শনিবার, ১৯ সেপ্টেম্বর ২০২৬, ০৮:১৩ অপরাহ্ন
শিরোনাম :
বাংলাদেশ মাদ্রাসা শিক্ষক কর্মচারী ফোরাম গাজীপুর জেলা ও মহানগর কমিটি গঠিত সরকারি চাকরিজীবীদের নতুন বেতন কাঠামোর প্রজ্ঞাপন জারি কালীগঞ্জ বিএনপির চার দশকের অবিচল রাজনৈতিক আস্থার নাম ‘খায়রুল আহসান মিন্টু’ বিদ্যালয়ের জমি ইজারার ৩ লাখ ৭০ হাজার টাকা গেল কোথায়? ব্লাড ক্যান্সারে আক্রান্ত আবুল বাশার, চিকিৎসায় প্রয়োজন ২০–২৫ লাখ টাকা বিডিআরএমজিপি এফএনএফ ফাউন্ডেশনের লিডারশিপ লার্নিং সামিট ও গেট টুগেদার অনুষ্ঠিত আমরা কোটি মানুষের দাবি নিয়ে রাস্তায় নেমেছি, জনগণের দাবি পূরণ না হলে ৮ দফা ১ দফায় পরিণত হতে পারে–ডাক্তার শফিকুর রহমান এমপি তিন মেট্রোরেল প্রকল্পের অনুমোদন কাপাসিয়ায় অনুষ্ঠিত হয়েছে পবিত্র সিরাতুন্নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মাহফিল শিক্ষার্থীদের শুধু পাঠ্যবই নির্ভর শিক্ষা নয়, তথ্যপ্রযুক্তি, কারিগরি ও কর্মমুখী শিক্ষায় দক্ষ করে গড়ে তুলতে হবে- ফজলুল হক মিলন

বাংলাদেশ মাদ্রাসা শিক্ষক কর্মচারী ফোরাম গাজীপুর জেলা ও মহানগর কমিটি গঠিত

  • আপডেট টাইম : শনিবার, ১৯ সেপ্টেম্বর, ২০২৬
  • ১৮ ভিজিটর

গাজীপুর প্রতিনিধি: বাংলাদেশ মাদ্রাসা শিক্ষক-কর্মচারী ফোরাম গাজীপুর জেলা ও মহানগর শাখার ত্রি বার্ষিক সম্মেলন অনুষ্ঠিত হয়েছে। ১৯ সেপ্টেম্বর শনিবার গাজীপুরের শহীদ আহসান উল্লাহ মাস্টার অডিটোরিয়াম, পিটিআই, জয়দেবপুরে এ সম্মেলন অনুষ্ঠিত হয়।

সম্মেলনে এমপিওভুক্ত মাদ্রাসা জাতীয়করণ, স্বতন্ত্র ইবতেদায়ি মাদ্রাসা জাতীয়করণ, ইবতেদায়ি শিক্ষার্থীদের উপবৃত্তি, মিড-ডে মিলসহ অন্যান্য সুযোগ-সুবিধা প্রদান, সরকারি নিয়মে বাড়ি ভাড়া, মেডিকেল ভাতা ও শিক্ষা ভাতা প্রদানের দাবি জানানো হয়। পাশাপাশি বদলির জন্য আবেদনকারী প্রতিষ্ঠান প্রধান, সহকারী প্রধানসহ সকল শিক্ষকের দ্রুত বদলির আদেশ জারির দাবিও তুলে ধরা হয়।

সম্মেলনে প্রধান অতিথির বক্তব্য রাখেন, বাংলাদেশ মাদ্রাসা শিক্ষক-কর্মচারী ফোরামের সভাপতি ও এমপিওভুক্ত শিক্ষা জাতীয়করণ প্রত্যাশী জোটের সদস্য সচিব প্রিন্সিপাল দেলাওয়ার হোসেন আজিজী।

তিনি বলেন, প্রত্যেক উপজেলায় একটি করে মাদ্রাসা জাতীয়করণ করতে হবে। প্রত্যেক মাদ্রাসায় মিড-ডে মিল চালু করতে হবে, উপবৃত্তি চালু করতে হবে, শিক্ষা ভাতা দিতে হবে, শতভাগ উৎসব ভাতা দিতে হবে, সরকারি কর্মচারীর মত মেডিকেল ভাতা দিতে হবে, নবম পে স্কেল অনুযায়ী সকল ভাতা দিতে হবে, আমরা শিক্ষক অথচ আমাদের সন্তানদের জন্য শিক্ষা ভাতা দিচ্ছে না সরকার, সরকারকে অবশ্যই আমাদের শিক্ষা ভাতা দিতে হবে, বৈশাখী ভাতা নিয়ে ষড়যন্ত্র সহ্য করা হবে না, ইবতেদায়ী মাদ্রাসার সমস্যা সমাধান করতে হবে, বদলির জন্য আবেদনকারী প্রতিষ্ঠান প্রধান ও সহঃ প্রধানসহ সকল শিক্ষকের জন্য অবিলম্বে বদলির আদেশ জারি করতে হবে। তা না হলে মাদ্রাসা অধিদপ্তরে সামনে শিক্ষক-কর্মচারী অবস্থান করা হবে। এমপিও ভুক্ত শিক্ষক কর্মচারীদের সকল বৈষম্য দূরীকরণ করে সকল সমস্যার সমাধান করার জন্য সরকারের প্রতি আহ্বান জানান।

