বৃহস্পতিবার, ১৬ জুলাই ২০২৬, ০৪:৩২ পূর্বাহ্ন
শিরোনাম :
মাভাবিপ্রবির ২০২৫–২০২৬ শিক্ষাবর্ষের শিক্ষার্থীদের ওরিয়েন্টেশন অনুষ্ঠিত শ্রীপুরে স্ত্রী হত্যার ঘটনায় স্বামী গ্রেপ্তার, আদালতে স্বীকারোক্তিমূলক জবানবন্দি গাজীপুর সিটিতে বর্জ্য ব্যবস্থাপনার টেন্ডার নিয়ে বিতর্ক: তদন্ত ও কঠোর কর্মসূচির হুঁশিয়ারি ভাওয়াল গড় ইউনিয়নের মানুষের সার্বিক উন্নয়নে কাজ করাই আমার একমাত্র লক্ষ্য : আলহাজ্ব মোঃ জয়নাল আবেদীন রিজভী গাজীপুরে তিতাস গ্যাসের মোবাইল কোর্ট পরিচালনা : ১ বছর কারাদণ্ড ও ২ লাখ টাকা জরিমানা সামান্য বৃষ্টিতেই ডুবে যায় গাজীপুর নগরী, এক যুগেও মিলেনি জলাবদ্ধতার স্থায়ী সমাধান স্টার্টআপের নতুন নতুন ধারণা নিয়ে কাজ করবে সরকার : প্রধানমন্ত্রী কালীগঞ্জে নগর মহাপরিকল্পনা প্রণয়ন প্রকল্পের পরামর্শকরণ সভা অনুষ্ঠিত ফটিকছড়িতে গাছ কাটার সময় বিদ্যুৎস্পৃষ্টে জামাল নামে কাঠুরিয়ার মৃত্যু গাজীপুরে লাইসেন্স ও সনদ ছাড়াই ফিড বিক্রির অভিযোগে দুই প্রতিষ্ঠানকে ৮ লাখ টাকা জরিমানা

চিহ্নিত ব্যাংক লুটেরাদের ‘কুলাঙ্গার’বললেন ড. ফরাসউদ্দিন

  • আপডেট টাইম : মঙ্গলবার, ৩০ সেপ্টেম্বর, ২০২৫
  • ১৫৯ ভিজিটর

স্টাফ রিপোর্টার: চিহ্নিত ব্যাংক লুটেরাদের `কুলাঙ্গার’ বলে মন্তব্য করেছেন বাংলাদেশ ব্যাংকের সাবেক গভর্নর ড. মোহাম্মদ ফরাসউদ্দিন। তিনি বলেন, ১০/১৫ জন কুলাঙ্গারের সম্পদ শুধু বাজেয়াপ্ত করার আদেশ দিলেই হবে না, তাদের সম্পদ সরকারের খাতায় নিতে হবে। 

মঙ্গলবার (৩০ সেপ্টেম্বর) সামষ্টিক অর্থনীতির মাসিক পর্যালোচনা বিষয়ে সকালে পিআরআই আয়োজিত আলোচনায় এসব কথা বলেন তিনি

এসময় এক প্রশ্নের জবাবে ফরাসউদ্দিন বলেন, রাজনৈতিক ও অর্থনৈতিক স্বার্থ এক হওয়া ব্যাংকিং খাতের দুরাবস্থার জন্য দায়ী।

ঢাকা চেম্বার অব কমার্সে সাবেক সভাপতি রিজওয়ান রহমান বলেন, কেন্দ্রীয় ব্যাংকে সুশাসন থাকলে গভর্নরকে পালিয়ে যেতে হতো না। মৃতপ্রায় ব্যাংক একীভূত করলে ভালো হয়ে যাবে এমন ধারণা সঠিক নয় বলে মনে করেন তিনি।

মেট্রোপলিটন চেম্বারের সভাপতি কামরান টি রহমান বলেন, বিনিয়োগকারীরা রাজনৈতিক সরকারের প্রতীক্ষায় রয়েছেন। রফতানি-রেমিট্যান্স ও রিজার্ভ ঘুরে দাঁড়ালেও জ্বালানির সংকট এখনো দুশ্চিন্তার বিষয়।

অনুগ্রহ করে এই পোস্টটি আপনার সোশ্যাল মিডিয়ায় শেয়ার করুন।

Comments are closed.

এই বিভাগের আরও খবর