সোমবার, ৩১ অগাস্ট ২০২৬, ১২:১৯ অপরাহ্ন
শিরোনাম :
সন্তোষ ইসলামী বিশ্ববিদ্যালয় হাই স্কুলে ফুটবল চ্যাম্পিয়নশিপের উদ্বোধন বিএনপি’তে কোনো মাদক ব্যবসায়ীর ঠাঁই নেই: গয়েশ্বর চন্দ্র রায় বিশ্বের নিকৃষ্টতম অপরাধগুলোর মধ্যে গুম সবচেয়ে ভয়ংকর অপরাধ: প্রধানমন্ত্রী কাপাসিয়ায় জাহিদ নিখোঁজের তিনদিন পর লাশ মিলল নদীতে কালীগঞ্জে শ্বশুরকে কুড়ালের কোপে হত্যা, থানায় এসে আত্মসমর্পণ জামাইয়ের রাজধানীর বর্জ্য থেকে বিদ্যুৎ উৎপাদন করবে চীন, ২৫ টাকা দরে কিনবে সরকার : শাহে আলম জাতীয় কবি কাজী নজরুল ইসলামের ৫০তম মৃত্যুবার্ষিকী আজ মানদণ্ড পূরণে ব্যর্থ হওয়ায় বম্বে সুইটসের মসলা এবং বাঘাবাড়ি ঘিসহ ১০টি পণ্য বাজার থেকে প্রত্যাহারের নির্দেশ গাজীপুরে অবসরপ্রাপ্ত শিক্ষক সাইয়েদুর রহমানের ইন্তেকাল মহানবীর (সা) আদর্শ অনুসরণ করে শান্তিপূর্ণ বাংলাদেশ গড়ার আহ্বান প্রধানমন্ত্রীর

ডুয়েটে নবীন বরণ ও ওবিই কারিকুলাম নিয়ে সেমিনার অনুষ্ঠিত

  • আপডেট টাইম : বৃহস্পতিবার, ১৭ এপ্রিল, ২০২৫
  • ৮৪ ভিজিটর
স্টাফ রিপোর্টার : ঢাকা প্রকৌশল ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয় (ডুয়েট), গাজীপুর-এ ২০২৩-২০২৪ শিক্ষাবর্ষে আন্ডারগ্রাজুয়েট প্রোগ্রামের প্রথম বর্ষের শিক্ষার্থীদের নবীন বরণ-২০২৫ ও ‘রুলস অ্যান্ড রেগুলেশনস ফর ওবিই কারিকুলামথ শীর্ষক সেমিনার অনুষ্ঠিত হয়েছে। বৃহস্পতিবার (১৭ এপ্রিল) বিকেলে বিশ্ববিদ্যালয়ের শহিদ শাকিল পারভেজ অডিটোরিয়ামে এই অনুষ্ঠান আয়োজিত হয়।
অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন ডুয়েটের ভিসি অধ্যাপক ড. মোহাম্মদ জয়নাল আবেদীন। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন উপ-ভিসি ও যন্ত্রকৌশল অনুষদের ডীন অধ্যাপক ড. মো. আরেফিন কাওসার। এ সময় ২০২৩-২০২৪ শিক্ষাবর্ষে ভর্তিকৃত নবীন শিক্ষার্থীদের ফুল দিয়ে বরণ করে নেওয়া হয়।
নবীন বরণ উপলক্ষে আরও বক্তব্য দেন পুরকৌশল অনুষদের ডীন অধ্যাপক ড. মোহাম্মদ নাজিম উদ্দীন, ইলেকট্রিক্যাল এন্ড ইলেকট্রনিক ইঞ্জিনিয়ারিং অনুষদের ডীন অধ্যাপক ড. মো. শরাফত হোসেন, বিজ্ঞান অনুষদের ডীন অধ্যাপক ড. মো. মাহমুদ আলম। স্বাগত বক্তব্য দেন পরিচালক (ছাত্র কল্যাণ) অধ্যাপক ড. উৎপল কুমার দাস। অনুষ্ঠানে সভাপতিত্ব করেন রেজিস্ট্রার (অতিরিক্ত দায়িত্ব) অধ্যাপক ড. মোহা. আবু তৈয়ব।
রুলস অ্যান্ড রেগুলেশনস ফর ওবিই কারিকুলাম শীর্ষক সেমিনারে মূল প্রবন্ধ উপস্থাপন করেন আইকিউএসি পরিচালক অধ্যাপক ড. মো. ওবায়দুর রহমান। সেমিনারে প্রশ্নোত্তর পর্বে শিক্ষার্থীরা সক্রিয়ভাবে অংশ নেন।
আর্থিক, একাডেমিক ও প্রশাসনিক বিভিন্ন নিয়ম-কানুন বিষয়ে বক্তব্য দেন কম্পট্রোলার অধ্যাপক ড. মো. রেজাউল করিম, পরীক্ষা নিয়ন্ত্রক অধ্যাপক ড. মোহাম্মদ আবদুল কাদের, যানবাহন পরিচালক অধ্যাপক ড. নাঈম মো. লুৎফুল হক, ছাত্র কল্যাণ দপ্তরের সহযোগী পরিচালক অধ্যাপক ড. মো. ইজারদার সাব্বির হোসেন, লাইব্রেরিয়ান অধ্যাপক ড. মো. আবদুর রহমান ফরহাদ, মেডিকেল অফিসার ডা. রাবেয়া নাসরীন আখন্দ এবং আইসিটি সেলের ইঞ্জিনিয়ার সোলাইমান আহমেদ।
নবীন শিক্ষার্থীদের পক্ষে তিনজন শিক্ষার্থী তাদের অনুভূতি প্রকাশ করেন। অনুষ্ঠানে বিভিন্ন অনুষদের ডীন, বিভাগীয় প্রধান, শিক্ষক, কর্মকর্তা এবং শিক্ষার্থীরা উপস্থিত ছিলেন।
অনুষ্ঠান শেষে রেজিস্ট্রার অধ্যাপক ড. মোহা. আবু তৈয়ব নবীন শিক্ষার্থীদের শুভেচ্ছা জানান এবং সকলকে ধন্যবাদ জানিয়ে অনুষ্ঠানের সমাপ্তি ঘোষণা করেন।

অনুগ্রহ করে এই পোস্টটি আপনার সোশ্যাল মিডিয়ায় শেয়ার করুন।

Comments are closed.

এই বিভাগের আরও খবর