প্রধান বক্তা হিসেবে বক্তব্য রাখেন বাংলাদেশ মাদ্রাসা শিক্ষক-কর্মচারী ফোরামের মহাসচিব প্রিন্সিপাল মোঃ আলাউদ্দিন।

বিশেষ অতিথির বক্তব্য রাখেন বাংলাদেশ মাদ্রাসা শিক্ষক-কর্মচারী ফোরাম কেন্দ্রীয় কমিটির সহ-সভাপতি ও শেরপুর জেলা কমিটির আহ্বায়ক প্রিন্সিপাল জামাল উদ্দিন, কেন্দ্রীয় কমিটির সহ-সভাপতি ও টাঙ্গাইল জেলা কমিটির আহ্বায়ক প্রিন্সিপাল মফিজুল ইসলাম, কালিগঞ্জ দুর্বাটি এম ইউ কামিল মাদ্রাসার প্রিন্সিপাল ড. মুহাম্মদ রুহুল আমিন আজাদী, কেন্দ্রীয় কমিটির যুগ্ম প্রিন্সিপাল মোজাম্মেল হক এবং ঢাকা জেলা কমিটির আহ্বায়ক প্রিন্সিপাল মোঃ ইব্রাহিম খলিল। অন্যান্যের মধ্যে বক্তব্য রাখেন, যুগ্ম মহাসচিব মোস্তাফিজুর রহমান, অধ্যক্ষ মোহাম্মাদ আলী দেওয়ান, অধ্যক্ষ নুরুন্নবী পাটোয়ারী , অধ্যক্ষ জালাল উদ্দীন, অধ্যক্ষ আব্দুর রশিদ দেওয়ান, অধ্যক্ষ তাজুল ইসলাম, অধ্যক্ষ ফজলুল করিম, অধ্যক্ষ আতাউল হক, অধ্যক্ষ জাহাঙ্গীর কবির, অধ্যক্ষ আব্দুল আলিম, অধ্যক্ষ নুরুল ইসলাম, অধ্যক্ষ আনিছুর রহমান রতন, উপাধ্যক্ষ হাফিজুর রহমান, সহঃ অধ্যাপক ওবায়দুল্লাহ, ড. সালমান, সহঃ অধ্যাপক কাউসার আলন, সহঃ অধ্যাপক শাহ আলম, সহঃ অধ্যাপক শাহজালাল খান, সহঃ অধ্যাপক আমানুল্লাহ খান, সহঃ অধ্যাপক শরীফ হোসেন, পূবাইল আদর্শ কলেজের সহযোগী অধ্যাপক আবুল হোসেন চৌধুরী, সুপার নুরুল ইসলাম, ওবায়দুল্লাহ, মীর মোঃ আবুল কামাল আজাদ।

সম্মেলনে সভাপতিত্ব করেন – বাংলাদেশ মাদ্রাসা শিক্ষক-কর্মচারী ফোরাম কেন্দ্রীয় কমিটির সহ-সভাপতি প্রিন্সিপাল লোকমান হোসেন।

অনুষ্ঠান সঞ্চালনা করেন বাংলাদেশ মাদ্রাসা শিক্ষক-কর্মচারী ফোরাম কেন্দ্রীয় কমিটির সহ-সভাপতি প্রিন্সিপাল মোবারক হোসেন।

সভায় অধ্যক্ষ লোকমান  হোসেনকে সভাপতি ও অধ্যক্ষ মাসুদুর রহমানকে  সাধারণ সম্পাদক করে ১০১ সদস্যবিশিষ্ট গাজীপুর মহানগর কমিটি এবং অধ্যক্ষ মোবারক হোসেনকে সভাপতি ও অধ্যক্ষ মোজাম্মেল হককে সাধারণ সম্পাদক করে ১০১ সদস্য বিশিষ্ট গাজীপুর জেলা কমিটি গঠন করা হয়

সম্মেলনে বক্তারা মাদ্রাসা শিক্ষক-কর্মচারীদের বিদ্যমান বিভিন্ন সমস্যা ও বৈষম্য নিরসন, শিক্ষাব্যবস্থার উন্নয়ন এবং উত্থাপিত দাবিগুলো দ্রুত বাস্তবায়নের জন্য সংশ্লিষ্ট কর্তৃপক্ষের প্রতি আহ্বান জানান।

অনুগ্রহ করে এই পোস্টটি আপনার সোশ্যাল মিডিয়ায় শেয়ার করুন।

Comments are closed.

এই বিভাগের আরও খবর