শুক্রবার, ০৬ নভেম্বর ২০২৬, ১০:৩৩ অপরাহ্ন
শিরোনাম :
সাংবাদিকতায় পেশাগত জ্ঞান ও দক্ষতা বৃদ্ধিতে ইন-হাউজ নলেজ শেয়ারিং সেমিনার অনুষ্ঠিত মাভাবিপ্রবিতে এসডিজি অর্জনে শিক্ষার্থী ক্লাবগুলোর কার্যক্রম নিয়ে কর্মশালা অনুষ্ঠিত ট্রিলিয়ন ডলারের অর্থনীতি গড়তে মোংলায় আরো শিল্পকারখানা গড়ে তোলা হবে: প্রধানমন্ত্রী দুবাইতে‘এনআরবি সিআইপি সম্মাননা ২০২৬’ রিয়াদ বাংলা স্কুলের বিওডি নির্বাচন ঘিরে উত্তেজনা: ভোটের আগেই প্যানেল কোন্দল, হাতাহাতির অভিযোগ! গাজীপুরে তিতাসের লিকেজ সার্ভে টিমে হামলা, আহত ৬ জন হাসপাতালে ভর্তি কালীগঞ্জে পুলিশ কর্মকর্তা ও বিএনপি নেতা নিহতের ঘটনায় ঘাতক পিকআপ উদ্ধার, হেলপার গ্রেপ্তার  রাষ্ট্রপতির সঙ্গে গাজীপুর কৃষি বিশ্বব্যিালয় উপাচার্যের সৌজন্য সাক্ষাৎ ইস্টার্ন টিউবস এ এলইডি  বাল্বের উৎপাদন ও বাজারজাতকরণ কার্যক্রমের  উদ্বোধন ২৮ অক্টোবরের হত্যাকাণ্ডের বিচার দাবিতে গাজীপুরে জামায়াতের বিক্ষোভ

সাংবাদিকতায় পেশাগত জ্ঞান ও দক্ষতা বৃদ্ধিতে ইন-হাউজ নলেজ শেয়ারিং সেমিনার অনুষ্ঠিত

  • আপডেট টাইম : শুক্রবার, ৬ নভেম্বর, ২০২৬
  • ৫ ভিজিটর

গাজীপুর প্রতিনিধি: সাংবাদিকদের পেশাগত জ্ঞান ও দক্ষতা বৃদ্ধি, আধুনিক সাংবাদিকতার চ্যালেঞ্জ মোকাবিলা এবং ডিজিটাল সংবাদমাধ্যমে সময়োপযোগী দক্ষতা অর্জনের লক্ষ্যে গাজীপুরের শ্রীপুরে দিনব্যাপী ইন-হাউজ নলেজ শেয়ারিং সেমিনার অনুষ্ঠিত হয়েছে।

শুক্রবার (৬ নভেম্বর) সকাল ৯টা থেকে বিকেল ৪টা পর্যন্ত শ্রীপুর উপজেলার মাওনা এলাকার সিঙ্গারদিঘীতে অবস্থিত সী-গাল রিসোর্টে গাজীপুর সাংবাদিক পরিষদের উদ্যোগে এ সেমিনারের আয়োজন করা হয়। এতে গাজীপুর সদর ও শ্রীপুরে কর্মরত প্রিন্ট ও ইলেকট্রনিক মিডিয়ার ৩০ জন সংবাদকর্মী অংশগ্রহণ করেন।

সেমিনারে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ডাক, টেলিযোগাযোগ ও তথ্যপ্রযুক্তি মন্ত্রণালয়ের চট্টগ্রাম বিভাগের রিজিওনাল চিফ ড. সেলিম শেখ।

গাজীপুর সাংবাদিক পরিষদের প্রধান উপদেষ্টা কবি, কথাসাহিত্যিক ও সাংবাদিক শাহান সাহাবুদ্দিনের সভাপতিত্বে অনুষ্ঠানে ভূমিকা পাঠ ও সঞ্চালনা করেন লেখক, কলামিস্ট, রসায়নবিদ ও অ্যাক্টিভিস্ট সাঈদ চৌধুরী।

দিনব্যাপী এ প্রশিক্ষণ কর্মশালায় প্রশিক্ষক হিসেবে দায়িত্ব পালন করেন দৈনিক ইত্তেফাকের মাল্টিমিডিয়া চিফ ও মাল্টিমিডিয়া রিপোর্টার্স অ্যাসোসিয়েশনের সভাপতি ফখরুল ইসলাম এবং দৈনিক কালের কণ্ঠের হেড অব ডিজিটাল রাজীবুল হাসান।

প্রশিক্ষণে আধুনিক সাংবাদিকতার কৌশল, মাল্টিমিডিয়া রিপোর্টিং, ডিজিটাল প্ল্যাটফর্মে সংবাদ পরিবেশন, সংবাদ উপস্থাপনার মানোন্নয়ন এবং পরিবর্তিত গণমাধ্যম পরিস্থিতিতে সাংবাদিকদের পেশাগত সক্ষমতা বাড়ানোর বিভিন্ন দিক তুলে ধরা হয়। পাশাপাশি প্রশিক্ষকদের বাস্তব অভিজ্ঞতা ও কর্মক্ষেত্রের নানা চ্যালেঞ্জ নিয়ে অংশগ্রহণকারী সাংবাদিকদের মধ্যে মতবিনিময় ও জ্ঞান বিনিময় হয়।

গাজীপুর সাংবাদিক পরিষদের সভাপতি মো. মোজাহিদ জানান, সাংবাদিকদের সময়োপযোগী জ্ঞান ও দক্ষতা অর্জনের সুযোগ তৈরি করতে ভবিষ্যতে বছরে অন্তত দুবার এ ধরনের প্রশিক্ষণ কর্মশালার আয়োজন করা হবে।

সেমিনার শেষে অংশগ্রহণকারী সাংবাদিকদের হাতে প্রত্যয়নপত্র তুলে দেওয়া হয়। আয়োজকদের প্রত্যাশা, এ ধরনের জ্ঞানভিত্তিক আয়োজনের মাধ্যমে স্থানীয় পর্যায়ের সাংবাদিকতায় পেশাদারিত্ব, দক্ষতা ও সংবাদ পরিবেশনের গুণগত মান আরও সমৃদ্ধ হবে।

অনুগ্রহ করে এই পোস্টটি আপনার সোশ্যাল মিডিয়ায় শেয়ার করুন।

Comments are closed.

এই বিভাগের আরও খবর