রবিবার, ৩০ অগাস্ট ২০২৬, ০৮:৩৪ অপরাহ্ন
শিরোনাম :
সন্তোষ ইসলামী বিশ্ববিদ্যালয় হাই স্কুলে ফুটবল চ্যাম্পিয়নশিপের উদ্বোধন বিএনপি’তে কোনো মাদক ব্যবসায়ীর ঠাঁই নেই: গয়েশ্বর চন্দ্র রায় বিশ্বের নিকৃষ্টতম অপরাধগুলোর মধ্যে গুম সবচেয়ে ভয়ংকর অপরাধ: প্রধানমন্ত্রী কাপাসিয়ায় জাহিদ নিখোঁজের তিনদিন পর লাশ মিলল নদীতে কালীগঞ্জে শ্বশুরকে কুড়ালের কোপে হত্যা, থানায় এসে আত্মসমর্পণ জামাইয়ের রাজধানীর বর্জ্য থেকে বিদ্যুৎ উৎপাদন করবে চীন, ২৫ টাকা দরে কিনবে সরকার : শাহে আলম জাতীয় কবি কাজী নজরুল ইসলামের ৫০তম মৃত্যুবার্ষিকী আজ মানদণ্ড পূরণে ব্যর্থ হওয়ায় বম্বে সুইটসের মসলা এবং বাঘাবাড়ি ঘিসহ ১০টি পণ্য বাজার থেকে প্রত্যাহারের নির্দেশ গাজীপুরে অবসরপ্রাপ্ত শিক্ষক সাইয়েদুর রহমানের ইন্তেকাল মহানবীর (সা) আদর্শ অনুসরণ করে শান্তিপূর্ণ বাংলাদেশ গড়ার আহ্বান প্রধানমন্ত্রীর

কালিগঞ্জে বিশ্ব পরিবেশ দিবস উপলক্ষে আলোচনা সভা ও সাইকেল র‍্যালি অনুষ্ঠিত

  • আপডেট টাইম : রবিবার, ৭ জুন, ২০২৬
  • ৩২ ভিজিটর

এস এম মঈন, সাতক্ষীরা প্রতিনিধি: সাতক্ষীরার কালিগঞ্জে বিশ্ব পরিবেশ দিবস উপলক্ষে আলোচনা সভা ও সাইকেল র‍্যালি অনুষ্ঠিত হয়েছে। বাঁচাই সুন্দরবন, বন্ধ করি প্লাস্টিক দূষণ— এই প্রতিপাদ্যকে সামনে রেখে বেসরকারি উন্নয়ন সংস্থা রূপান্তরের আয়োজনে এ কর্মসূচির অনুষ্ঠিত হয়েছে।

অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন উপজেলা সমাজসেবা কর্মকর্তা শাকিল আহমেদ। বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন কালিগঞ্জ প্রেসক্লাবের সভাপতি শেখ সাইফুল বারী সফু এবং যুগ্ম সম্পাদক এম. হাফিজুর রহমান শিমুল প্রমুখ সহ সাংবাদিক ও স্থানীয় গণমান্য ব্যক্তিবর্গ উপস্থিত ছিলেন।

বক্তারা পরিবেশ সংরক্ষণ, প্লাস্টিক দূষণ প্রতিরোধ এবং সুন্দরবনের জীববৈচিত্র্য রক্ষায় সকলকে সচেতন হওয়ার আহ্বান জানান। তারা বলেন, পরিবেশের ভারসাম্য রক্ষা এবং ভবিষ্যৎ প্রজন্মের জন্য একটি নিরাপদ পৃথিবী গড়তে সম্মিলিত উদ্যোগের কোনো বিকল্প নেই।

আলোচনা সভা শেষে একটি বর্ণাঢ্য সাইকেল র‍্যালি উপজেলার বিভিন্ন সড়ক প্রদক্ষিণ করে। কর্মসূচিতে বিভিন্ন শ্রেণি-পেশার মানুষ অংশগ্রহণ করেন।

পরিবেশ রক্ষা, প্লাস্টিক দূষণ প্রতিরোধ এবং সুন্দরবনের জীববৈচিত্র্য সংরক্ষণে জনসচেতনতা বৃদ্ধিই ছিল এই আয়োজনের মূল লক্ষ্য। অংশগ্রহণকারীরা পরিবেশবান্ধব জীবনযাপনের মাধ্যমে একটি সবুজ, পরিচ্ছন্ন ও বাসযোগ্য পৃথিবী গড়ে তোলার প্রত্যয় ব্যক্ত করেন।

অনুগ্রহ করে এই পোস্টটি আপনার সোশ্যাল মিডিয়ায় শেয়ার করুন।

Comments are closed.

এই বিভাগের আরও খবর