকে গণ দুশমন ও গণশত্রু হিসেবে তার কার্যক্রমের মধ্য দিয়ে নিজেকে জাতির কাছে বিশ্ববাসীর কাছে তুলে ধরেছেন। এত বড় ফ্যাসিস্ট এত বড় গণহত্যাকারী এত বড় লুটপাটকারী বাংলাদেশে ৫৪ বছরে কখনো কেউ দেখেনি।

বিএনপির এই নেতা বলেন, যারা এই দেশকে শত্রু ভাবাপন্ন দেশ হিসেবে মনে করছে, সেই ভারতের কোলে গিয়ে তিনি (হাসিনা) আশ্রয় নিয়েছেন। আওয়ামী লীগ এত বড় নির্দয়, নির্মম শক্তি হওয়া সত্ত্বেও চিহ্নিত গণহত্যাকারী হওয়া সত্ত্বেও তাকে তারা আশ্রয় দিয়েছে। বন্ধুত্বের মুখোশে তারা গণহত্যাকারী সমর্থনের মধ্য দিয়ে গণতন্ত্রের বিপক্ষে অবস্থান নিয়েছে। দেশের স্বাধীনতা ও সার্বভৌমত্ব যদি রক্ষা করতে হয় তাহলে এই গণহত্যাকারীদের এবং তাদের বন্ধুদের আমাদের রুখতে হবে, ঠেকাতে হবে, সজাগ থাকতে হবে। আর তা যদি সজাগ না থাকে তাহলে আমাদের বড় ধরনের ক্ষতি হয়ে যেতে হবে।

অনুগ্রহ করে এই পোস্টটি আপনার সোশ্যাল মিডিয়ায় শেয়ার করুন।

Comments are closed.

এই বিভাগের আরও খবর