সোমবার, ৩১ অগাস্ট ২০২৬, ১২:০১ অপরাহ্ন
শিরোনাম :
সন্তোষ ইসলামী বিশ্ববিদ্যালয় হাই স্কুলে ফুটবল চ্যাম্পিয়নশিপের উদ্বোধন বিএনপি’তে কোনো মাদক ব্যবসায়ীর ঠাঁই নেই: গয়েশ্বর চন্দ্র রায় বিশ্বের নিকৃষ্টতম অপরাধগুলোর মধ্যে গুম সবচেয়ে ভয়ংকর অপরাধ: প্রধানমন্ত্রী কাপাসিয়ায় জাহিদ নিখোঁজের তিনদিন পর লাশ মিলল নদীতে কালীগঞ্জে শ্বশুরকে কুড়ালের কোপে হত্যা, থানায় এসে আত্মসমর্পণ জামাইয়ের রাজধানীর বর্জ্য থেকে বিদ্যুৎ উৎপাদন করবে চীন, ২৫ টাকা দরে কিনবে সরকার : শাহে আলম জাতীয় কবি কাজী নজরুল ইসলামের ৫০তম মৃত্যুবার্ষিকী আজ মানদণ্ড পূরণে ব্যর্থ হওয়ায় বম্বে সুইটসের মসলা এবং বাঘাবাড়ি ঘিসহ ১০টি পণ্য বাজার থেকে প্রত্যাহারের নির্দেশ গাজীপুরে অবসরপ্রাপ্ত শিক্ষক সাইয়েদুর রহমানের ইন্তেকাল মহানবীর (সা) আদর্শ অনুসরণ করে শান্তিপূর্ণ বাংলাদেশ গড়ার আহ্বান প্রধানমন্ত্রীর

সাউথইস্ট ইউনিভার্সিটিতে ছাত্র আন্দোলনে শহীদদের স্মরণে দোয়া মাহফিল

  • আপডেট টাইম : শুক্রবার, ১৩ সেপ্টেম্বর, ২০২৪
  • ৬৯ ভিজিটর

মহানগর প্রতিনিধি :  বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনে বিশ্ববিদ্যালয়ের চার শিক্ষার্থীসহ সারা দেশের সকল শহীদদের স্মরণে আলোচনা সভা ও দোয়া মাহফিলের আয়োজন করেছে সাউথইস্ট ইউনিভার্সিটি। বৃহস্পতিবার বিশ্ববিদ্যালয়ের মাল্টিপারপাস হলে এ আয়োজন অনুষ্ঠিত হয়েছে।

আন্দোলনে সাউথইস্ট ইউনিভার্সিটির শহীদ চার শিক্ষার্থীরা হলেন, মো. রাব্বি মিয়া, রাকিব হোসাইন, ইমতিয়াজ আহমেদ জাবির, রবিউল ইসলাম লিমন ।

বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক ড. ইউসুফ মাহবুবুল ইসলামের সভাপতিত্বে এতে বক্তব্য দেন উপ-উপাচার্য অধ্যাপক ড. এম মোফাজ্জল হোসেন, শহীদ পরিবারের সদস্য ও শহীদদের সহপাঠীরা।

সাউথইস্ট ইউনিভার্সিটি বোর্ড অব ট্রাস্টিজের চেয়ারম্যান রেজাউল করিম এক লিখিত বক্তব্যে শহীদ ও আহতদের পরিবারের প্রতি সহমর্মিতা প্রকাশ করেন। তিনি উল্লেখ করেন, দেশের জন্য শহিদদের আত্মত্যাগ ও সাহস সবার জন্য অনুপ্রেরণা হয়ে থাকবে। 

অনুগ্রহ করে এই পোস্টটি আপনার সোশ্যাল মিডিয়ায় শেয়ার করুন।

Comments are closed.

এই বিভাগের আরও খবর