রবিবার, ১৮ অক্টোবর ২০২৬, ০৫:২২ পূর্বাহ্ন
শিরোনাম :
কালিয়াকৈরে ইবনে সিনা ফার্মাসিউটিক্যালসের ভবনে আগুন, নিয়ন্ত্রণে ফায়ার সার্ভিস হরমুজে সুপারট্যাংকারে আগুন লন্ডনে বিক্ষোভের ডাক দিলেন ধ্রুব রাঠি বাংলাদেশ পাবলিক বিশ্ববিদ্যালয় জনসংযোগ সমিতির নতুন কমিটি : সভাপতি ড. সুমন, সম্পাদক শিবলী গণভোটের রায় ও জুলাই সনদ বাস্তবায়ন না করায় জনগণের মধ্যে হতাশা তৈরি হচ্ছে – ডা. শফিকুর রহমান বাউবিতে কৌশলগত আর্থিক ব্যবস্থাপনা বিষয়ক দুই দিনের প্রশিক্ষন সমাপ্ত বাংলাদেশ পাবলিক বিশ্ববিদ্যালয় জনসংযোগ সমিতির নতুন কমিটি : সভাপতি ড. সুমন, সম্পাদক শিবলী ইয়েমেনে প্রেসিডেন্ট প্রাসাদে হুথিদের হামলা : নিহত ৫, আহত ১৬ স্বপ্ন বাস্তবায়নে লক্ষ্য নির্ধারণ ও কঠোর পরিশ্রম জরুরি: হাবিবুর রশিদ বঙ্গভবনে রাষ্ট্রপতির সঙ্গে কাদের গনি চৌধুরীর সৌজন্য সাক্ষাৎ

কালিয়াকৈরে ইবনে সিনা ফার্মাসিউটিক্যালসের ভবনে আগুন, নিয়ন্ত্রণে ফায়ার সার্ভিস

  • আপডেট টাইম : শনিবার, ১৭ অক্টোবর, ২০২৬
  • ১২ ভিজিটর

গাজীপুর প্রতিনিধি: গাজীপুরের কালিয়াকৈরে ইবনে সিনা ফার্মাসিউটিক্যালসের একটি ভবনে অগ্নিকাণ্ডের ঘটনা ঘটেছে। শনিবার (১৭ অক্টোবর) বিকেল ৪টা ৪০ মিনিটের দিকে উপজেলার সফিপুরে প্রতিষ্ঠানটির হারবাল সেকশন-সংলগ্ন আইএনএম ডিভিশনে এ আগুন লাগে। ফায়ার সার্ভিসের সদস্যদের প্রচেষ্টায় বিকেল সাড়ে ৫টার দিকে আগুন অনেকটা নিয়ন্ত্রণে আসে।

ফায়ার সার্ভিস সূত্রে জানা গেছে, কারখানার একটি ভবনে আগুন লাগার খবর পেয়ে কালিয়াকৈর ফায়ার সার্ভিসের তিনটি ইউনিট দ্রুত ঘটনাস্থলে পৌঁছে আগুন নিয়ন্ত্রণে কাজ শুরু করে।

কালিয়াকৈর ফায়ার সার্ভিসের কর্মকর্তা ইফতেখার হোসেন রায়হান চৌধুরী জানান, অগ্নিকাণ্ডের খবর পাওয়ার পরপরই ফায়ার সার্ভিসের সদস্যরা ঘটনাস্থলে গিয়ে আগুন নিয়ন্ত্রণে কার্যক্রম শুরু করেন। তবে তাৎক্ষণিকভাবে আগুন লাগার কারণ ও হতাহতের বিষয়ে নিশ্চিত কোনো তথ্য পাওয়া যায়নি।

ইবনে সিনা ফার্মাসিউটিক্যালসের এক্সিকিউটিভ অ্যাডমিন আব্দুস সামাদ আজাদ জানান, প্রতিষ্ঠানের আইএনএম ডিভিশনে অগ্নিকাণ্ডের ঘটনা ঘটেছে। ফায়ার সার্ভিসের প্রচেষ্টায় বিকেল সাড়ে ৫টার দিকে আগুন অনেকটা নিয়ন্ত্রণে আসে।

অগ্নিকাণ্ডে কী পরিমাণ ক্ষয়ক্ষতি হয়েছে, তা তাৎক্ষণিকভাবে জানা যায়নি। আগুনের সূত্রপাতের কারণ ও ক্ষয়ক্ষতির পরিমাণ নির্ধারণে প্রয়োজনীয় তদন্তের পর বিস্তারিত জানা যাবে।

অনুগ্রহ করে এই পোস্টটি আপনার সোশ্যাল মিডিয়ায় শেয়ার করুন।

Comments are closed.

এই বিভাগের আরও খবর